Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ

Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ Khelafat Majlish was establish in 1989 in Bangladesh.It is a islamic organization of Bangladesh.This organization was establish to spread Quran&Sunna.

Khelafat Majlish was establish in December1989.It is a Islamic organization of Bangladesh.Ahale sunnat wal jamat bangladesh support this organization.This organization was establish to spread Quran and Sunnah all over the world and to the soul of muslim.The main motto of this organization to LOVE THE PROPHET (sm) and take physical,mental,religion ...

07/09/2026

শরিয়া বিশেষজ্ঞদের প্রকাশ্য মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য হবে না - খেলাফত মজলিস

ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৬: ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের সাথে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণ না করে তড়িঘড়ি করে জাতীয় সংসদে গতকাল সরকারি দল কর্তৃক পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ এর সাথে ১২২এ ও ১২২বি ধারা দু’টি সংযুক্ত করে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান নামে পিতা-মাতা কর্তৃক সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তরের এই নতুন পদ্ধতিতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করবেন। দাতার মৃত্যুর পূর্বে গ্রহীতা মারা গেলে সম্পত্তি তার ওয়ারিশদের কাছে যাবে।

এই সিভিল আইনটি বাহ্যতদৃষ্টিতে সুন্দর মনে হলেও, এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদেরকে বঞ্চিত করার হাতিয়ারও হতে পার। যার ফলে শরিয়াহ সম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে। সংশোধিত এ আইনের কিছু দিক হানাফি ফিকহের প্রচলিত হেবার ধারণার সঙ্গেও গুরুতর বিতর্ক সৃষ্টি করে।

সুতরাং সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সরকার কর্তৃক তা বিজ্ঞ আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা এবং প্রকাশ্যে তাঁদের মতামত গ্রহণ করা উচিত। ইসলামী আইনের নিজস্ব কাঠামোকে কাজে লাগিয়ে সংশোধিত সিভিল আইনটির বিপরীতে আরও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব।সরকারকে মনে রাখতে হবে, শরিয়া অনুমোদন করে না এমন আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না।

বার্তা প্রেরক

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
খেলাফত মজলিস

05/09/2026
17/08/2026
14/08/2026
13/08/2026

তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে

মুহাম্মদ মুনতাসির আলী

লন্ডন, ১৩ আগস্ট ২০২৬: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং শহর থেকে গ্রাম সর্বত্র তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি অবিলম্বে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সংকট দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

গতকাল ১২ আগস্ট (মঙ্গলবার) বিকাল সাড়ে সাতটায় লন্ডনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সিলেটের ট্রিপল মা/র্ডারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দিনদুপুরে এমন হ/ত্যাকাণ্ড ঘটবে তা জনগণ আশা করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বা কার্যকারিতা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমন অনাকাঙ্ক্ষিত হ/ত্যাকাণ্ড ঘটছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি লোডশেডিংয়ের মাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিদ্যুৎ সংকটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং কলকারখানা ও ক্ষুদ্র শিল্পে এর সরাসরি প্রভাব পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। কেবল আশ্বাসের বাণী নয়, বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমেই এই দমবন্ধ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে।

যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, শেখ মুস্তাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, হাফিজ কামরুল হাসান খান, মাওলানা আব্দুল আহাদ, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমীন মুন্না, তাওফিকুল ইসলাম ছাবির প্রমুখ।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ:

Shortcuts

Share