Dhaka Palli Bidyut Samity-4

Dhaka Palli Bidyut Samity-4 Power Distribution Utility at Keraniganj.

দেশের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সৃষ্টির মাধ্যমে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “লাভ নয়, লোকসান নয়” এবং “গ্রাহকগণই প্রকৃত মালিক” ধারণার ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আত্মপ্রকাশ করে। দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাপ্ত বৈদেশিক সহায়তাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক

্রম গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৩১ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের সর্বত্র বিদ্যুতায়নের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের আওতায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আশিতম সমিতি হিসেবে ২০১৬ সালের ২২ সেপেটম্বর রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হয় ও ২০১৬ সালের ২২ অক্টোবর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। এতদ অঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্র প্রসারে ও জীবন যাত্রার মান উন্নয়ণ ও গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ইতিবাচক ভূমিকা পালন করে চলছে। সমিতিকে আর্থিকভাবে স্বণির্ভর করার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা, সংযোগপ্রাপ্ত সকল সম্মানিত গ্রাহকগণের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা, ট্রান্সফরমার চুরি রোধে সহায়তা করা এবং সমিতির দৈনন্দিন কাজে সহযোগীতা করাসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের ভূমিকা রাখা জরুরী।

📌 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিতআসসালামু আলাইকুম।অদ্য ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পল্লী...
25/08/2026

📌 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত

আসসালামু আলাইকুম।

অদ্য ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তর, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকায় ২০২২-২০২৩ অর্থবছর হতে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত সময়ের পবিস নিরীক্ষা পরিদপ্তর, পবিবোর্ড কর্তৃক সম্পাদিত চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন-এর উপর আলোচনার লক্ষ্যে এক বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি জনাব মোঃ নুরুল আলম তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (অর্থ) জনাব মোঃ সাজেদুল ইসলাম, জেনারেল ম্যানেজার জনাব মোঃ গোলাম কাউসার তালুকদার, সমিতির সকল অফিস প্রধান এবং বিভাগীয় প্রধানগণ।

সভায় চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদনের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আলোচনার পর অধিকাংশ নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি করা হয় এবং অবশিষ্ট বিষয়সমূহ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

#ঢাকা_পল্লী_বিদ্যুৎ_সমিতি৪
#বিশেষ_বোর্ড_সভা
#নিরীক্ষা_প্রতিবেদন
#সুশাসন
#জবাবদিহিতা

ওয়াশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৪(ডি) ফিডারের আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্নআসসালামু আলাইকুম।ঢাকা পবিস-৪-এর আটিবাজার জোনাল...
20/08/2026

ওয়াশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৪(ডি) ফিডারের আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্ন

আসসালামু আলাইকুম।

ঢাকা পবিস-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন সম্মানিত গ্রাহকদের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার, ওয়াশপুর ৩৩/১১ কেভি ইনডোর উপকেন্দ্রের ৪(ডি) ফিডারের আপগ্রেডেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত কার্যক্রমে অত্র পবিসের ০৩ (তিন)টি মিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের মোট ৮২ (বিরাশি) জন দক্ষ কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

🔧 সম্পাদিত প্রধান কার্যক্রম

১. কন্ডাক্টর পরিবর্তন ও আপগ্রেডেশন:
সিস্টেম লস হ্রাস এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে ৪(ডি) ১১ কেভি লাইনের ৩,২০০ মিটার ৪/০ কন্ডাক্টর #৪৭৭ কন্ডাক্টর দ্বারা আপগ্রেডেশন করা হয়েছে।

২. নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি:
ফিডারের নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে ৩৮টি ক্রস-আর্ম পরিবর্তন করে ডাবল ক্রস-আর্ম স্থাপন করা হয়েছে।

৩. খুঁটি স্থাপন ও সংস্কার:
বিদ্যমান ১১ কেভি ফিডারে ০৮টি নতুন পুশপোল স্থাপন এবং নিরাপত্তার স্বার্থে ০৩টি ঝুঁকিপূর্ণ খুঁটি পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার অত্যন্ত নিকটবর্তী ও ঘনবসতিপূর্ণ ওয়াশপুর এলাকায় ব্যস্ত সড়ক ও জনবহুল পরিবেশের কারণে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনা ছিল অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং।

তবুও জেনারেল ম্যানেজার এর প্রত্যক্ষ তত্ত্বাবধান, আটিবাজার জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সদর দপ্তরের কারিগরি টিমের আন্তরিক প্রচেষ্টা, দক্ষতা ও দলগত সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রার কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই আপগ্রেডেশন কার্যক্রমের ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার লোড হ্যান্ডলিং সক্ষমতা, নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব ও সার্বিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি।

গ্রাহকসেবার মানোন্নয়নে ঢাকা পবিস-৪-এর অঙ্গীকার অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৪।

০২টি OLTCC   পাওয়ার ট্রান্সফরমারের RTCC প্যানেল সক্রিয়করণ সম্পন্নআসসালামু আলাইকুম।ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ...
20/08/2026

০২টি OLTCC পাওয়ার ট্রান্সফরমারের RTCC প্যানেল সক্রিয়করণ সম্পন্ন

আসসালামু আলাইকুম।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তরের আওতাধীন জিনজিরা ২০ এমভিএ উপকেন্দ্রের T-4 পাওয়ার ট্রান্সফরমার এবং আগানগর ৪০ এমভিএ উপকেন্দ্রের T-4 পাওয়ার ট্রান্সফরমারের OLTC-এর RTCC প্যানেল সক্রিয়করণ কার্যক্রম আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

⚙️ কার্যক্রমের সুফল:
এই কার্যক্রমের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজ নিয়ন্ত্রণ আরও কার্যকর, সুনির্দিষ্ট ও স্থিতিশীল হবে। একইসঙ্গে গ্রাহক প্রান্তে উন্নত মানের ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও সিস্টেম ভোল্টেজ নির্ধারিত ও কাঙ্ক্ষিত মাত্রায় রাখার মাধ্যমে সিস্টেম লস নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ চেয়ে নিশ্চিতকরণে ঢাকা পবিস-৪-এর এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ⚡

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৪

19/08/2026

বিদ্যুৎ সরবরাহ বন্ধের জরুরী বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন আটিবাজার জোনাল অফিসের অধীনস্থ ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২০/০৮/২০২৬ খ্রিঃ, রোজ: বৃহস্পতিবার, সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাসমূহ:
ওয়াসপুর, গার্ডেন সিটি, চরওয়াশপুর, টাওয়ার গলি, ঘাটারচর, মধ্যেরচর, লেকসিটি, অটিজম গলি, ঝাউচর, বালুর চর, আরশিনগর, ভাঙ্গাবাড়ী ব্রিজ, কুলচর, রায়ের চর, বহেরচর, মুন সিটি, শাক্ত ইউনিয়ন পরিষদ, শিকারী টোলা এবং বাবর গ্রাম।

জনস্বার্থে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। কাজ দ্রুত শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪

আসসালামু আলাইকুমঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তর অফিসের আওতাধীন কোনাখোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে সমিতির রক্ষণাবে...
15/08/2026

আসসালামু আলাইকুম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তর অফিসের আওতাধীন কোনাখোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে সমিতির রক্ষণাবেক্ষণ ওয়ার্ক অর্ডারের আওতায় ০.২৮৫ কিলোমিটার ১১কেভি নতুন লাইন নির্মাণ ও বিদ্যমান ৩.৫ কিলোমিটার লাইনের জরুরি রক্ষনাবেক্ষন কাজ শেষে উক্ত উপকেন্দ্রের ওভারলোডেড অবস্থায় থাকা ০৬ (এফ) মদিনানগর ফিডার ( যার বর্তমান লোড ০৪ মেগাওয়াট ) হতে প্রায় ০২ মেগাওয়াট লোড বিভাজন করে নতুন ০৮(এইচ) ১১কেভি ফিডার (১০৬ তম) চালু করা হলো।
গত ৪ মাসে মাত্র অত্র সমিতির বিভিন্ন উপকেন্দ্রের আওতায় ১১ কেভি ৭ টি ফিডার নতুন হিসেবে চালু করা হলো।
উক্ত কাজের জন্য অত্র সমিতির সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে ও কারিগরি লস কমবে।
বর্ণিত কারিগরি গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় পবিবো ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কর্তৃপক্ষ
ঢাকা পবিস-৪

🏗️ নির্মাণাধীন ঝিলমিল-৩, ২০ এমভিএ উপকেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন  🏗️আসসালামু আলাইকুম।অদ্য ১৫/০৮/২০২৬ খ্রিস্ট...
15/08/2026

🏗️ নির্মাণাধীন ঝিলমিল-৩, ২০ এমভিএ উপকেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
🏗️

আসসালামু আলাইকুম।

অদ্য ১৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে MCEP(DMD) প্রকল্পের আওতাধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর শুভাঢ্যা জোনাল অফিস এর আওতাভুক্ত এলাকায় নির্মাণাধীন ঝিলমিল-৩, ২০ এমভিএ উপকেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন এবং সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য(সচিব) মহোদয় , যুগ্মপ্রধান(যুগ্নসচিব), সদস্য(সচিব) মহোদয়ের একান্ত সচিব, সিনিয়র সহকারী সচিব,
বাপবিবো এর পক্ষ হতে প্রকল্প পরিচালক,এমসিইপি(ডিএমডি)মহোদয় , উপ-প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মুন্সীগঞ্জ, এবং
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মহোদয়, ডিজিএম(কারিগরি),
ডিজিএম(শুভাঢ্যা) এবং আইডিয়াল পাওয়ারের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে অনুমোদিত ড্রয়িং ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণকাজের মান, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় নিবিড়ভাবে যাচাই করা হয়। এ সময় সদস্য(সচিব) মহোদয় কর্তৃক সার্বিক কাজের অগ্রগতির মান সন্তোষজনক বলে অভিহিত করা হয় এবং বাকী কাজ যথাসময়ের মধ্যে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

গুণগত মান, নিরাপত্তা ও নির্ধারিত মানদণ্ড শতভাগ নিশ্চিত করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উন্নত অবকাঠামোই নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবার ভিত্তি।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪
নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

কতৃপক্ষ
ঢাকা পবিস-৪

বদলিজনিত বিদায় সংবর্ধনাআসসালামু আলাইকুম।🌸 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি উপলক্ষে বিদায...
12/08/2026

বদলিজনিত বিদায় সংবর্ধনা

আসসালামু আলাইকুম।
🌸 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা 🌸

অদ্য ১২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) জনাব মোঃ জুলফিকার-এর ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর কর্মকালীন সময়ে জনাব মোঃ জুলফিকার তথ্যপ্রযুক্তি ও দাপ্তরিক কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মনিষ্ঠা, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তাঁর নতুন কর্মস্থল ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় কর্মজীবন কামনা করেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন কর্মস্থলে তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে পল্লী বিদ্যুৎ সেবার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এই প্রত্যাশা রইল।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ পরিবারের পক্ষ থেকে জনাব মোঃ জুলফিকারের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা।
💐 বিদায় নয়, নতুন কর্মস্থলে নতুন সম্ভাবনার সূচনা।
শুভ হোক আপনার নতুন কর্মযাত্রা। 🤲

#ঢাকা_পল্লী_বিদ্যুৎ_সমিতি-৪

📌 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিতআসসালামু আলাইকুম।আজ, ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) তারি...
11/08/2026

📌 ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আসসালামু আলাইকুম।

আজ, ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ পরিদপ্তরের আয়োজনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকা-এ “Field Visit on Line and Substation Construction Materials & Tools Identification in Store” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত লাইন ও উপকেন্দ্র নির্মাণসামগ্রী, বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম সম্পর্কে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, সঠিক শনাক্তকরণে দক্ষতা অর্জন এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করা।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সমিতির স্টোরে সংরক্ষিত বিভিন্ন লাইন ও সাবস্টেশন নির্মাণসামগ্রী, সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট উপকরণসমূহের ব্যবহার, সংরক্ষণ পদ্ধতি এবং কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ধারণা প্রদান করা হয়।

এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, নিরাপদ পরিচালনা নিশ্চিতকরণ এবং আধুনিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হয়।

পরিশেষে, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

কর্তৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪

আসসালামু আলাইকুম।⚡ ঢাকা পবিস-৪ এ ৫ লক্ষ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের আওতায় নতুন ৪১টি প্রিপেইড মিটার স্থাপন ⚡অদ্য ১১/...
11/08/2026

আসসালামু আলাইকুম।

⚡ ঢাকা পবিস-৪ এ ৫ লক্ষ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের আওতায় নতুন ৪১টি প্রিপেইড মিটার স্থাপন ⚡

অদ্য ১১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের আওতাধীন গদারবাগ এলাকায় ৫ লক্ষ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের আওতায় নতুন ৪১টি প্রিপেইড মিটার সফলভাবে স্থাপন করা হয়।

এ সময় সম্মানিত গ্রাহকদের প্রিপেইড মিটার ব্যবহারের বিভিন্ন সুবিধা, রিচার্জ ব্যবস্থা, ব্যালেন্স ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করা হয়। প্রিপেইড মিটারের সুবিধাসমূহ সম্পর্কে অবহিত হয়ে গ্রাহকগণ সন্তোষ প্রকাশ করেন।

উক্ত কার্যক্রম পরিদর্শন ও বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয় এবং সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

🔹 গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ঢাকা পবিস-৪ এর অঙ্গীকার।

কতৃপক্ষ
ঢাকা পবিস-৪

আসসালামু আলাইকুম।⚡ ঢাকা পবিস-৪-এ প্রিপেইড মিটারিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঅদ্য ১০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাক...
10/08/2026

আসসালামু আলাইকুম।

⚡ ঢাকা পবিস-৪-এ প্রিপেইড মিটারিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অদ্য ১০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তরে প্রিপেইড মিটারিং সিস্টেমের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ঢাকা পবিস-৪-এর জেনারেল ম্যানেজার উপস্থিত থেকে প্রিপেইড মিটারিং সিস্টেম পরিচালনার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা, কারিগরি জটিলতা ও গ্রাহকসেবা সংশ্লিষ্ট বিষয়সমূহের কথা মনোযোগসহকারে গ্রহণ করেন। একইসঙ্গে এসব সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি প্রিপেইড মিটারিং সিস্টেমে নতুন জনবলকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনবলই আধুনিক প্রিপেইড মিটারিং ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের দ্রুত, নির্ভুল ও মানসম্মত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রাহক হয়রানি ও সেবাজনিত জটিলতা কমিয়ে দ্রুত, স্বচ্ছ ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা পবিস-৪-এর চলমান কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কতৃপক্ষ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪

Address

Power House
Zinzira
DHAKA-1310

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 03:00
Thursday 08:00 - 13:30
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Telephone

+8801769401105

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Palli Bidyut Samity-4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka Palli Bidyut Samity-4:

Shortcuts

Share