Provash Workers Party

Provash Workers Party The Provash Workers Party is here to give a powerful voice to foreign workers across the globe.

18/08/2024

#

Bangladesg #বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য খাতকে এক কেন্দ্রীয় স্বাস্থ্য ব্যবস্থায় আনতে হবে। এতে স্বাস্থ্য খাতে স্থিতিশীলতা আসবে। এই লক্ষে আমাদের একটি সফ্টওয়ার কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা করা দরকার যাতে প্রতিটি রোগীর স্বাস্থ্য সম্পর্কীয় তথ্যাদী সহজেই তাদের নজরএ আসে। বেসরকারী ও সরকারী হাসপাতাল যেখানেই যাক না কেন রোগীকে বারবার সবকিছু বোঝাতে হবে না। তাদের কি সমস্যা আছে তা শহজেই দৃষ্টিগোচর হবে। একবার আমাদের একটি কেন্দ্রীয় স্বাস্থ্য সিস্টেম চালু হয়ে গেলে আমরা এক ক্লিকে সবকিছু নিরীক্ষণ করতে পারব। এছাড়াও, সমস্ত মেডিকেল পরীক্ষা সফ্টওয়্যার সিস্টেমে হতে হবে। তাতে প্রত্যেক রোগীর কত খরচ তা নিরীক্ষণ করা সহজ হবে এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ হবে। সরকারের কর আদায় ও সহজ হবে। এটি হবে আমাদের তৈরি করা সেরা স্বাস্থ্য ব্যবস্থা।

Provash Workers Party

New caretaker government
06/08/2024

New caretaker government

দেশে এবং বিদেশে যত প্রকার প্রবাসী আছে আমরা সকল প্রবাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমস্ত কার্যকলাপের প্রতি সমর্থন করেছি এ...
05/08/2024

দেশে এবং বিদেশে যত প্রকার প্রবাসী আছে আমরা সকল প্রবাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমস্ত কার্যকলাপের প্রতি সমর্থন করেছি এবং আগামীতে ও করে যাব। সব প্রবাসীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে আমাদের দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আন্তরিক ধন্যবাদ। Provash Workers Party

The Provash Workers Party is here to give a powerful voice to foreign workers across the globe.

23/07/2024

আমার প্রাণের বাংলাদেশ তুমি কেমন আছ?

আমরা যাঁদের রেমিটেন্স যোদ্ধা বলি আমরা তোদের সম্মান করব। এটাই হোক আমাদের প্রত্যয়।
21/05/2024

আমরা যাঁদের রেমিটেন্স যোদ্ধা বলি আমরা তোদের সম্মান করব। এটাই হোক আমাদের প্রত্যয়।

প্রবাসীদের যন্ত্রনার কথা প্রবাসীরাই প্রকাশ করতে স্বাচ্ছ্যন্দবোধ করেননা। কষ্টের কথা প্রকাশ করাও এক ধরনের কষ্ট।
10/05/2024

প্রবাসীদের যন্ত্রনার কথা প্রবাসীরাই প্রকাশ করতে স্বাচ্ছ্যন্দবোধ করেননা। কষ্টের কথা প্রকাশ করাও এক ধরনের কষ্ট।

পারবে কি তার মায়া, মমতা, ভালোবাসা হারানোর কষ্ট, যন্ত্রণাকে ভুলে থাকতে? তুমি ভুলতে পার বা পার, এই নিষ্ঠুর পৃথিবী, এই সমাজ...
08/05/2024

পারবে কি তার মায়া, মমতা, ভালোবাসা হারানোর কষ্ট, যন্ত্রণাকে ভুলে থাকতে? তুমি ভুলতে পার বা পার, এই নিষ্ঠুর পৃথিবী, এই সমাজ ব্যবস্থা ঠিকই তোমাকে পারতে শিখিয়ে দিবে। জগতের সব বন্ধন দৃঢ় থাকুক। সবার প্রয়োজন যেন সবাই বুঝতে সক্ষম হয়। সব প্রিয়জন যেন সুখে থাকে। জীবনের প্রতিটা বিসর্জন যেন স্বার্থক হয়।

07/05/2024

আমরা সবাই মনে করি প্রবাসীরা কষ্টে থাকে । কথাটা অনেকাংশে সঠিক। কিন্তু কষ্টের পরে ও তারা মনের দিক থেকে অনেক বেশি শান্তিতে থাকে। তারা নিজের জীবন বাজী রাখলেও আপনজনেরা ভাল আছে। নিজের দেশে অনিশ্চিত জীবন থেকে এই জীবন ঢেড় ভাল। কারন তাদের আর অপদার্থ কথাটা শুনতে হয়না।

06/05/2024

নিরব যন্ত্রণার অপর নাম প্রবাস জীবন। 

05/05/2024

প্রবাস জীবন সুখের। তাইতো জীবন বাজি রেখে আমার দেশের তাগরা যুবকগণ দেশ থেকে পারি জমাতে চান বিদেশের মাটিতে। আর এই জীবন বাজি রাখার খেলায় যারা সাফল্য পান তাদের বাকি জীবন কিছুটা স্বস্তিতে কাটে পরিবার পরিজন নিয়ে। কিন্তু যারা বাজি রাখা জীবনটা আর ফিরে পান না তারা হয়ত উপারে ভালই থাকেন । কিন্তু তাদের পরিবার পরিজনদের জীবন হয়ে উঠে দুর্বিসহ। বেশিরভাগই জমিজমা বিক্রি করে অর্থের যোগান দিয়ে পাঠানো হয়। অর্ধেক পথে জীবন হারানো প্রবাসীদের পরিবার একদিকে সন্তান হারান অন্যদিকে শেষ সহায়সম্বলটুকু। কেন আমাদের এই ভাগ্য। কি করে পরিবর্তন করব এই দুর্ভাগ্য আমাদের কি সত্যিই জানা আছে।

20/01/2024

আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে প্রবাসীরা বিদেশ গেলে কেন দেশে আসে না,বা দেশে আসার কথা চিন্তা করে না,তারা দেশে ফিরলে তাদের আপন মানুষগুলোর যে সুখটা আছে বিদেশ থাকাবস্থায়।
তাদের সে সুখ থাকবে না দেশে ফিরলে। তাদের জন্যই ওদের বিদেশ থাকা, দেশে না ফেরা। দেশের সঙ্গে, দেশের মানুষজনদের সঙ্গে প্রবাসীদের সম্পর্কের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই দেশের প্রতি, দেশের মানুষজনদের প্রতি প্রবাসীদের যে টান-সে টান দেশের মানুষদের নেই।

01/01/2024

দেশের মানুষের কাছে প্রবাসীদের ছোট করে রেখেছে তার কারণ রাজনৈতিক ইস্যু। এই ইস্যু দ্বারা দেশের প্রত্যেকটা মানুষ বিভক্ত হলেও প্রবাসীরা কিন্তু কখনোই বিভক্ত হওয়ার কথা চিন্তা করে না। কারণ তারা বোঝে যে, দেশটা তো আমার, দেশের মানুষগুলো তো আমার, দেশের মানুষগুলোর এই সুখ-দুঃখ এগুলোও তো আমার। তাহলে কেন দেশ থেকে বিভক্ত হতে যাব। এই বিভক্ত হওয়ার জন্য তো আমাদের প্রবাসে আসা নয়, এই বিভক্ত হওয়ার জন্য তো আমাদের এই রাত-দিন পরিশ্রম করে যাওয়া নয়।

Address

Edinburgh

Alerts

Be the first to know and let us send you an email when Provash Workers Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share