25/08/2026
শোকবার্তা ও গভীর সমবেদনাঃ-
----------------------------
প্যাটারসন সিটি, নিউজারসীর বিশিষ্ট প্রবীণ মুরব্বি, মসজিদ আল- ফেরদৌসের সাবেক সম্মানিত সভাপতি, মৌলভীবাজার নিবাসী আলহাজ রফিকুল ইসলাম সাহেব আজ মঙ্গলবার ভোরে নিউজার্সির হেলডন সিটিতে উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মরহুমের যানাজার নামাজ:
আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, মাগরিবের নামাজের পর রাত ৮:১৫ মিনিটে মসজিদ আল-ফেরদৌস সংলগ্ন পার্কিং লটে অনুষ্ঠিত হবে।
জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেবের মৃত্যুতে মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউ জার্সি ইউএসএ ইন্কের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
মহান আল্লাহ রাব্বুল আল-আমিন উনাকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
__
মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউ জার্সি ইউএসএ ইন্ক।