উত্তরবঙ্গ মেইল

উত্তরবঙ্গ মেইল উত্তরবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য
(1)

11/09/2026

ঠাকুরগাঁও শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে…
লুকিয়ে আছে এমন এক জায়গা, যেখানে ঢুকলে মনে হবে—
আপনি হঠাৎ করেই ফিরে গেছেন কয়েক দশক আগের বাংলায়।

ঢাকা থেকে বগুড়া এখন মাত্র ৩ ঘণ্টায়! উত্তরবঙ্গের মানুষের পকেট কাটা বাস সিন্ডিকেটের কফিনে শেষ পেরেক ঠুকে দিল রেলওয়ে! 🚂🇧🇩💸ছ...
10/09/2026

ঢাকা থেকে বগুড়া এখন মাত্র ৩ ঘণ্টায়! উত্তরবঙ্গের মানুষের পকেট কাটা বাস সিন্ডিকেটের কফিনে শেষ পেরেক ঠুকে দিল রেলওয়ে! 🚂🇧🇩💸

ছুটির দিন বা ঈদের সময় বগুড়া, গাইবান্ধা বা রংপুরের মানুষকে বাসের টিকিটের জন্য যে চরম ভোগান্তি পোহাতে হতো, তার দিন এবার শেষ। ভারতের লাইন অব ক্রেডিট এর দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে শুরু হচ্ছে ১২,৪৪২ কোটি টাকার মেগা প্রজেক্ট বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ!

কেন এই প্রকল্প উত্তরবঙ্গের মানুষের জন্য এক বিশাল আশীর্বাদ?
✅ ১১৪ কিমি দূরত্ব হ্রাস: আগে ট্রেনে ঢাকা যেতে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে ১২০ কিমি অতিরিক্ত ঘুরতে হতো। এখন সরাসরি সিরাজগঞ্জ হয়ে রেল দূরত্ব কমবে ১১৪ কিলোমিটার!
✅ মাত্র ৩ ঘণ্টায় ঢাকা: ৬-৭ ঘণ্টার যাত্রা এখন নেমে আসবে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টায়!
✅ ভাড়া বাঁচবে ৩ গুণ: যেখানে বাসে হাজার টাকা ভাড়া দিতে হতো, সেখানে ট্রেনের ভাড়া হবে বাসের এক-তৃতীয়াংশ।
✅ ব্যাগিং ও ল্যান্ড অ্যাকুইজিশন: ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে, ক্ষতিপূরণ বাবদ ২,০০০ কোটি টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ শুরু হয়েছে।

অতীতে প্রভাবশালী বাস মালিক সিন্ডিকেটের কারণে এই প্রকল্পের ফাইলটি বছরের পর বছর লাল ফিতায় বন্দি রাখা হয়েছিল, যাতে তারা সাধারণ যাত্রীদের জিম্মি করে ১,৭০০ টাকা পর্যন্ত টিকিট বিক্রি করতে পারে। কিন্তু এবার সব বাধা ভেঙে রানীরহাট জংশন হয়ে গাবতলী স্টেশন পর্যন্ত চলে যাচ্ছে ট্রেনের লাইন!

বাস সিন্ডিকেটের একচেটিয়া ব্যবসা আর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে বগুড়া–সিরাজগঞ্জে ট্রেনের সময়সূচি কেমন হওয়া উচিত, এই মেগাপ্রকল্প ভারতের ঋণচুক্তির বাতিল করে আন্তর্জাতিক অর্থায়নে করার উদ্যোগকে আপনি কতটা কার্যকর মনে করেন?

#নিউজ

Address

Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরবঙ্গ মেইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উত্তরবঙ্গ মেইল:

Shortcuts

Share