10/16/2026
দুর্গাপূজা উপলক্ষে টরন্টোস্থ বাংলাদেশ কনসাল জেনারেলের বাণী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহত্তর টরন্টো অঞ্চলসহ কানাডার বিভিন্ন প্রদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবন শান্তি, সমৃদ্ধি, সুখ ও কল্যাণে ভরে উঠুক। এই পবিত্র উৎসব অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয়ের বার্তা বহন করে এবং আমাদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়।
দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্ত সকল সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করুক।
শুভ দুর্গাপূজা।