Legacy of 1971

Legacy of 1971 Remembering the Spirit of Liberation. We remember. We honor. We carry the echoes forward.
(8)

"Legacy of 1971" is a tribute to the courage, sacrifice, and resilience of the Bangladeshi people during the Liberation War. আমরা এখানে ইতিহাস ধারণ করি, সম্মান করি সেইসব বীর সন্তানদের যারা ১৯৭১-এ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছেন। এই পেজে আপনি পাবেন মুক্তিযুদ্ধের গল্প, নায়কদের স্মৃতি, ছবির অ্যালবাম, প্রজন্মান্তরের জন্য বার্তা।
আমরা বিশ্বাস করি — ১৯৭১ শুধু অতীত নয়, আমাদের গর্ব, শক্তি আর অনুপ্রেরণার শিকড়।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর নারকীয় বর্বরতা ও হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার ও...
08/16/2026

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর নারকীয় বর্বরতা ও হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। আর তাঁদের হূদস্পন্দন থামিয়ে দিতে ঢাকার বুকে সাক্ষাত যমদূত হয়ে আবির্ভাব হয় ক্রাক প্লাটুন গেরিলাদের। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিরোধী, দেশদ্রোহী জামায়াতে ইসলাম রাজাকারদের লাফালাফি থামিয়ে দিয়েছিলো ওরা।
ওরা প্রয়োজনে এসেছিলো, প্রয়োজনে ওরা আবারো আসবে। ওদের পরবরর্তী প্রজন্ম ১৯৭১ এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্বের সর্বধিনায়ক ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও তাঁর ডাকে সারা দিয়ে ৩০ লক্ষ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সসস্ত্র যুদ্ধ শেষেে স্বাধীনতা ছিনিয়ে আনা সকল শহীদ, জীবিত, মৃত, যুদ্ধাহত বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে কোনভাবেই বৃথা যেতে দেবেনা, দেবেনা এবং দেবেনা।

জয় বাংলা।

Well done Tigers! 🐅🇧🇩 History has already been created today in Australia! 🏏🏆You put up a valiant fight and won our hear...
08/16/2026

Well done Tigers! 🐅🇧🇩 History has already been created today in Australia! 🏏🏆

You put up a valiant fight and won our hearts. Special mention to Tanzid Hasan Tamim for a phenomenal 101 💯, and to Hasan Mahmud and Mehidy Hasan Miraz for completely destroying the stumps and taking those match-winning wickets! 🎯🔥

We are with you and always will be. Keep roaring, boys! 🗣️🙌

08/16/2026
৫টি বর্ণ মালায় লেখাএকটি দেশ বাংলাদেশ,৫টি বর্ণ মালায় লেখাএকটি নাম শেখ মুজিব,বাংলার ইতিহাস, পৃথিবীর মানচিত্রেচিরভাস্বর, ...
08/16/2026

৫টি বর্ণ মালায় লেখা
একটি দেশ বাংলাদেশ,
৫টি বর্ণ মালায় লেখা
একটি নাম শেখ মুজিব,
বাংলার ইতিহাস, পৃথিবীর মানচিত্রে
চিরভাস্বর, চির সজীব।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্তের বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলন, বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমী...
08/15/2026

চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্তের বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলন, বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমীর, কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু, চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন থেকে প্রীতিলতা, ব্যারাকপুরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পান্ডে, বিনয়-বাদল-দীনেশ থেকে সুভাষ চন্দ্র বসু, রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ। বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৫ আগস্টের এই শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫-এর সেই ভয়াল ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে।

তাঁদের আত্মত্যাগ ও স্মৃতি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

বিনম্র শ্রদ্ধা। 🖤🇧🇩

১৫ আগস্ট ১৯৭৫—উৎসবের দিন থেকে জাতীয় শোকের দিন১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ ঐতিহাসিক দিন...
08/14/2026

১৫ আগস্ট ১৯৭৫—উৎসবের দিন থেকে জাতীয় শোকের দিন

১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্যাম্পাসে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠান ও সমাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। ছিল উৎসবের আমেজ, ছিল প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার অপেক্ষা।

কিন্তু ইতিহাস সেদিন এক নির্মম মোড় নেয়।

১৫ আগস্টের সেই ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মর্মান্তিক সংবাদে স্তব্ধ হয়ে যায় পুরো জাতি। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় সফর আর হয়ে ওঠেনি। যে দিনটি হওয়ার কথা ছিল আনন্দ ও উদযাপনের, সেই দিনটিই পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়গুলোর একটিতে।

একই দিনে থেমে যায় উৎসবের সুর, নেমে আসে জাতীয় শোকের ছায়া।

১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনার দিন।
শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদকে। 🇧🇩🖤

শ্রদ্ধাঞ্জলি।

08/14/2026

তুমি অমর বাংলার কনক
তুমি ভাস্বর জাতির জনক
তুমি শোক নও তুমি শক্তি
হে পিতা তুমি বাঙ্গালির চির মুক্তি।

১৫ই আগস্ট জাতির ইতিহাসের এক বেদনাবিধুর দিনে
শ্রদ্ধা ও গভীর শোকে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদকে।

তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।

১৫ আগস্ট—জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মম...
08/14/2026

১৫ আগস্ট—জাতীয় শোক দিবস।

১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক গভীর বেদনা ও শোকের দিন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজকের এই শোকাবহ দিনে সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

শোক থেকে শক্তি, স্মৃতি থেকে প্রেরণা- বাংলাদেশ চিরজীবী হোক।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

১৪ আগস্ট ১৯৭১পাকিস্তানের ‘স্বাধীনতা দিবস’ বনাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল। দখলদার পাক...
08/14/2026

১৪ আগস্ট ১৯৭১

পাকিস্তানের ‘স্বাধীনতা দিবস’ বনাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল। দখলদার পাকিস্তানি প্রশাসন ঢাকাসহ বিভিন্ন এলাকায় দিবসটি উদ্‌যাপনের চেষ্টা করে। ঢাকায় কার্জন হলে পাকিস্তানপন্থী রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সেখানে গোলাম আযমসহ পাকিস্তানপন্থী নেতারা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে বক্তব্য দেন।

অন্যদিকে, বাংলাদেশের মানুষের কাছে সেই দিনটি ছিল দখলদারিত্বের বিরুদ্ধে চলমান মুক্তিযুদ্ধের আরেকটি দিন। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের নিয়ন্ত্রণের মধ্যেও মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা অব্যাহত ছিল।

বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অভিযান

মুক্তিযুদ্ধ জাদুঘরের দিনপঞ্জি অনুযায়ী, ১৪ আগস্ট বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর আক্রমণ ও প্রতিরোধের ঘটনা ঘটে। যেমন—

ঝিনারি রেলওয়ে স্টেশনের কাছে পাকিস্তানি বাহিনীর একটি দলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান; কয়েক ঘণ্টার লড়াইয়ের পর পাকিস্তানি সৈন্যরা সরে যায়। বসুরহাট, কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি মিলিশিয়াদের একটি দলের ওপর অতর্কিত আক্রমণ চালান।
কানসাটে, ৭ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি অবস্থানে আক্রমণ করেন।মিয়াজান ঘাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ হয়। মাঝিগাছা এলাকায় পাকিস্তানি মিলিশিয়া ক্যাম্পেও মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান।

ঢাকার আকাশে বাংলাদেশের পতাকা 🇧🇩

কিছু ঐতিহাসিক বর্ণনায় ১৪ আগস্ট ঢাকায় পাকিস্তানি স্বাধীনতা দিবসের আয়োজনের বিপরীতে বিভিন্ন স্থানে লাল-সবুজ পতাকা প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়েছে। এটি ছিল দখলদার প্রশাসনের প্রতি প্রতীকী প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রকাশ।

অপারেশন জ্যাকপট

এখানে তারিখ নিয়ে একটি বিষয় পরিষ্কার করা দরকার। অপারেশন জ্যাকপট ১৪ আগস্ট দিনের অভিযান নয়। ১৪ আগস্ট ছিল এর প্রস্তুতি ও সংকেতের গুরুত্বপূর্ণ সময়; মূল নৌ-কমান্ডো অভিযান শুরু হয় ১৫ আগস্ট রাতের পর, অর্থাৎ ১৬ আগস্টের প্রথম প্রহরে। চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ বন্দরে নৌ-কমান্ডোরা সমন্বিত অভিযান পরিচালনা করেন।

আন্তর্জাতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ছিল

১৪ আগস্ট ভারতের রাষ্ট্রপতি ভি. ভি. গিরি বেতার ভাষণে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশার কথা উল্লেখ করেন এবং বিশ্বের দেশগুলোর প্রতি এই মানবিক সংকটের ব্যাপারে উদাসীন না থাকার আহ্বান জানান।

১৪ আগস্ট ১৯৭১-এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল এই বৈপরীত্য:

পাকিস্তান তার ‘স্বাধীনতা দিবস’ পালন করছিল, আর একই ভূখণ্ডে বাঙালিরা পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করছিল।

এর মাত্র চার মাসের মাথায়, ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় আসে। 🇧🇩🏆

Address

4801 Boulevard Saint-Laurent
Montreal, QC
H2T1R6

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legacy of 1971 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share