Ulipur Television

Ulipur Television আমরা ছুটে চলি নদী, মানুষ ও প্রকৃতির সন্ধানে।
পেজ টিকে ফলো করে আমাদের সাথে থাকুন। ....ধন্যবাদ �

চীনা রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন ও তার প্রতিনিধি দলের সাথে  গ্রান্ড প্যালেস হোটেল, রংপুর এ  তিস্তা মহাপরিকল্পনা   বিষয়ে মতব...
18/01/2026

চীনা রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন ও তার প্রতিনিধি দলের সাথে গ্রান্ড প্যালেস হোটেল, রংপুর এ তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে মতবিনিময় শেষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সম্মানিত প্রতিনিধিদের হাতে তিস্তা আন্দোলনের বই ও রংপুরের ঐতিহ্যমন্ডিত উপহার তুলে দেন।
১৮ জানুয়ারি ২০২৬
রাত ৯.৪০ মিনিট।

তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা, উলিপুর, কুড়িগ্রাম।
16/01/2026

তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা, উলিপুর, কুড়িগ্রাম।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন........... তিস্তা বাঁচাও-ন...
18/10/2025

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন...........

তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

“ইত্যাদি” এবার কুড়িগ্রামে🫢🫢—সবার জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে   কুড়িগ্রাম উলিপুর মহারাণী স্বর্ণময়...
08/10/2025

“ইত্যাদি” এবার কুড়িগ্রামে🫢🫢
—সবার জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রাম উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল & কলেজ মাঠে! 🎬✨

📅 মঞ্চ নির্মাণ উদ্বোধন: ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০:০০ টা
🎤 মূল অনুষ্ঠান: ১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত

কুড়িগ্রাম বাসীর জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত! 💫
এসে উপভোগ করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান—ইত্যাদি! 🇧🇩🎶

#ইত্যাদি #উলিপুর

28/08/2025

অসাধারণ!
তুমি কি দেখেছো কভু..........

উলিপুর নিরাশি পাতারে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, নিহতদের বাড়ী উলিপুর মিনাবাজার বলে জানা গেছে।
09/03/2025

উলিপুর নিরাশি পাতারে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, নিহতদের বাড়ী উলিপুর মিনাবাজার বলে জানা গেছে।

কুড়িগ্রাম আদালত থেকে স্বাক্ষী দিয়ে ফেরার পথে ফিল্মি স্টাইলে চাচাকে মাইক্রোবাসে উঠায়ে নিয়ে অপহরন করে এক ভাতিজা। এ ঘটনায় ব...
21/02/2025

কুড়িগ্রাম আদালত থেকে স্বাক্ষী দিয়ে ফেরার পথে ফিল্মি স্টাইলে চাচাকে মাইক্রোবাসে উঠায়ে নিয়ে অপহরন করে এক ভাতিজা। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উলিপুর থানায় মামলা দায়ের হয়েছে। অপহরনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার কুড়িগ্রাম থেকে উলিপুরে বাড়ি ফেরার পথে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হালা বটতলা এলাকার কেসি রোডে।

মামলাসুত্রে জানা গেছে, উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের আলসিয়া শেখের ছেলে আব্দুর রহমান (৬৫) এর সাথে ভাতিজা ফুল মিয়া (৪০) এর জমি-জমা সংক্রান্ত মামলা আদালতে চলমান আছে। ফুল মিয়া বিভিন্ন সময় আব্দুর রহমানকে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি বুধবার আব্দুর রহমান তার জামাতা জহুরুল হক (৪৫) সহ ওই মামলার স্বাক্ষী দিতে কুড়িগ্রাম আদালতে যান। ওইদিন দুপুরের পর আব্দুর রহমান ও তার জামাতা জহুরুল হক অটোযোগে আদালত থেকে ফেরার পথেদূর্গপুরের হালা বটেরতলে পৌঁছিলে ভাতিজা ফুলু মিয়া তার লোকজন নিয়ে মাইক্রোবাস দিয়ে তাদের গতিরোধ করে। একপর্যায়ে চাচাকে বেদম মারপিট করে টেনে মাইক্রোবাসে তুলে নিরুদ্দেশ হয়।

ঘটনার পর জামাতা বিষয়টি স্বজনদের জানালে, অনেক খোঁজাখুঁজির পর উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা মাইক্রোটিকে আটক করলে ফুলু মিয়া তার লোকজনকে নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় আব্দুর রহমানকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উলিপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। এদিকে, খবর পেয়ে পুলিশ মাইক্রোচালক মন্জুরুল (৪৮) কে মাইক্রোসহ থানায় নিয়ে যায়।পরে আজ বৃহস্পতিবার জামাতা জহুরুল হক বাদি হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমানের দ্বিতীয় মেয়ে আরজিনা বেগম(৪০) জানায়, আমার জ্যাঠাতো ভাই ফুলু মিয়া আমাদের সম্পত্তি বেআইনিভাবে ভোগদখল করে খাচ্ছে, এ জন্য আমরা মামলা করেছি, এখন আমার বাবাকে অপহরন করে মেরে ফেলতে চেয়েছিল ফুলু মিয়া।আমরা এর সঠিক বিচার চাই। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, আটক আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।


তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা ✊✊✊
16/02/2025

তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ
উলিপুর উপজেলা শাখা ✊✊✊

উলিপুরে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উলিপুর উপজেলা প্রশাসন একত্রে মিলে এই কর্মসূ...
21/01/2025

উলিপুরে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উলিপুর উপজেলা প্রশাসন একত্রে মিলে এই কর্মসূচি পালন করে। দলদলি ইউনিয়ন, থেতাই ইউনিয়ন ও গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ হয়েছে। ১৩ টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হবে।

সকল কে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ❣️ #2025
31/12/2024

সকল কে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ❣️
#2025



Address

Ulipur
5611

Alerts

Be the first to know and let us send you an email when Ulipur Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category