StudySmart Uk

StudySmart Uk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from StudySmart Uk, Social service, London.

লন্ডনে পাবলিক সেবা আরো উন্নত করার লক্ষ্য নিয়ে নতুন DLR ট্রেন নিয়ে আসা হয়েছে।  এই ট্রেনে অনেক নতুন নতুন ফিচার এড করা হয়েছ...
02/09/2025

লন্ডনে পাবলিক সেবা আরো উন্নত করার লক্ষ্য নিয়ে নতুন DLR ট্রেন নিয়ে আসা হয়েছে। এই ট্রেনে অনেক নতুন নতুন ফিচার এড করা হয়েছে।

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না। অথচ ইউনূসের হাত ধরেই হজ্জে...
30/03/2025

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।

হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না।

অথচ ইউনূসের হাত ধরেই হজ্জের জন্য বিশেষ অ্যাপ তৈরি হলো। দোয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পাবেন হাজ্বীরা।

এবারই প্রথম রমজানে সেহরি বা ইফতারে কারেন্ট গেল না। গ্রামের লোকজন যে কী আরাম পাইছে, তারাবী পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, চিন্তা করতে পারবেন না।

রমজান পার হয়ে ঈদ চলে আসলো। বাজার স্টেবল। কত মানুষ যে কতজনকে ইফতার করাইতে পারছে এবার। অথচ গতবার এইটা কমাতে হয়েছিলো অনেক।

আজ ভাষণে ইউনূস বললেন, ঈদে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। শবে ক্বদরে দেশের জন্য দোয়া করবেন। গরীব আত্মীয়দের সাহায্য করবেন।

এই কথা বা কাজগুলো গত ১৫ বছর তথাকথিত তাহাজ্জুদ পড়া কওমী জননীর থেকে শুনতে পেয়েছিলেন?

পান নাই।

পেয়েছিলেন আমি সবাইকে খাওয়াই, সবাইকে ইফতার করাই, দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, কোন গরীব নাই, মিষ্টি কুমড়ার বেগুনি খান, রমজানে এতো বেশি বেশি খান কেন? কম খান। সাথে তো তারাবি আর সাহরিতে লোড শেডিং ছিলো। ইভেন মসজিদের এসি চালাইতে না করছিলো গতবার।

অথচ ইউনূস নাকি ইসলাম বিরোধী। ইউনূস নাকি আমেরিকার দালাল। ইউনূস নাকি লিবারেল। সে আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে।

ফ্যাক্ট ইজ, এতো আরাম করে রমজান পালন এই দেশের মানুষ আগে করতেই পারে নাই।

সাথে চাঁদরাতে অনুষ্ঠানের ঘোষণা দিছে। ঈদের দিন হবে বাংলা সালতানাতের ঐতিহ্যবাহী ঈদ মিছিল।

ইউনূসের হাত ধরেই আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্য পুনরুদ্ধার শুরু হলো।

তাই লেবাস দেখে, পারসেপশন দেখে বা ধর্মের মুখোশ দেখে কে ভালো কে খারাপ প্রচার কইরেন না।

অযোগ্যরাই কেবল চুরি করে, খুন করে, গুম করে এসে তাহাজ্জুদের গল্প শোনায়।

যোগ্যরা দায়িত্ব পাইলে গল্প না শুনিয়ে মানুষের ধর্ম পালনটা সহজ আর সুন্দর করে দেয়।

একজন শাসকের জন্য এরচে বড় ইবাদত আর কী হতে পারে, বলেন তো?

যারা uk তে ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য ডেইট পাচ্ছেন না।  তাদের জন্য সুখবর।  uk সরকার নতুন নিয়ম নিয়ে আসতেছে এপ্রিল ২০২৫ থে...
20/03/2025

যারা uk তে ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য ডেইট পাচ্ছেন না। তাদের জন্য সুখবর। uk সরকার নতুন নিয়ম নিয়ে আসতেছে এপ্রিল ২০২৫ থেকে। যার জন্য এডভান্স বুকিং দিয়ে রাখা টেস্ট শেষ সময় কেন্সেল করে দেওয়া যাবে না। কম্পক্ষে ১০ দিন আগে কেনসেল করতে হবে। না হলে টাকা রিফান্ড পাবেন না। এর ফলে যারা অতিরিক্ত মুনাফার আশায় বুক দিয়ে রাখে টেস্ট ,তারা আর রাখতে পারবে না। ১০ দিন ভালো একটা সময় টেস্ট দেওয়ার জন্য। এর আগে এটি ছিল ৩ দিন।

এই ফলটা কেউ চিনেন?  সুইট লেমন বলে অনেকে। যেটা বাকল সুদ্ধই খাওয়া যায়।
20/03/2025

এই ফলটা কেউ চিনেন? সুইট লেমন বলে অনেকে। যেটা বাকল সুদ্ধই খাওয়া যায়।

15/01/2025

যুক্তরাজ্যে কাজ করা প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা!

অক্টোবর ২০২৪ থেকে ব্রিটিশ সরকার একটি নতুন আইন কার্যকর করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে:
👉 আপনারা যে টিপস বা বখশিশ পান, তা পুরোপুরি আপনাদের।
👉 মালিকরা আর এই টিপস নিজেরা রাখতে পারবেন না।
👉 এমনকি রেস্টুরেন্ট বা সেলুনে যদি “সার্ভিস চার্জ” যোগ করা হয়, সেটিও কর্মচারীদের দিতে হবে।

আপনারা যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেলুন বা অন্য কোনো সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন, মনে রাখবেন, আপনার পরিশ্রমের উপার্জন নিয়ে কোনো আপস নয়।

যদি কোনো মালিক এই নিয়ম ভঙ্গ করেন এবং আপনাদের বখশিশ বা সার্ভিস চার্জ দিতে অস্বীকার করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আপনাদের রয়েছে।

এই আইনটি কর্মীদের সুরক্ষা এবং ন্যায্যতার জন্য তৈরি করা হয়েছে। তাই অন্যায় হতে দেবেন না।
আপনার অধিকার রক্ষায় সচেতন থাকুন, এবং প্রয়োজনে শ্রম আইনের সাহায্য নিন।

“পরিশ্রমের অর্থ কেউ অন্যায়ভাবে নিতে পারবে না।”
তাই জেগে উঠুন এবং অন্যদেরও সচেতন করুন।

📢 এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে প্রতিটি প্রবাসী কর্মী তার অধিকার সম্পর্কে জানেন এবং অন্যায় রুখে দাঁড়াতে পারেন।
#অধিকার_আমাদের #টিপস_আমাদের

14/01/2025
24/12/2024
আমাদের দেশে রমজান আশার আগেই সব কিছুর দাম বেড়ে যায়। আর এখানে রমজান, দিওয়ালি , ক্রিসমাস এর আগে এত্ত এত্ত ছাড় দেয় তারা , যা...
23/12/2024

আমাদের দেশে রমজান আশার আগেই সব কিছুর দাম বেড়ে যায়। আর এখানে রমজান, দিওয়ালি , ক্রিসমাস এর আগে এত্ত এত্ত ছাড় দেয় তারা , যাতে করে সবাই কম দামে কিনে খেতে পারে। ১০ পয়সা দরে গাজর , মুলা , আলু দিচ্ছে। ২১ টাকার চালের বস্তা ১১.৫০ এ দিচ্ছে। অতচ এরা ইহুদী , খ্রিস্টান। আমরা মুসলমান রা তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত।

লন্ডনে টাকা সেভ করার দারুণ উপায় - ট্রান্সপোর্ট খরচ কমান!প্রতিদিন আমরা ব্যাংক কার্ড বা Oyster card ব্যবহার করে অনেক টাকা ...
05/12/2024

লন্ডনে টাকা সেভ করার দারুণ উপায় - ট্রান্সপোর্ট খরচ কমান!

প্রতিদিন আমরা ব্যাংক কার্ড বা Oyster card ব্যবহার করে অনেক টাকা খরচ করি। কিন্তু আপনি চাইলে সহজেই এক-তৃতীয়াংশ খরচ বাঁচাতে পারেন! এর জন্য আপনাকে শুধু একটা Railcard নিতে হবে এবং সেটি আপনার Oyster card-এর সাথে লিংক করতে হবে।

কিভাবে করবেন?
১. £৩০ দিয়ে ১ বছরের জন্য একটি Railcard অ্যাপ্লাই করুন।
২. আপনার নিকটস্থ যেকোনো ট্রেন স্টেশনে যান।
৩. স্টাফদের বলুন আপনার Railcardটি Oyster-এর সাথে লিংক করে দিতে।

আপনার সেভিংস কেমন হবে?
ধরুন, আপনি সপ্তাহে ৫ দিন কাজ করেন এবং প্রতিদিন £৪ (আপ-ডাউন) খরচ করেন।

• Railcard লিংকের পর আপনি এক-তৃতীয়াংশ কম (£৪ -> £২.৬৭) খরচ করবেন।
• প্রতিদিন সেভ হবে £১.৩৩।
• মাসে (২২ কর্মদিবস) সেভ হবে £২৯.২৬।
• বছরে সেভ হবে প্রায় £৩৫০!
শুধু তাই না , বছরে একবার আপনি বেড়াতে জাবেন দুরে কোথাও। সেখানে ও ৩ ভাগের ১ ভাগ কম পাবেন। ধরেন ৬০£ এর টিকেট পাবেন ৪০£

একবার Railcard-এর জন্য £৩০ খরচ করে, পুরো বছর ধরে এত সেভিংস করতে পারবেন।
তাই আর দেরি কেন? এখনই Railcard নিন এবং সেভিংস শুরু করুন।

প্রথমবার যদি এই টিপস জানেন, তাহলে আমার পেজটি লাইক দিতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন, আমি সাহায্য করব।

“বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি চমৎকার উদ্যোগ হতে পারে ঘড়ির সময় ১ ঘণ্টা এগিয়ে দেওয়া। যদি সকালের ৭টা পরিবর্তন ...
02/12/2024

“বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি চমৎকার উদ্যোগ হতে পারে ঘড়ির সময় ১ ঘণ্টা এগিয়ে দেওয়া। যদি সকালের ৭টা পরিবর্তন করে ৮টা করা হয়, তাহলে দিনের আলো সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হবে।

ক্যালকুলেশন:

বাংলাদেশে সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা বেশি, যা গড়ে ১৫,০০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে দিনের বেলা চাহিদা কিছুটা কম থাকে।
বিশেষজ্ঞদের মতে, ডে লাইট সেভিং টাইম (DST) প্রয়োগ করলে বিদ্যুৎ ব্যবহারে বছরে ১–৩% সাশ্রয় সম্ভব।
এই পদ্ধতিতে দিনের আলোতে অফিস ও কাজ সম্পন্ন হবে, ফলে কৃত্রিম আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভরতা কমবে।

উদাহরণ:

১. বিশ্বের অনেক দেশ, যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপে, DST ব্যবহারে উল্লেখযোগ্য বিদ্যুৎ সাশ্রয় হয়েছে।
২. বাংলাদেশে, সন্ধ্যার পিক আওয়ার (৫টা-১১টা) চাহিদা কমানো গেলে লোডশেডিং সমস্যার সমাধান হতে পারে।
সূত্র অনুযায়ী, বাংলাদেশে গ্রীষ্মকালে সন্ধ্যা ও রাতে বিদ্যুতের ব্যবহার ১০-১৫% বৃদ্ধি পায়।

আমরা কি সূর্যের আলোকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারি না? আসুন, ডে লাইট সেভিং টাইম নিয়ে ভাবি। বিদ্যুৎ সাশ্রয়ে এটি হতে পারে একটি টেকসই সমাধান। 💡”

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when StudySmart Uk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category