Masnoon Wellness

  • Home
  • Masnoon Wellness
Call Directions Contact the organization

Masnoon Wellness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masnoon Wellness, Public Service, Gazipur, .

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

Masnoon Wellness একটি ইসলামিক ওয়েলনেস ইকোসিস্টেম, যা কুরআন ও সুন্নাহর নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের লক্ষ্য হলো শরীর, মন ও আত্মার সমন্বিত কল্যাণ নিশ্চিত করা।

আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে:

শরঈ পদ্ধতিতে রুকইয়াহ

15/09/2026

কবিরাজদের বাড়িতে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্যে ভাড়াটিয়া হিসেবে না উঠাই ভালো।

জ্বীনের সাহায্যে চিকিৎসা, নাকি আল্লাহর কাছে চিকিৎসা?    বর্তমান সময়ে একটি বিপজ্জনক প্রবণতা লক্ষ করা যায়বযা আগেও ছিল।  ...
13/07/2026

জ্বীনের সাহায্যে চিকিৎসা, নাকি আল্লাহর কাছে চিকিৎসা?

বর্তমান সময়ে একটি বিপজ্জনক প্রবণতা লক্ষ করা যায়বযা আগেও ছিল।

কিছু মানুষ দাবি করে, তারা জ্বীনের মাধ্যমে রোগ নির্ণয় করে, জিনকে জিজ্ঞাসা করে সমস্যার কারণ জানতে পারে, এমনকি জিনের সাহায্যে চিকিৎসাও করে।

প্রশ্ন হলো, এটাই কি রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন?

চলুন দেখি রাসূল ﷺ কী বলেছেন:

مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً

অর্থ: "আল্লাহ এমন কোনো রোগ অবতীর্ণ করেননি, যার জন্য তিনি শিফাও অবতীর্ণ করেননি।"(সহিহ আল-বুখারী, হাদিস: ৫৬৭৮)

আরেক বর্ণনায় এসেছে:

لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ

অর্থ: "প্রত্যেক রোগেরই ওষুধ রয়েছে। যখন রোগের উপযুক্ত ওষুধ প্রয়োগ করা হয়, তখন আল্লাহর অনুমতিতে রোগ ভালো হয়ে যায়।" (সহিহ মুসলিম, হাদিস: ২২০৪)

কুরআন ও সহিহ সুন্নাহ খুলে দেখুন। কোথাও আপনি পাবেন না যে, নবী ﷺ কোনো রোগীর চিকিৎসার জন্য জিনকে ডেকেছেন, তাদের কাছে রোগের কারণ জানতে চেয়েছেন বা তাদের সাহায্যের ওপর নির্ভর করেছেন।

বরং নববী চিকিৎসার ভিত্তি ছিল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল, কুরআনের আয়াত, দোয়া, যিকির এবং বৈধ উপায় অবলম্বন।

এবার দেখে নেয়া যাক আল্লাহ সুবহান কি বলেন:

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

অর্থ: "আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।" (সূরা আশ-শু'আরা ২৬:৮০)

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

অর্থ: "আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত।" (সূরা আল-ইসরা ১৭:৮২)

এ আয়াতে মূলত অন্তরের রোগের শিফাকে বোঝায়, তবে বহু মুফাসসির কুরআনের মাধ্যমে শারীরিক রোগে রুকইয়াহর বৈধতাও এখান থেকে উল্লেখ করেছেন।

কুরআন এবং দোয়ার মাধ্যমে রুকইয়াহ করা সুন্নাহভিত্তিক কিনা?

উত্তর: জি কুরআন এবং দোয়ার মাধ্যমে রুকইয়াহ করা সুন্নাহ সম্মত পদ্ধতি যা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে প্রমাণিত। (এ বিষয়ে অন্য কোন সময় লিখব ইনশাআল্লাহ)

প্রশ্ন: আমরা যদি জ্বীন দ্বারা উপকৃত হই তাহলে সমস্যা কোথায়?

উত্তর: এর উত্তরে আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা বাণী উল্লেখ করা যথেষ্ট মনে করছি (ব্যাখ্যা ছাড়া)

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ۚ یٰمَعۡشَرَ الۡجِنِّ قَدِ اسۡتَکۡثَرۡتُمۡ مِّنَ الۡاِنۡسِ ۚ وَقَالَ اَوۡلِیٰٓؤُہُمۡ مِّنَ الۡاِنۡسِ رَبَّنَا اسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٍ وَّبَلَغۡنَاۤ اَجَلَنَا الَّذِیۡۤ اَجَّلۡتَ لَنَا ؕ قَالَ النَّارُ مَثۡوٰىکُمۡ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّ رَبَّکَ حَکِیۡمٌ عَلِیۡمٌ

অর্থ:“আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন, (সেদিন বলবেন), ‘হে জিনদের দল! তোমরা মানুষের অনেককেই (পথভ্রষ্ট করে) নিজেদের অনুসারী বানিয়েছিলে।’ তখন মানুষের মধ্য থেকে তাদের সঙ্গীরা বলবে, ‘হে আমাদের রব! আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলাম, আর আপনি আমাদের জন্য যে নির্ধারিত সময় রেখেছিলেন, আমরা তাতে পৌঁছে গেছি।’ আল্লাহ বলবেন, ‘আগুনই তোমাদের আবাস। সেখানে তোমরা চিরকাল থাকবে, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ভিন্ন। নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’” (আল আনআম-১২৮)

এই আয়াতে জিনকে মাধ্যম বানিয়ে চিকিৎসা, অদৃশ্যের খবর জানা, বা জিনের সাহায্য গ্রহণের বৈধতা প্রমাণ করে না। বরং এটি কিয়ামতের দিন জিন ও মানুষের অবৈধ সম্পর্কের স্বীকারোক্তি এবং তার ভয়াবহ পরিণতির বর্ণনা হিসেবে মুফাসসিরগণ উল্লেখ করেছেন।

কারণ জিনেরা মানুষকে কুফর, শিরক, জাদু, গণকগিরি, পাপ ও বিভ্রান্তির দিকে পরিচালিত করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে।

মানুষও জিনদের সাহায্যে অদৃশ্যের খবর, ক্ষতি বা উপকারের আশা, জাদু বা অন্যান্য হারাম কাজে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়। সেজন্য কিয়ামতের দিন জ্বীন ও মানুষের অবৈধ সম্পর্কের স্বীকারোক্তি এবং তার ভয়াবহ পরিণতি আল্লাহ তায়ালা বর্ণনা করেছেন।

অপর দিকে রুকইয়াহ শরিয়াহ মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করায়।

যে চিকিৎসা আপনাকে সৃষ্টির ওপর নির্ভরশীল করে তোলে, তা নিয়ে সতর্ক হওয়া উচিত। আর যে চিকিৎসা আপনাকে কুরআন, সুন্নাহ, দোয়া ও তাওয়াক্কুলের দিকে ফিরিয়ে আনে, সেটিই একজন মুসলিমের জন্য নিরাপদ পথ।

আল্লাহ তাআলা বলেন:

"আর আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।"

(সূরা আশ-শু'আরা, ২৬:৮০)

তাই চিকিৎসা গ্রহণ করুন কোরআন সুন্নহর পথে, এমন পথ পরিত্যাগ করুন ভিত্তি রহস্যময়, অদৃশ্যের দাবি বা জ্বীনের ওপর নির্ভরতা বাড়ায়। একজন মুমিনের সবচেয়ে বড় ভরসা আল্লাহ, আর সবচেয়ে নিরাপদ পথ কুরআন ও সুন্নাহ অর্থাৎ রুকইয়াহ শরইয়াহ।

মুহাম্মাদ নাসির উদ্দিন
১৩-৭-২০২৬ইং

“অন্ধকার যুগ ও নব্য জাহিল যুগ”জাহিলিয়াতের যুগে মানুষ কাহিন (জ্যোতিষী, গণক) এর কাছে যেত অদৃশ্যের খবর জানার জন্য।তারা জান...
10/07/2026

“অন্ধকার যুগ ও নব্য জাহিল যুগ”

জাহিলিয়াতের যুগে মানুষ কাহিন (জ্যোতিষী, গণক) এর কাছে যেত অদৃশ্যের খবর জানার জন্য।

তারা জানতে চাইত, "আমার সমস্যা কী?" বা "কে আমার ক্ষতি করেছে?" বা "আমার ভবিষ্যতে কী হবে?"

আজ, শতাব্দী পেরিয়ে গেলেও প্রশ্নগুলো খুব একটা বদলায়নি। শুধু অনেক ক্ষেত্রে ঠিকানাটা বদলেছে।

কয়েক বছর আগে আমি "অন্ধকার যুগ ও নব্য জাহিল যুগ" শিরোনামে একটি থিসিস লিখেছিলাম। সেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। জাহিলিয়াতের যুগের মানুষ কাহিনদের কাছে যে প্রশ্ন নিয়ে যেত, আজও বহু মানুষ প্রায় একই প্রশ্ন নিয়ে এমন কিছু কবিরাজ, ওঝা, মুদাব্বির বা তথাকথিত চিকিৎসকের কাছে যায়, যারা দাবি করে বা এমন ধারণা দেয় যে তারা অদৃশ্যের কারণ বা গোপন তথ্য বলে দিতে পারে।

কেউ বলে,

"আপনার ওপর অমুক ব্যক্তি জাদু করেছে।"

কেউ বলে,

আমি জিনদের সাহায্যে এগুলো বলতে পারি (যা জ্যোতিষী, গণকরা করতো)।

কেউ বলে,

আমি ফেরেশতাদের মাধ্যমে কাজ করি।

কেউ আবার কোনো শরয়ি প্রমাণ ছাড়াই মানুষের জীবনের অদৃশ্য কারণ সম্পর্কে কথা বলতে শুরু করে।



কিন্তু একজন মুসলিমের আকীদা কী বলে?

قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ

"বলুন, আসমান ও জমিনে যারা আছে, তারা কেউই গায়েব জানে না, একমাত্র আল্লাহ।"

(সূরা আন-নামল, ২৭:৬৫)

রাসূল ﷺ বলেছেন,

«مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ﷺ»

"যে ব্যক্তি কোনো কাহিনের কাছে গিয়ে তার কথাকে সত্য বলে বিশ্বাস করল, সে মুহাম্মদ ﷺ-এর ওপর অবতীর্ণ বিধানের সঙ্গে কুফরি করল।"

(মুসনাদ আহমাদ)

প্রশ্ন হলো, আমরা কি শুধু কাহিন শব্দটি বদলেছি, নাকি চিন্তার ধরনও বদলাতে পেরেছি?

সমস্যা থাকলে চিকিৎসা নিন। কিন্তু অদৃশ্যের খবর জানার আশায় এমন কারও কাছে যাবেন না, যে শরয়ি প্রমাণ ছাড়াই গায়েব সম্পর্কে কথা বলে।

কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ শরিয়াহ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, আর গায়েবের দাবিদাররা মানুষকে সৃষ্টির ওপর নির্ভরশীল করে তোলে।

আল্লাহ আমাদের ঈমান ও আকীদা হেফাজত করুন।

আমীন।

“অন্ধকার যুগ ও নব্য জাহিল যুগ” থিসিস থেকে।
১০-০৭-২০২৬ইং

একটু ভাবুন...আমাদের সমাজে একটি অদ্ভুত বিষয় খুব স্বাভাবিক হয়ে গেছে।কোনো ব্যক্তি দীর্ঘদিন শারীরিক, মানসিক বা অস্বাভাবিক কো...
24/06/2026

একটু ভাবুন...

আমাদের সমাজে একটি অদ্ভুত বিষয় খুব স্বাভাবিক হয়ে গেছে।

কোনো ব্যক্তি দীর্ঘদিন শারীরিক, মানসিক বা অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগতে শুরু করলে, খুব দ্রুত কেউ না কেউ বলে বসে,

"একজন ভালো কবিরাজ দেখান।"

আর এ বিষয়ে ভাবার সুযোগ খুব কম মানুষেরই হয় যে, যার কাছে যাচ্ছি, তিনি কি কুরআন-সুন্নাহভিত্তিক পদ্ধতিতে কাজ করেন?

তিনি কি আল্লাহর ওপর তাওয়াক্কুল বৃদ্ধি করেন, নাকি নিজের রহস্যময় ক্ষমতার ওপর মানুষের নির্ভরশীলতা তৈরি করেন?

তিনি কি মানুষকে যিকির, দোয়া ও সুন্নাহর দিকে ডাকেন, নাকি ভয় ও রহস্যের মধ্যে আটকে রাখেন?

একজন মুসলিম হিসেবে সাহায্য চাওয়ার ক্ষেত্রেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

কারণ ভুল জায়গায় সমাধান খুঁজতে গিয়ে অনেক মানুষ অজান্তেই নিজের ঈমান, অর্থ ও মানসিক প্রশান্তিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

এই পেইজ থেকে ইনশাআল্লাহ ধীরে ধীরে কুরআন-সুন্নাহভিত্তিক সচেতনতা, রুকইয়াহ শরিয়াহ ও সুন্নাহভিত্তিক কল্যাণময় জীবনধারা নিয়ে ছোট ছোট লেখা শেয়ার করা হবে।

আল্লাহ আমাদেরকে সঠিক পথ চিনতে ও অনুসরণ করতে তাওফিক দান করুন।

📢 একটি নতুন দাওয়াতি উদ্যোগের সূচনাআমাদের সমাজে একটি বিষয় খুবই উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।প্যারানরমাল বা অদৃশ্য বিষয়ক সমস্য...
23/06/2026

📢 একটি নতুন দাওয়াতি উদ্যোগের সূচনা

আমাদের সমাজে একটি বিষয় খুবই উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।

প্যারানরমাল বা অদৃশ্য বিষয়ক সমস্যার সম্মুখীন হলে অনেক মানুষ, তা সে সাধারণ মুসল্লী হোক, মসজিদের ইমাম হোক, শিক্ষিত ব্যক্তি হোক কিংবা দ্বীনি পরিবেশের মানুষই হোক, না জেনে বিভিন্ন কবিরাজ, ওঝা, মুদাব্বির কিংবা তথাকথিত রাক্বীদের দ্বারস্থ হয়ে পড়েন।

অনেক সময় অজ্ঞতা, ভয়, হতাশা ও ভুল তথ্যের কারণে মানুষ এমন কিছু কাজে জড়িয়ে যায়, যা তার ঈমান, আকিদা, অর্থ, পরিবার ও মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

এই বাস্তবতাকে সামনে রেখে, ইনশাআল্লাহ এই পেইজ থেকে নিয়মিত কুরআন ও সুন্নাহভিত্তিক সচেতনতামূলক ছোট ছোট লেখা প্রকাশ করা হবে।

আমাদের উদ্দেশ্য:

✅ জেনারেল ভাই-বোনদের এডুকেটেড করা।

✅ সঠিক পথ দেখানো।

✅ কুসংস্কারের বিষয়ে সতর্ক করে, দলিলভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া।

✅ কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ শরিয়াহ সম্পর্কে মানুষকে পরিচিত করা।

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত ও কল্যাণের পথে পরিচালিত করুন।

Address

Gazipur

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801910106095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masnoon Wellness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Masnoon Wellness:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share