16/08/2026
গাজীপুর শহরকে আবর্জনার হাত থেকে বাঁচাতে রাতের আঁধারে সংরক্ষিত বনের বুক চিরে সরাসরি একটি রাস্তা তৈরি করেছে স্থানীয় পৌরসভা। এরপর শালবনঘেরা এই বনের সীমানা ঘেঁষেই গড়ে তোলা হয়েছে 'পাচুলটিয়া বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট'।
শ্রীপুর উপজেলা পরিষদ থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে বনে প্রবেশ করতেই দেখা মেলে এক রহস্যময় পথের।
পাকা রাস্তাটি ঠিক একটি ট্রাক চলাচলের উপযোগী করে চওড়া করা হয়েছে— যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভারী যানবাহন চলাচলের জন্য এটি নির্মিত।
বনের গহীনে চলে যাওয়া সেই পথ ধরে এগোতেই চোখে পড়ে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। দেশের অন্যতম শালবনের ভেতরে গড়ে তোলা হয়েছে একটি বিশাল বর্জ্য শোধনাগার। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।