Former Chatrodal Organization UK

Former Chatrodal Organization UK Our Slogan is
Democracy
Humanity
Governance

17/05/2025

মিষ্টি বিতরণ ও মিলন মেলা

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে-এর পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি মিলাদ হোসেন রুবেল এবং সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে নির্বাচিত করায় আমরা আনন্দিত এবং গর্বিত।

এই শুভ উপলক্ষে মিষ্টি বিতরণ ও মিলন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবার সশরীরে উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহের বিষয় হবে।

তারিখ ও সময়:

১৯ মে , সোমবার
সন্ধ্যা ৭টা

স্থান:
Du'aa Diner
223, 225 Whitechapel Rd, London E1 1DB

আপনার উপস্থিতি একে আরো প্রাণবন্ত করে তুলবে।

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে

অভিনন্দন বার্তাফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে-এর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী নেতা মিলা...
16/05/2025

অভিনন্দন বার্তা

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে-এর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী নেতা মিলাদ হোসেন রুবেল ভাইকে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমিরুল ইসলাম চৌধুরী সামাদ ভাইকে সহ-সভাপতি পদে নিযুক্ত হওয়ায়।

আপনাদের এই দায়িত্বপ্রাপ্তি প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সভাপতি আফজাল হোসেন ভাই এবং সেক্রেটারি বাবর চৌধুরী ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আশা করি, আপনারা দুইজনই দলের স্বার্থে, প্রবাসী নেতাকর্মীদের ঐক্য ও আন্দোলনের গতিশীলতায় নিরলসভাবে কাজ করে যাবেন।

বাংলাদেশ জিন্দাবাদ
বিএনপি জিন্দাবাদ

বিনীত,
ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স*ন্ত্রা*সী*রা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ব...
19/04/2025

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স*ন্ত্রা*সী*রা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজকে নির্মমভাবে হ*ত্যা করে।

ভাই হ*ত্যা*র বিচার চাই😥

আগামী ২৪ ঘন্টার মধ্যে খু*নি*দে*র গ্রে*ফ*তা*র করা না হলে, পরবর্তী পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।

10/04/2025
পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর সভাপতি মিলাদ হোসেন রুবেল ভাই। তিনি তার...
06/03/2025

পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর সভাপতি মিলাদ হোসেন রুবেল ভাই। তিনি তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন যে, সময় স্বল্পতার কারণে তিনি সবার কাছ থেকে ব্যক্তিগতভাবে বিদায় নিতে না পারায় সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন, তিনি নিজেও দেশবাসীসহ সবার জন্য দোয়া করবেন।

নবগঠিত আংশিক কমিটি যুক্তরাজ্য যুবদলের জন্য রইল অভিনন্দন ও শুভ কামনা। আপনারা দেশের সেবা ও যুব সমাজের উন্নয়ন লক্ষ্যে একত্র...
05/02/2025

নবগঠিত আংশিক কমিটি যুক্তরাজ্য যুবদলের জন্য রইল অভিনন্দন ও শুভ কামনা। আপনারা দেশের সেবা ও যুব সমাজের উন্নয়ন লক্ষ্যে একত্রিত হয়ে যে নতুন পথচলা শুরু করেছেন, তা সফল ও সার্থক হোক। আল্লাহতালা আপনাদের নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছানোর শক্তি এবং প্রেরণা প্রদান করুন।

28/01/2025

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত সভায় বক্তব্য রাখছেন ৯০ দশকের মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা জনাব মাহফুজ আহমেদ ।

#ফরমার_ছাত্রদল_অর্গানাইজেশন_ইউকে ゚viralシfypシ゚viralシalシ #রাজনীতি

27/01/2025

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হোয়াইট চ্যাপেল এরিয়ার মক্কা গ্ৰ্যীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী ৮০ দশকের ছাত্র নেতা, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা টিপু আহমেদ ।

#ফরমার_ছাত্রদল_অর্গানাইজেশন_ইউকে #বিএনপি #রাজনীতি #বাংলাদেশ
゚viralシfypシ゚viralシalシ

Barr M Liakot Ali Sheikh Rayhan Shah Ali Afzal Muttakin Shiplu Shakil Shakzs S Rahman Rabbii

26/01/2025

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হোয়াইট চ্যাপেল এরিয়ার মক্কা গ্ৰ্যীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ লিয়াকত আলী। তিনি তাঁর বক্তব্যে ছাত্রদল ও বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। উক্ত সভায় ছাত্রদলের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। এটি ছিল একটি অত্যন্ত প্রেরণাদায়ক এবং ফলপ্রসূ আলোচনাসভা। #ফরমার_ছাত্রদল_অর্গানাইজেশন_ইউকে #বিএনপি #রাজনীতি #বাংলাদেশ
゚viralシfypシ゚viralシalシ

Barr M Liakot Ali Sheikh Rayhan Shah Ali Afzal Muttakin Shiplu Shakil Shakzs S Rahman Rabbii

24/01/2025

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেল এরিয়ার মক্কা গ্রীল এ আলোচনা সভা ও ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়।আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে এর সিনিয়র সহ-সভাপতি, সভাপতি সেন্ট্রাল লন্ডন যুবদল, সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল জাতীয়বাদী ফোরাম যুক্তরাজ্য আমিরুল ইসলাম সামাদ।

゚viralシfypシ゚viralシalシ

সোয়ালেহীন করিম চৌধুরীর ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সভাঃসেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্সের পরিচালক ও যুক...
21/01/2025

সোয়ালেহীন করিম চৌধুরীর ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সভাঃ

সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্সের পরিচালক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরীর দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী এস এ আফজাল ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ‍্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা মাহফুজ আহমেদ, যুক্তরাজ্য যুবদল নেতা জালালুর রহমান চৌধুরী এমরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ বিরুধী দীর্ঘ আন্দোলন ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যূত্থানে পরিণত হয়। তার পরীপ্রেক্ষিতে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। গত ১৫ বছর সাধারণ মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রবাসীরাও বিভিন্ন ভাবে হয়েছেন নির্যাতনের শিকার। বাংলাদেশের সাধারণ জনগণ এবার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের দিকে মুখিয়ে আছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা টিপু আহমেদ, যুক্তরাজ্য যুবদল নেতা নুরু চৌধুরী, ইকবাল হুসেন, লন্ডন মহানগর বিএনপি নেতা পটল মিয়া, ইস্ট লন্ডন বিএনপি নেতা সানী নাসিরুদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা তাজুল ইসলাম, মহসিন বখত দিপলু, ফখরুল ইসলাম, মনজুর আহমদ, আব্দুল কাইয়ুম সমু, বদরুল ইসলাম, মাঈনুল ইসলাম, জেহাদুল হক চৌধুরী রাজন, সুমন আহমদ, ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন শিপলু, সাংগঠনিক সম্পাদক এস আর রাব্বি, দপ্তর সম্পাদক সারওয়ার আহমদ চৌধুরী জীবন, সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক নুরুল হাসান, সহ সাধারণ সম্পাদক নাহিয়ান জায়গীরদার, যুগ্ম সম্পাদক সাদিক মিয়া, যুগ্ম সম্পাদক মামুন রহমান, যুগ্ম সম্পাদক দুলাল আহমদ জুমান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মিজু, সহ সাংগঠনিক পারভেজ আহমদ, মানবধিকার সম্পাদক কাজী মোহাম্মদ ইমদাদ, কোষাধ্যক্ষ শাকিল আহমদ, সহ কোষাধ্যক্ষ আরিফ হোসেন, প্রচার সম্পাদক শিফন মিয়া, নির্বাহী সদস্য ময়নুল ইসলাম, শেখ এমাদুর রহমান অপু, মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
Swalehin Karim Chowdhury Sarwar Chowdhury Jibon Rubel Ahmed Amirul Islam Samad Sheikh Rayhan Shah Ali Shah Ali Afzal

21/01/2025

"মাদার অফ ডেমোক্রেসি" বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের কামনা করে দোয়া করেন যুক্তরাজ্য যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরীর।

আয়োজক: ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে।

゚viralシfypシ゚viralシalシ

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Former Chatrodal Organization UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share