The Velvet Shelf

The Velvet Shelf The Velvet Shelf
"For Those Who Seek Quiet in Chaos"
A Personal Retreat of A. Al Marouf
Since 2011

09/02/2026
বই পর্যালোচনা: ফেইলিওর ইন সেলসলেখক: মো. আব্দুল হামিদঅধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাবিপ্রবিনতুন উদ্যোক্তা? অথবা সবে সব...
04/07/2025

বই পর্যালোচনা: ফেইলিওর ইন সেলস
লেখক: মো. আব্দুল হামিদ
অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাবিপ্রবি

নতুন উদ্যোক্তা? অথবা সবে সবে ব্যবসার পথে যাত্রা শুরু করেছেন?
তাহলে "ফেইলিওর ইন সেলস" আপনার হাতে থাকা উচিত প্রথম বইগুলোর একটি।

বইটি আসলে শুধু বিক্রয়ের ব্যর্থতার গল্প নয়, বরং ব্যর্থতা থেকে শেখা, নিজেকে প্রস্তুত করা এবং পরবর্তী সেলসে সফল হওয়ার কৌশলের সহজ ভাষায় বিশ্লেষণ।
সবচেয়ে বড় কথা, বাংলা ভাষায় সেলস নিয়ে এমন গোছানো, গবেষণাধর্মী অথচ প্র্যাকটিক্যাল বই খুব কমই আছে।

লেখক মো. আব্দুল হামিদ একজন একাডেমিশিয়ান হলেও তার লেখার ধরন একেবারে বাস্তবঘনিষ্ঠ, কঠিন থিওরি নেই, আছে বাস্তব অভিজ্ঞতা, উদাহরণ আর উপদেশ।

পার্সোনাল রেটিং: ৯/১০
এই বইটি আমি নিজের পড়া সেলস বইয়ের তালিকায় একেবারে শীর্ষে রাখব।

কখনো কি ভেবে দেখেছেন, নবী কারীম (সা.)-এর সাহচর্যে বেড়ে ওঠা সোনার মানুষেরা (সাহাবিগণ) কীভাবে ব্যবসা করতেন? কেমন ছিল সে সম...
27/06/2025

কখনো কি ভেবে দেখেছেন, নবী কারীম (সা.)-এর সাহচর্যে বেড়ে ওঠা সোনার মানুষেরা (সাহাবিগণ) কীভাবে ব্যবসা করতেন? কেমন ছিল সে সময়কার অর্থনীতি, বাজার ব্যবস্থা, লেনদেনের নীতি? আমি প্রায়ই এসব ভাবনায় ডুবে যাই। ভাবি, ধর্ম আর দুনিয়া কীভাবে পাশাপাশি চলতো তখন? কিভাবে একজন সাহাবি নামাজে দাঁড়িয়ে থাকতেন, আবার পরক্ষণেই হাল ধরে ব্যবসায় নামতেন, তবুও ঈমান অটুট থাকত, সততা অক্ষুণ্ণ থাকত।

বাংলা ভাষায় এমন বিষয়ভিত্তিক রেফারেন্সসহ বই খুঁজে পাওয়া সত্যিই কঠিন। অনেক দিন ধরে খুঁজেছি নানান বইমেলায়, নীলক্ষেতের গলি গলি ঘুরেছি। মনের মতো কিছু মিলছিল না।
অবশেষে সিলেটের এক লাইব্রেরীর শেলফের কোণায় চোখে পড়লো এক অসাধারণ বই "কোটিপতি সাহাবি"। লেখক: আরিফুল ইসলাম। নামটা যেমন আকর্ষণীয়, ভেতরের গল্পগুলো তেমনই অনুপ্রেরণামূলক।

এই বইতে একঝাঁক সাহাবির জীবনের গল্প উঠে এসেছে যাঁরা ছিলেন ধনী, কিন্তু ধন তাদের নিয়ন্ত্রণ করতো না; বরং তাঁরা ধনকে নিয়ন্ত্রণ করতেন। ব্যবসার মধ্যেও তাঁদের ছিল পরিপূর্ণ আল্লাহভীতি, মানবতা, ও ন্যায়বোধ।

এই বই পড়তে পড়তে যেন নিজেকে এক নিমিষে আবিষ্কার করলাম সেই মহান যুগে। মনে হচ্ছিল, যেন আমি নিজেই বাজারে দাঁড়িয়ে আছি, দেখে নিচ্ছি কিভাবে আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) নিজের ব্যবসায়িক মুনাফার বেশিরভাগটাই দান করছেন, বা উসমান (রাঃ) কূপ কিনে দিচ্ছেন গোটা মদিনাবাসীর জন্য।

এ বই কেবল পড়ার জন্য নয়, বোধগম্যতার জন্য। ব্যবসায় নৈতিকতা, দান, সামাজিক দায়িত্ব, ঈমান, সব মিলিয়ে একটি জীবন্ত পাঠ।

ঢাকার বুকে মোগল আমলের এক গৌরবময় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। এর ইটের গায়ে লেগে আছে প্রেম, শোক ও ইতিহাসের...
26/06/2025

ঢাকার বুকে মোগল আমলের এক গৌরবময় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। এর ইটের গায়ে লেগে আছে প্রেম, শোক ও ইতিহাসের নানা স্তর। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু এর পেছনে রয়েছে এক করুণ প্রেমকাহিনী যা ইতিহাসের পাতায় মিশে আছে।

শাহজাদা আজম যখন এই কেল্লার নির্মাণ শুরু করেন, তখন তার মনে ছিল এক মহাপরিকল্পনা। তিনি চেয়েছিলেন এটি হোক বাংলার সবচেয়ে সুন্দর প্রাসাদ। কিন্তু ইতিহাস যেন অন্য কিছুই চেয়েছিল। মাত্র পনেরো মাস পরেই তাকে দিল্লি ফিরে যেতে হলো মারাঠা বিদ্রোহ দমনের জন্য। তার স্বপ্নের প্রাসাদ রয়ে গেল অসমাপ্ত।

এরপর ১৬৮০ সালে বাংলার নতুন সুবেদার হিসেবে নিযুক্ত হন শায়েস্তা খাঁ। তিনি যখন কেল্লার কাজ আবার শুরু করলেন, তখন তার সাথে ছিল তার প্রিয় কন্যা (ইরান দুখত রাহমাত বানু) পরীবিবি। কথিত আছে, পরীবিবি এতই সুন্দরী ছিলেন যে তাকে দেখলে মনে হতো যেন চাঁদ নেমে এসেছে মর্ত্যে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে, এই কেল্লাতেই ঘটল তার মৃত্যু। বাবা শায়েস্তা খাঁর চোখের সামনেই প্রিয় কন্যা চলে গেলেন না ফেরার দেশে।

শায়েস্তা খাঁর কান্নায় ভিজে গেল লালবাগ কেল্লার ইটগুলো। তিনি আর কাজ চালিয়ে যেতে পারলেন না। তার প্রিয় কন্যার স্মৃতিকে অমর করে রাখতে তিনি নির্মাণ করলেন এক অপূর্ব সমাধি। শোকে মুহ্যমান শায়েস্তা খাঁ কেল্লার কাজ অসমাপ্ত রেখে চলে যান। এরপর থেকে এই স্থাপনা হয়ে ওঠে এক অসমাপ্ত প্রেমের স্মৃতিস্তম্ভ।

লালবাগ কেল্লার স্থাপত্যে মোগল রীতির সুষমা ফুটে উঠেছে। তিনটি প্রধান স্থাপনা নিয়ে গঠিত এই কমপ্লেক্স:
১. পরী বিবির সমাধি (যা এখনও অক্ষত অবস্থায় রয়েছে)
২. দিওয়ান-ই-আম (দরবার হল)
৩. উত্তর দিকের মসজিদ

সমাধি ভবনের অভ্যন্তরে পরী বিবির কবরটি মার্বেল পাথরে আবৃত। এই সমাধি মোগল আমলের সবচেয়ে সুন্দর সমাধিগুলোর মধ্যে একটি। স্থাপত্যের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য এর কারুকার্য, জালি দেয়াল এবং গম্বুজের নকশা।

তথ্যসূত্র:
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনা (লালবাগ কেল্লা সংক্রান্ত)
"ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী" - মুনতাসীর মামুন
"রিয়াজ-উস-সালাতিন" - গোলাম হুসেন সলীম
বাংলাপিডিয়ায় লালবাগ কেল্লা সংক্রান্ত নিবন্ধ

Osoite

Kilonrinne 10D
Espoo
02610

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita The Velvet Shelf :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Jaa

Kategoria