Embassy of Bangladesh, Berlin, Germany

Embassy of Bangladesh, Berlin, Germany Official page of the Embassy of the People’s Republic of Bangladesh in Berlin, Germany

15/07/2026
জার্মানিতে শিক্ষানবিশ কার্যক্রমের (আউসবিলডুং) মাধ্যমে বেকারি পেশায় অংশগ্রহণের সুযোগজার্মানিতে বেকারি শিল্পের বৈচিত্রময়...
12/07/2026

জার্মানিতে শিক্ষানবিশ কার্যক্রমের (আউসবিলডুং) মাধ্যমে বেকারি পেশায় অংশগ্রহণের সুযোগ

জার্মানিতে বেকারি শিল্পের বৈচিত্রময় বিভিন্ন খাদ্যপণ্যের সমাহার রয়েছে এবং জার্মানরা সবসময়ই সতেজ রুটি তৈরি করে খেতে পছন্দ করেন। অবসরের কারণে সম্প্রতি বেকারি শিল্পে কর্মরতদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বর্তমানে বেকারি শিল্পে আনুমানিক পাঁচ হাজার বিভিন্ন পর্যায়ের পদ খালি আছে।
যারা খাদ্য প্রস্তুত, বেকারি, কেক, পাউরুটি ও পেস্ট্রি তৈরির কাজে আগ্রহী, তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার পথ। কর্মরত অনেক Bäcker অবসরে যাচ্ছেন।এর পাশাপাশি স্থানীয় তরুনদের এক বিরাট অংশ , এ কাজে তেমন আগ্রহী নন । কেননা অত্যন্ত পরিশ্রমের এই কাজ প্রায়শ ভোররাত থেকে শুরু হয় । তবে কঠিন হলেও এই পেশায় দক্ষতা থাকলে, খুব দ্রুতই অল্প পুজিতে এই স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন ।

Bäcker Ausbildung কী?

জার্মানির Dual Vocational Training System-এর অধীনে একজন শিক্ষানবিশ (Azubi) একই সাথে, একটি বেকারি প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শিখে এবং পাশাপাশি Berufsschule (কারিগরি স্কুল)-এ তাত্ত্বিক শিক্ষা গ্রহণ করে। এই প্রশিক্ষণ সাধারণত ৩ বছর মেয়াদী হয় এবং প্রশিক্ষণকালেই মাসিক ভাতা (Ausbildungsvergütung) প্রদান করা হয়। বিদেশী শিক্ষানবিশদের জন্য স্থায়ী চাকুরী ও স্থায়ী ভিসার সুযোগ আছে ।

একজন Bäcker কী কাজ করেন?

বেকারীতে সাধারনত রুটি, ব্রেড, বান ও বিভিন্ন বেকারি পণ্য তৈরি, কেক, পেস্ট্রি ও মিষ্টান্ন প্রস্তুত, উপকরণ ওজন ও পরিমাপ করা, ময়দা ও অন্যান্য উপাদান মিশ্রণ করা, ওভেন পরিচালনা ও বেকিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ , খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করণ বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।

কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশের আগ্রহী প্রার্থীরা সাধারণত নিম্নলিখিত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন:

🔹 ন্যূনতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা

🔹 জার্মান ভাষাজ্ঞান (সাধারণত B1, তবে B2 থাকলে সুবিধা বেশি)

🔹 শারীরিকভাবে সক্ষমতা ও হাতে-কলমে কাজের আগ্রহ

🔹 খাদ্য প্রস্তুতি ও বেকারি কাজে আগ্রহ

গুরুত্বপূর্ণ পরামর্শ: বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীদের উচিত-

✅ জার্মান ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়া এবং সেইমতো দৃঢ় প্রত্যয় নিয়ে ভাষা শেখা।

✅ স্বীকৃত Ausbildung প্রতিষ্ঠানের অফার খোঁজা

✅ শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা

✅ ভিসা আবেদনের আগে Ausbildung Contract (Ausbildungsvertrag) নিশ্চিত করা

দক্ষতা, ভাষাজ্ঞান এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জার্মানির Bäcker Ausbildung বাংলাদেশের তরুণদের জন্য একটি সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বার উন্মোচন করতে পারে।

বাংলাদেশ থেকে জার্মানিতে Bäcker Ausbildung করার ধাপসমূহ -

১. পেশা সম্পর্কে ধারণা নিন

২. জার্মান ভাষা শিখুন

৩. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন : সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হয়।

বৈধ পাসপোর্ট

SSC/HSC বা সমমানের শিক্ষাগত সনদ

মার্কশিট

জার্মান ভাষা সনদ (B1/B2)

জার্মান ফরম্যাটের CV (Lebenslauf)

Motivation Letter / Anschreiben

পাসপোর্ট সাইজ ছবি

কিছু ক্ষেত্রে শিক্ষাগত সনদের মূল্যায়ন (Recognition) বা EVALUATION ( ANABIN, Germany থেকে) করতে হতে পারে।

৪. Ausbildung পজিশন খুঁজুন

সরকারি ও নির্ভরযোগ্য ওয়েবসাইটে Bäcker Ausbildung খুঁজুন।

গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:

Make it in Germany

Federal Employment Agency (Arbeitsagentur)

Ausbildung.de

Azubi.de

৫. বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করুন

একটি প্রতিষ্ঠানে নয়, বরং একাধিক প্রতিষ্ঠানে আবেদন করুন।

সাধারণত আবেদন প্রক্রিয়া:

Online Application

Video Interview

Telephone Interview

কিছু ক্ষেত্রে Trial Day

জার্মানিতে Ausbildung শুরু হওয়ার ৬–১২ মাস আগে আবেদন করা উত্তম। সব হাতে পাওয়ার পর ভিসার জন্য ৩- ৬ মাস সময় লেগে যেতে পারে।

৬. Ausbildung Contract (Ausbildungsvertrag) সংগ্রহ করুন

নির্বাচিত হলে প্রতিষ্ঠান আপনাকে একটি Training Contract দেবে। এই চুক্তিতে থাকবে: প্রশিক্ষণের মেয়াদ ,মাসিক ভাতা , কাজের স্থান, প্রশিক্ষণের শর্তাবলী ইত্যাদি। এই চুক্তি ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭. Ausbildung চলাকালীন

আপনি একই সাথে: বেকারিতে কাজ শিখবেন এবং Berufsschule-এ পড়াশোনা করবেন। এই পদ্ধতিকে Dual Ausbildung বলা হয়।

৮. বাংলাদেশ থেকে যারা Bäcker/Bäckerei Ausbildung করতে জার্মানিতে আসতে চান, তারা সরাসরি বিভিন্ন বেকারি কোম্পানির Karriere (Career) বা Ausbildung পেজে আবেদন করতে পারেন। নিচে কিছু প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো যেখানে নিয়মিত Ausbildung-এর সুযোগ প্রকাশ করা হয়।

সরাসরি Bäcker Ausbildung-এর জন্য আবেদনযোগ্য প্রতিষ্ঠান

MALZERS Ausbildung Portal
জার্মানির অন্যতম বড় বেকারি চেইন। Bäcker এবং Bäckereifachverkäufer Ausbildung প্রদান করে।

Bäcker Schrader Karriere
Bäcker, Konditor এবং অন্যান্য Ausbildungsberuf-এর সুযোগ রয়েছে।

Bäckerei Wolke Ausbildung
সরাসরি Bäcker Ausbildung-এর জন্য আবেদন করা যায়।

Bäckerei Balzer Ausbildung
Bäcker Ausbildung-এর পাশাপাশি Praktikum-এর সুযোগও রয়েছে।

Ziegler's Backstube Ausbildung
Bäcker/in Ausbildung (৩ বছর) প্রদান করে।

Landbäckerei Grete Karriere
Bäckerei ও Konditorei Ausbildung-এর সুযোগ রয়েছে।

Bäckerei Neff Ausbildung
প্রতিবছর বহু Ausbildungsplatz প্রদান করে।

sander’s Backstube Ausbildung
Azubi (Auszubildende) নিয়োগের জন্য বিশেষ পোর্টাল।

Meyers Bäckerei Ausbildung
Bäcker Ausbildung সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ব্যবস্থা রয়েছে।

Meisterbäcker Kauderer Jobs & Ausbildung
Bäcker Ausbildung-এর জন্য সরাসরি আবেদন করা যায়।

বাংলাদেশের আবেদনকারীদের উচিত অন্তত B1 (অগ্রাধিকার B2) জার্মান ভাষা দক্ষতা অর্জন করে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করা। একই সাথে ২০–৩০টি প্রতিষ্ঠানে আবেদন করলে Ausbildung Contract পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

সম্প্রতি মান্যবর রাষ্ট্রদূত জার্মানির বেশ কিছু নামকরা ও ঐতিহ্যবাহী বেকারি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন। এখানে কেবল জার্মানির প্রধান এবং সুপরিচিত কিছু বেকারির অভিজ্ঞতা আলোকপাত করা হয়েছে। এর বাইরেও দেশটিতে অসংখ্য ঐতিহ্যবাহী ও আঞ্চলিক বেকারি রয়েছে রয়েছে যেগুলোর সাথেও যোগাযোগ করা যেতে পারে।
#জার্মানিতে_আউসবিলডুং

বোস আইনস্টাইন তত্ত্ব কোয়ান্টাম প্রযুক্তি জগতে বাংলাদেশ জার্মান সহযোগিতাকে উৎসাহ যোগাবে - রাস্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়...
30/06/2026

বোস আইনস্টাইন তত্ত্ব কোয়ান্টাম প্রযুক্তি জগতে বাংলাদেশ জার্মান সহযোগিতাকে উৎসাহ যোগাবে - রাস্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন।

একশত বছরের কিছু আগে (১৯২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সত্যেন বোস কিছু উপপারমাণবিক কণাকে (subatomic particles) চরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে গেলে এগুলো গতিশীলতা (Loss of kinetic energy) হারাতে পারে -এ বিষয়টি উল্লেখ করে বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে পত্র লেখেন । আইনস্টাইন সত্যেন বোসের সাথে একমত হন এবং পরবর্তীতে তার সাথে যৌথভাবে বোস আইনস্টাইন কনডেনসেট তত্ত্ব প্রবর্তন করেন যাকে পদার্থের পঞ্চম অবস্থা বলা হয়ে থাকে ।

একাত্তর বছর পরে অর্থাৎ ১৯৯৫ সালে বোস আইনস্টাইন কনডেন্সেট তত্ত্বের বাস্তবিক প্রমাণ মেলে । চরম শূন্য তাপমাত্রায় এই উপপারমাণবিক কণা (Sub atomic particles) সুপার কন্ডাক্টিভিটি অর্জন করে যা কোয়ান্টাম কম্পিউটারের মূল চালিকা শক্তি। প্রচলিত কম্পিউটারের শূন্য এবং এক বিটের সিকোয়েন্সের পরিবর্তে কোয়ান্টাম কম্পিউটারে কণা গুলি একই সাথে একাধিক অবস্থায় (Superposition) থেকে অন্যান্য কিউবীটের সাথে যুক্ত হয়ে (Entanglement) অত্যন্ত দ্রুততার সাথে উচ্চ কঠিন গাণিতিক এবং বিশ্লেষণাত্মক সমস্যা সমাধান করতে সক্ষম ।

কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু সীমাবদ্ধতা যেমন অসামঞ্জস্যতা (Decoherence), স্কেলেবিলিটি এবং ভূল সংশোধনের মতো জটিল বিষয়াদির সম্ভাব্য সমাধান অর্জনে বোস আইনস্টাইন কনডেনসেট তত্ত্ব বিশেষ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞদের অভিমত ।এ ছাড়া , এ তত্ত্ব অনুযায়ী বোসন কণাকে পরমশূন্য তাপমাত্রা কাছাকাছি নিয়ে গেলে এগুলো একত্রিত হয়ে একটা সুপার অ্যাটম হিসেবে কাজ করবে এবং এর গঠন শৈলীর কারণে এটি কম জায়গা গ্রহণ করে অর্থাৎ কম কিউবিট প্রয়োজন হয় । স্বাভাবিকভাবে এই সুপার এটম কোয়ান্টাম কম্পিউটারের গতি বৃদ্ধিতে সহায়তা করবে।

ওষুধ, লজিস্টিক, সাইবার নিরাপত্তা সিমুলেশন সর্বোপরি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে কোয়ান্টাম কম্পিউটার ।কেননা প্রচলিত প্রযুক্তির তুলনায় এটি অনেক অনেক গুণ (exponential processing power) শক্তিশালী । কোয়ানটাম কম্পিউটিং এখন তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নেই । বাস্তবের দরজায় কড়া নাড়ছে। ২০১৯ সালের গুগলের Sycamore quantum processor দুই মিনিটের যে গণনা করেছিল তা সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের জন্য ৪৭ বছর প্রয়োজন ছিল । সন্দেহ নেই যে কোয়ান্টাম কম্পিউটারের কল‍্যাণে বর্তমানে প্রচলিত চিরায়ত উন্নয়ন গতিপথের চেয়ে আগামীর গতিপথ ভিন্নভাবে বিকশিত হবে।

তবে বাস্তবিক সুবিধা ভোগ করবে কোন দেশের এই বিষয়ে কতদূর প্রস্তুতি রয়েছে এবং তা অবশ্য নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রীয় নীতি এবং মানবসম্পদসহ অন্যান্য সম্পদ সমাবেশের সক্ষমতার উপরে। আন্তর্জাতিক কূটনীতিক পরিমণ্ডলেও কোয়ান্টাম বৈশ্বিক বিভাজনের উপরে উদ্বেগ যথেষ্ট বাড়ছে। বিশ্বের ধনী দেশগুলো অস্বাভাবিকভাবে সুবিধা ভোগ করবে। কোয়ান্টাম কম্পিউটার চালানোর জন্য যে চরম শূন্য তাপমাত্রার (cryogenic atmosphere) প্রয়োজন হয় সেটা অধিকাংশ উন্নয়নশীল দেশেরই নেই। এছাড়া, যথারীতি মানব সম্পদের যথেষ্ট অভাব আছে।

কোয়ান্টাম কম্পিউটারের উন্নয়নের কাজ বিশ্বব্যাপী জোরেসোরে চলছে । এরই মধ্যে উন্নত বিশ্ব কোয়ান্টাম গবেষণা লক্ষ্য নিয়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। কোয়ান্টাম কম্পিউটারকে কিভাবে অদূর ভবিষ্যতে বাণিজ্যিকীকরণ করা সম্ভব সে বিষয়ে এই মুহূর্তে লন্ডনে কনফারেন্স চলছে।

কোয়ান্টাম নীতিমালার আওতায় এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে কোয়ান্টাম শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা এবং কোয়ান্টাম নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি । কোয়ান্টাম বিষয়ক নূন্যতম প্রস্তুতি না থাকলে উন্নয়নশীল দেশগুলো তারা একদিকে যেমন এর সুবিধা ভোগ করতে পারবে না অন্যদিকে তাদের কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে ।এর ফলে ব্যাংকিং এবং আর্থিক কাজের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাবে । কেননা প্রচলিত কম্পিউটারের মাধ্যমে তৈরিকৃত গোপন পাসওয়ার্ড (cryptographic password) এর গাণিতিক ভিত্তিকে (encryption algorithm) অতি সহজেই রিভার্স হ‍্যাশিং ( Shor’s algorithm reverse hashing) এর মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটার ধ্বংস করে দিতে সক্ষম । এজন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং পোস্ট কোয়ান্টাম আলগরিদম এর উপর জোর দেওয়া খুবই জরুরি । কোয়ান্টাম কম্পিউটিং এর চ্যালেঞ্জকে বিবেচনায় না এনে ভবিষ্যতের জন্য বাংলাদেশে কোন ডিজিটাল অবকাঠামোর পরিকল্পনা করা উচিত নয় । শিক্ষা কারিকুলাম এর মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং এবং কোয়ান্টাম সাইন্স অন্তর্ভুক্ত করা প্রয়োজন ।এর পাশাপাশি জাতীয় কোয়ান্টাম নীতি আবশ্যক ।

কোয়ান্টাম কম্পিউটিং এর চাকরির বাজার বেশ ভালো। ২০২১ সালের ম‍্যাককিনজির প্রতিবেদনে দেখা গেছে যে কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে যোগ্য আবেদনকারী তুলনায় চাকরির বিজ্ঞাপনের সংখ্যা ৩ গুণ বেশি ছিল এবং এই ব্যবধান আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। সুতরাং যারা ভবিষ্যতে পেশাগত জীবনের সফলতা এবং সন্তুষ্টি অর্জন করতে চান তারা এখন হতেই প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এ অর্জন খুবই স্বাচ্ছন্দে করা সম্ভব। স্পষ্টভাবে আমাদের অনুপ্রেরণার উৎস যে পূর্বসূরী সত্যেন বোস এক গৌরবময় অধ্যায় তৈরি করে গেছেন।

কোয়ান্টাম কম্পিউটিং অধ্যয়নের জন্য জার্মানি একটি অন্যতম সেরা গন্তব্য। এখানে ইংরেজি পাঠক্রম, বিশ্বমানের প্রোগ্রাম, প্রায় টিউশন-মুক্ত শিক্ষা (শুধুমাত্র সামান্য সেমিস্টার ফি) এবং ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি ও ফ্রাউনহফার-গেজেলশাফটের মতো শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যাপক সহযোগিতার সুযোগ রয়েছে। অন্যান্যদের মধ্যে যেখানে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে অধ্যায়ন ও গবেষণার সুযোগ রয়েছে:

মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি (TUM): মিউনিখ সেন্টার ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MCQST)-এর সহযোগিতায় কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি (QST)-তে একটি গবেষণা-কেন্দ্রিক মাস্টার্স প্রোগ্রাম অফার করে।

Leibniz University Hanover: অত্যন্ত প্রযুক্তিগত এম.এসসি. কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেখানে আণুবীক্ষণিক পদার্থবিদ্যার সাথে ব্যবহারিক প্রযুক্তিগত উন্নয়নের উপর বিশেষ জোর দেয়া হয়।

কোয়ান্টাম ইনিশিয়েটিভ রাইনল্যান্ড-প্যালাটিনেট (QUIP) একটি গবেষণা নেটওয়ার্ক, যা কোয়ান্টাম কম্পিউটিং, সেন্সর, যোগাযোগ এবং সিমুলেশন ক্ষেত্রে মৌলিক বিজ্ঞান থেকে শুরু করে বাণিজ্যিক প্রয়োগ পর্যন্ত বিস্তৃত।

TU Chemnitz (পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট): এই বিশ্ববিদ্যালয়টি কোয়ান্টাম প্রযুক্তি গবেষণার একটি স্বীকৃত কেন্দ্র। গবেষকরা ঘনীভূত পদার্থবিজ্ঞান, নিম্ন-মাত্রিক সিস্টেম (যেমন গ্রাফিন এবং দ্বি-মাত্রিক পদার্থ), এবং একক-ফোটন উৎস ও কোয়ান্টাম এমিটারের বিকাশের উপর মনোনিবেশ করেন।

TU Braunschweig: ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ কোয়ান্টাম টেকনোলজিস-এ এম.এসসি. ডিগ্রি প্রদান করে, যা কোয়ান্টাম কম্পিউটারের ভৌত এবং ইলেকট্রনিক গঠন উপাদানগুলোর উপর ব্যাপকভাবে আলোকপাত করে।

ডিএলআর কোয়ান্টাম কম্পিউটিং ইনিশিয়েটিভ (DLR QCI) পরিমাপযোগ্য, ট্র্যাপড-আয়ন কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের জন্য সক্রিয়ভাবে একটি ইকোসিস্টেম গড়ে তুলছে।

Forschungszentrum Jülich (FZJ) কোয়ান্টাম অ্যালগরিদম, হার্ডওয়্যার আর্কিটেকচার এবং আপেক্ষিক কোয়ান্টাম তথ্যের একটি উচ্চমানের কেন্দ্র।

QUTAC: কোয়ান্টাম টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন কনসোর্টিয়ামটি জার্মানির প্রধান কর্পোরেশন (যেমন, BASF, BMW, Volkswagen, Siemens) নিয়ে গঠিত, যারা কোয়ান্টাম প্রযুক্তির শিল্পক্ষেত্রে ব্যবহার নিয়ে সক্রিয়ভাবে গবেষণা ও উন্নয়ন করছে।

Baden Wuttemberg: সমন্বিত কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র (IQST) কোয়ান্টাম ফোটোনিক্স এবং জীববিজ্ঞানের উপর জোর দেয়।

STEM বিষয়ভিত্তিক যেমন পদার্থ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, উচ্চতর গণিত, কম্পিউটার প্রোগ্রামিং, তড়িৎ প্রকৌশল ডিগ্রিধারীগণ আবেদন করতে পারেন । যাদের কোয়ান্টাম মেকানিক্স এর উপরে পড়াশুনা এবং গবেষণা আছে তারা অগ্রাধিকার পেতে পারেন। তবে স্কলারশিপের জন্য সংশ্লিষ্ট সুপারভাইজার প্রফেসরের সাথে আগে হতেই যোগাযোগ এবং বোঝাপড়া প্রয়োজন ।

সম্প্রতি রাষ্ট্রদূত জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোয়ান্টাম গবেষণা এবং শিক্ষার উপর মত বিনিময় করেন । তার কিছু অংশ এখানে আলোকপাত করা হল। এখানে উল্লেখিত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বাইরেও আরো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর সাথেও যোগাযোগ করা যেতে পারে।

23/06/2026
চিকিৎসা সহকারী পেশাদারদের চাহিদা বৃদ্ধিতে জার্মান ভাষায় দক্ষ বাংলাদেশিদের সুযোগ বাড়ছে জার্মানিতে নার্সিং ও নার্সিং অ্যাস...
16/06/2026

চিকিৎসা সহকারী পেশাদারদের চাহিদা বৃদ্ধিতে জার্মান ভাষায় দক্ষ বাংলাদেশিদের সুযোগ বাড়ছে

জার্মানিতে নার্সিং ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট পেশায় শূন্যপদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জনসংখ্যার বার্ধক্য, স্বাস্থ্যসেবা খাতে কর্মীর ঘাটতি এবং ক্রমবর্ধমান সেবার চাহিদার কারণে দেশটির হাসপাতাল, কেয়ার হোম ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে দক্ষ জনবলের প্রয়োজন বাড়ছে। ফলে বিদেশি কর্মীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে, আর সেই সুযোগের তালিকায় বাংলাদেশিরাও রয়েছেন।

ভালো বেতন, স্থায়ী ক্যারিয়ার এবং ইউরোপের অন্যতম শক্তিশালী শ্রমবাজারে প্রবেশের সুযোগ থাকায় অনেক তরুণ-তরুণী বর্তমানে এই পেশায় আগ্রহ দেখাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে সফল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো জার্মান ভাষার দক্ষতা।
যদিও অনেক ক্ষেত্রে B1 লেভেলের ভাষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়, বাস্তবে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে B2 লেভেলের জার্মান ভাষাজ্ঞান আবেদনকারীদের জন্য বড় সুবিধা তৈরি করে। কারণ নার্সিং পেশায় রোগী, চিকিৎসক, সহকর্মী এবং রোগীর স্বজনদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। ফলে ভাষা দক্ষতা শুধু ভর্তি বা চাকরি পাওয়ার ক্ষেত্রেই নয়, বরং কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1️. Pflegefachmann / Pflegefachfrau (Qualified Nurse)
এটি জার্মানির সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন Nursing Ausbildung।Generalistische Pflegeausbildung অনুযায়ী ৩ বছরের স্বীকৃত নার্সিং প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা হাসপাতাল, নার্সিং হোম, পুনর্বাসন কেন্দ্র এবং হোম কেয়ার সেক্টরে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। প্রশিক্ষণে রোগীর সার্বিক যত্ন ও পর্যবেক্ষণ, ওষুধ প্রদান ও চিকিৎসা-সংক্রান্ত সহায়তা, রোগীর স্বাস্থ্য মূল্যায়ন ও ডকুমেন্টেশন, চিকিৎসক ও মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং বয়স্ক, অসুস্থ ও বিশেষ যত্নপ্রয়োজনীয় ব্যক্তিদের সেবা প্রদান শেখানো হয়।

প্রশিক্ষণের কাঠামো:
• প্রথম ২ বছর: সাধারণ (General) নার্সিং শিক্ষা
• শেষ ১ বছর: গভীরতর প্রশিক্ষণ ও বিশেষায়িত দক্ষতা অর্জন

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর জার্মানির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন স্বীকৃত নার্স হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায়।

2. Pflegeassistent / Pflegehelfer (Nursing Assistant)
এটি নার্সিং সহকারী পর্যায়ের প্রশিক্ষণ, যা মূল নার্সিং Ausbildung-এর তুলনায় অপেক্ষাকৃত সংক্ষিপ্ত। কাজের দায়িত্বের মধ্যে রয়েছে রোগীদের দৈনন্দিন যত্নে সহায়তা করা, ব্যক্তিগত পরিচর্যা ও চলাফেরায় সাহায্য করা, মৌলিক তথ্য নথিভুক্ত করা এবং নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে সহযোগিতা করা।

আবেদন করার জন্য সাধারণত নিম্নলিখিত যোগ্যতাগুলো প্রয়োজন হয়:

• শিক্ষাগত যোগ্যতা (Academic Qualification) - সাধারণত Mittlere Reife (জার্মান ১০ম শ্রেণি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বাংলাদেশের ক্ষেত্রে SSC বা তার ঊর্ধ্বতন শিক্ষাগত যোগ্যতা অনেক প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হতে পারে, এবং Fachhochschulreife বা Abitur-এর সমমান যেমন HSC থাকলে আবেদন আরও শক্তিশালী হয়।

• জার্মান ভাষার দক্ষতা- অধিকাংশ প্রতিষ্ঠানে B2 Level German প্রয়োজন হয়, কিছু প্রতিষ্ঠান B1 লেভেলে প্রাথমিকভাবে আবেদন গ্রহণ করে এবং পরবর্তীতে ভাষা প্রশিক্ষণের সুযোগ দেয়, তবে রোগী, চিকিৎসক এবং সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে ভালো জার্মান ভাষা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• বয়স- Nursing Ausbildung-এর জন্য নির্দিষ্ট কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই, তবে সাধারণত ১৭–৩৫ বছর বয়সী আবেদনকারীরা বেশি আবেদন করে। প্রাসঙ্গিক অভিজ্ঞতা বা পূর্ববর্তী নার্সিং প্রশিক্ষণ থাকলে বেশি বয়সেও সুযোগ পাওয়া সম্ভব।

• স্বাস্থ্যগত যোগ্যতা- প্রতিষ্ঠানভেদে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট, টিকাদান (Vaccination) সংক্রান্ত প্রমাণপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগতে পারে।

যাদের ইতোমধ্যে Nursing Diploma, B.Sc. Nursing, Midwifery বা Nursing Assistant Training রয়েছে, তাদের জন্য জার্মানিতে কাজ করার আগে সাধারণত Anerkennung (Qualification Recognition) প্রয়োজন হয়।

Anerkennung প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ মূল্যায়ন করে দেখবে যে তা জার্মান মানদণ্ডের সমতুল্য কিনা।

বাংলাদেশ থেকে Nursing Ausbildung-এর জন্য আবেদন প্রক্রিয়া

• জার্মান ভাষা শিখুন: জার্মান ভাষা সাধারণত B1–B2 লেভেল পর্যন্ত জানতে হয়, তবে B2 থাকলে Nursing Ausbildung-এ সুযোগ পাওয়া আরও সহজ হয়।

• Ausbildung খুঁজুন: Ausbildung খুঁজতে https://www.ausbildung.de, https://www.azubiyo.de, https://www.make-it-in-germany.com, https://www.stepstone.de, https://www.indeed.com এবং বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন।

• কাগজপত্র প্রস্তুত করুন (CV, Motivation Letter, শিক্ষাগত সনদ, Passport, ভাষা সনদ ও অভিজ্ঞতার সনদ গুছিয়ে রাখুন), অনলাইনে আবেদন করুন, অনেক ক্ষেত্রে Online Interview নেওয়া হয়, এবং আপনি নির্বাচিত হলে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে Ausbildung Contract সংগ্রহ করুন। বাংলাদেশ থেকে যদি Nursing Diploma বা Degree থাকে, তাহলে জার্মানিতে কাজ করার জন্য Anerkennung (Recognition) প্রক্রিয়া সম্পন্ন করতে হয়; প্রয়োজনে অতিরিক্ত কোর্স বা Kenntnisprüfung দিতে হতে পারে।

• ভিসার জন্য আবেদন করুন: Contract পাওয়ার পর জার্মানির Ausbildung Visa-এর জন্য আবেদন করুন।

সম্প্রতি মান‍্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন হামবুর্গে অনুষ্ঠিত একটি ভোকেশনাল ট্রেনিং–বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিভিন্ন ধরনের ভোকেশনাল প্রশিক্ষণ কর্মসূচি এবং সেগুলোর মাধ্যমে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কে অবগত হন

জার্মানিতে নার্সিং ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট Ausbildung সম্পর্কিত প্রশিক্ষণ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকগুলো দেখুন।

1. Helios Kliniken – https://www.helios-gesundheit.de/karriere/ausbildung/
2. Asklepios Kliniken – https://www.asklepios.com/beruf/ausbildung/
3. Sana Kliniken – https://www.sana.de/karriere/ausbildung
4. Vivantes – https://www.vivantes-karriere.de/ausbildung
5. Schön Klinik – https://www.schoen-klinik.de/karriere/ausbildung
6. Charité – Universitätsmedizin Berlin – https://karriere.charite.de/ausbildung
7. Universitätsklinikum Heidelberg – https://www.klinikum.uni-heidelberg.de/karriere/ausbildung
8. LMU Klinikum München – https://www.lmu-klinikum.de
9. Uniklinik Köln – https://karriere.uk-koeln.de/ausbildung/
10. Universitätsklinikum Tübingen – https://www.medizin.uni-tuebingen.de
11. Universitätsklinikum Erlangen – https://karriere.uk-erlangen.de/ausbildung/
12. UKM Münster – https://karriere.ukm.de/ausbildung
13. Universitätsmedizin Freiburg – https://www.uniklinik-freiburg.de/karriere/ausbildung.html
14. Universitätsklinikum Leipzig – https://www.uniklinikum-leipzig.de/karriere/ausbildung
15. Universitätsklinikum Dresden – https://www.uniklinikum-dresden.de
16. DRK Kliniken Berlin – https://www.drk-kliniken-berlin.de/karriere/ausbildung
17. Agaplesion – https://www.agaplesion.de/karriere/ausbildung
18. Johanniter – https://www.johanniter.de/karriere/ausbildung/
19. BG Kliniken – https://www.bg-kliniken.de/karriere/ausbildung/
20. Klinikum Nürnberg – https://www.klinikum-nuernberg.de/karriere/ausbildung/
21. München Klinik – https://www.muenchen-klinik.de/karriere/ausbildung/
22. Diakonie Deutschland – https://karriere.diakonie.de/
23. Caritas – https://www.caritas.de/arbeiten/ausbildung/
24. AWO – https://awo.org/karriere/ausbildung
25. Alexianer – https://www.alexianer.de/karriere/ausbildung
26. Universitätsklinikum Düsseldorf – https://www.uniklinik-duesseldorf.de/karriere/ausbildung
27. Universitätsklinikum Bonn – https://www.ukbnewsroom.de/karriere/ausbildung/
28. Klinikum Dortmund – https://www.klinikumdo.de/karriere/ausbildung
29. Klinikum Bielefeld – https://www.klinikumbielefeld.de/ausbildung.html
30. St. Franziskus-Stiftung Münster – https://www.st-franziskus-stiftung.de
31. Katholisches Klinikum Bochum – https://www.klinikum-bochum.de/karriere/ausbildung.html
32. Alfried Krupp Krankenhaus – https://www.krupp-krankenhaus.de/karriere/ausbildung.html
33. Klinikum Leverkusen – https://www.klinikum-lev.de/ausbildung.aspx
34. Evangelisches Klinikum Bethel – https://evkb.de/karriere/ausbildung/
35. Uniklinik RWTH Aachen – https://www.ukaachen.de/karriere/ausbildung/
36. Universitätsklinikum Würzburg – https://www.ukw.de/karriere/ausbildung/
37. Universitätsklinikum Augsburg – https://www.uk-augsburg.de/karriere/ausbildung
38. Klinikum Ingolstadt – https://klinikum-ingolstadt.de/karriere/ausbildung/
39. Barmherzige Brüder Regensburg – https://www.barmherzige-regensburg.de/karriere/ausbildung
40. Klinikum St. Marien Amberg – https://www.klinikum-amberg.de/karriere/ausbildung/
41. RoMed Kliniken – https://www.romed-kliniken.de
42. Klinikum Bayreuth – https://karriere.klinikum-bayreuth.de/ausbildung
43. Donau-Isar-Klinikum – https://www.donau-isar-klinikum.de/karriere/ausbildung
44. Klinikum Passau – https://www.klinikum-passau.de/karriere/ausbildung
45. Sozialstiftung Bamberg – https://www.sozialstiftung-bamberg.de/karriere/ausbildung/
46. Klinikum Stuttgart – https://karriere.klinikum-stuttgart.de/ausbildung
47. Universitätsklinikum Ulm – https://www.uniklinik-ulm.de/karriere/ausbildung.html
48. SLK-Kliniken Heilbronn – https://www.slk-kliniken.de/karriere/ausbildung
49. RKH Kliniken Ludwigsburg – https://www.rkh-karriere.de/ausbildung
50. Ortenau Klinikum – https://karriere.ortenau-klinikum.de/ausbildung/
51. Klinikum Konstanz / GLKN – https://www.glkn.de
52. Schwarzwald-Baar Klinikum – https://www.sbk-vs.de/de/karriere/ausbildung/
53. Klinikum Esslingen – https://www.klinikum-esslingen.de/karriere/ausbildung/
54. SRH Kliniken – https://www.srh-gesundheit.de/karriere/ausbildung
55. Diakonie-Klinikum Stuttgart – https://www.diakonie-klinikum.de/karriere/ausbildung/
56. Universitätsklinikum Frankfurt – https://www.kgu.de/karriere/ausbildung
57. Klinikum Kassel – https://www.gnh.net/karriere/ausbildung/
58. Klinikum Darmstadt – https://karriere.klinikum-darmstadt.de/ausbildung
59. UKE Hamburg – https://www.uke.de/karriere/ausbildung/
60. Gesundheit Nord Bremen – https://www.gesundheitnord.de/karriere/ausbildung.html
61. MHH Hannover – https://www.mhh.de/karriere/ausbildung
62. Universitätsmedizin Göttingen – https://karriere.umg.eu/ausbildung/
63. Klinikum Oldenburg – https://www.klinikum-oldenburg.de/karriere/ausbildung
64. UKSH Schleswig-Holstein – https://www.uksh.de/Karriere/Ausbildung.html
65. Diako Flensburg – https://www.diako-karriere.de/ausbildung
66. KRH Region Hannover – https://karriere.krh.de/ausbildung
67. Städtisches Klinikum Braunschweig – https://www.klinikum-braunschweig.de
68. Carl-Thiem-Klinikum Cottbus – https://www.ctk.de
69. Universitätsklinikum Halle – https://www.umh.de/karriere/ausbildung
70. Klinikum Chemnitz – https://www.klinikumchemnitz.de/karriere/ausbildung
71. Universitätsklinikum Jena – https://www.uniklinikum-jena.de
72. SRH Wald-Klinikum Gera – https://www.waldklinikumgera.de
73. Vitos Kliniken – https://www.vitos.de
74. Hochtaunus-Kliniken – https://www.hochtaunus-kliniken.de
75. Ammerland-Klinik – https://www.ammerland-klinik.de
76. Universitätsmedizin Mainz – https://www.unimedizin-mainz.de
77. Universitätsklinikum Saarland – https://www.uks.eu
78. Klinikum Saarbrücken – https://www.klinikum-saarbruecken.de
79. Westpfalz-Klinikum – https://www.westpfalz-klinikum.de
80. Katholisches Klinikum Koblenz-Montabaur – https://www.kk-km.de
81. Brüderkrankenhaus Trier – https://www.bk-trier.de
82. Marienhaus Kliniken – https://www.marienhaus.de
83. Klinikum Ludwigshafen – https://www.klilu.de
84. SHG-Kliniken – https://www.shg-kliniken.de
85. Kreuznacher Diakonie – https://www.kreuznacherdiakonie.de
86. Universitätsmedizin Greifswald – https://www.medizin.uni-greifswald.de
87. Universitätsmedizin Rostock – https://www.med.uni-rostock.de
88. Dietrich-Bonhoeffer-Klinikum – https://www.dbknb.de
89. Helios Kliniken Schwerin – https://www.helios-gesundheit.de
90. Ruppiner Kliniken – https://www.ruppiner-kliniken.de


সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন-এর উদ্যোগে আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ তারিখে জার্মানির ফ্...
16/06/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন-এর উদ্যোগে আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ তারিখে জার্মানির ফ্রাঙ্কফুর্ট সেবাগ্রহীতাদের সুবিধার্থে পাসপোর্ট, ভিসা, সত্যায়নসহ অন্যান্য বিষয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও পরামর্শ সেবা প্রদান করবেঃ
তারিখঃ ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬
সময়ঃ সকাল ৯.৩০ হতে বিকাল ৪.৩০
ঠিকানা: ibis Frankfurt Centrum, Speicherstrasse 4, 60327 Frankfurt am Main

Heartiest congratulations to H.E. Mr. Khalilur Rahman on his election as President of the 81st Session of the United Nat...
04/06/2026

Heartiest congratulations to H.E. Mr. Khalilur Rahman on his election as President of the 81st Session of the United Nations General Assembly.

Under the leadership of Honorable Prime Minister Tarique Rahman and his government, this extraordinary achievement of Bangladesh comes at a time when strengthened international collaboration and effective multilateralism are essential to address complex global challenges. It also reflects Bangladesh’s remarkable contribution to global peace and security, as well as a renewed commitment to advancing human security.

We would also like to express our sincere appreciation to the current President of the 80th Session, H.E. Ms. Annalena Baerbock, for her leadership and for the instrumental role she has played in advancing her vision of a more united, inclusive, and cooperative United Nations. Her efforts have contributed significantly to strengthening multilateralism and promoting practical progress in the areas of peace, sustainable development, and human dignity for all.

Building on this important continuity, H.E. Mr. Rahman brings forward a comprehensive and forward-looking vision entitled “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All.” His agenda is anchored in six key pillars: peace and security, sustainable development, climate action, human rights and humanitarian priorities, inclusive digital governance and innovation, and the renewal of multilateral cooperation.

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন-এর উদ্যোগে আগামী ২০ ও ২১ জুন ২০২৬ তারিখে জার্মানির মিউনিখে ...
04/06/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বার্লিন-এর উদ্যোগে আগামী ২০ ও ২১ জুন ২০২৬ তারিখে জার্মানির মিউনিখে সেবাগ্রহীতাদের সুবিধার্থে পাসপোর্ট, ভিসা, সত্যায়নসহ অন্যান্য বিষয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও পরামর্শ সেবা প্রদান করবেঃ
তারিখঃ ২০ ও ২১ জুন ২০২৬
সময়ঃ সকাল ৯.৩০ হতে বিকাল ৪.৩০
ঠিকানা: Hotel München City Center by Meliá, Paul-Heyse-Straße 24, 80336 München

28/05/2026

Adresse

Kaiserin-Augusta-Allee 111
Berlin
10553

Öffnungszeiten

Montag 09:00 - 15:00
Dienstag 09:00 - 15:00
Mittwoch 09:00 - 15:00
Donnerstag 09:00 - 15:00
Freitag 09:00 - 15:00

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Embassy of Bangladesh, Berlin, Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen