KM Media Cell

KM Media Cell খেলাফত মজলিসের
সকল কর্মসূচি ও রাজনৈতিক
আপডেটের নির্ভরযোগ্য মাধ্যম

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত-------------------------------------------------------...
03/06/2026

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-----------------------------------------------------------------------------
খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (২মে ২০২৬) এক আনন্দঘন ও প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শাখার সম্মানিত সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

সভা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন খেলাফত মজলিস লুটন শাখার সহকারী বায়তুল মাল সম্পাদক কারী আহমদ হোসেন।

ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস লুটন শাখার সহ-সভাপতি জনাব বিলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নূমান আহমদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা কে আই ফেরদৌস, বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাউর রহমান, পাঠাগার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব হাফিজ গোলাম।

এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের ব্যরিপার্ক শাখার সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ আহমদ জুয়েল, সহকারী সাধারণ সম্পাদক তারেক আহমদ সহ আরও অনেকে।

বক্তারা ঈদের তাৎপর্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, ঈদ মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা বহন করে। এ শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।

সভায় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের ঈদের স্মৃতি, অভিজ্ঞতা ও আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। ফলে পুরো অনুষ্ঠানটি এক হৃদ্যতাপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বক্তব্যে সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ বলেন, “আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার মহান লক্ষ্যে খেলাফত মজলিসের আহ্বানে আমরা আজ একত্রিত হয়েছি। দ্বীনের স্বার্থে আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর দ্বীন প্রতিষ্ঠার কাজে কবুল করেন।”

সভাপতির বক্তব্যে মাওলানা মাসরুর আহমদ বুরহান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি সকলের জন্য দোয়া করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সফলতা কামনা করেন।

পরিশেষে সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহানের মুনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে গতকাল ৩ মার্চ মঙ্গলবার রমজানের ...
04/03/2026

খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে গতকাল ৩ মার্চ মঙ্গলবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লুটন ব্যারিপার্ক ঈসা হল মিলনায়তনে হাফেজ দেলোয়ার হোসেন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই মাহফিল।

মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায়, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমাদ বুরহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর সহ- সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি মাওলানা মকবুল হোসাইন।

অনুষ্ঠানে বক্তাগন বলেন, রমজান মাস কোরআন নাযিলের মাস। পবিত্র কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছে খেলাফত মজলিস। বক্তাগন হলভর্তি উপস্থিত আমন্ত্রিত মেহমানদেরকে ব্যাক্তিজীবনে কোরআনের আলোকে জীবন গড়ার আহবান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলেম ওলামা, ছাত্রসহ নানান পেশাজিবী মানুষ।
পরিশেষে মাওলানা সাদিকুর রহমানের দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে সবাই মিলে ইফতার করেন।

02/03/2026
মানিকগঞ্জ-০২ (সিংগাইর-হরিরামপুর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শ...
20/01/2026

মানিকগঞ্জ-০২ (সিংগাইর-হরিরামপুর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন-কে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন এবং গণভোটে হ্যাঁ দিন।

#গণভোট #হ্যাঁ #নির্বাচন #দেওয়ালঘড়ি #১০দলীয়ঐক্য #খেলাফতমজলিস

নারায়ণগঞ্জ-০৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবিএম সি...
20/01/2026

নারায়ণগঞ্জ-০৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন-কে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন এবং গণভোটে হ্যাঁ দিন।

#গণভোট #হ্যাঁ #নির্বাচন #দেওয়ালঘড়ি #১০দলীয়ঐক্য #খেলাফতমজলিস

খেলাফত মজলিস - Khelafat Majlis  কুয়েত শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত।
06/01/2026

খেলাফত মজলিস - Khelafat Majlis কুয়েত শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত।

15/12/2025
যুক্তরাজ্য সাউথ শাখা পুনর্গঠন সম্পন্ন। খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ  শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন গতকা...
09/11/2025

যুক্তরাজ্য সাউথ শাখা পুনর্গঠন সম্পন্ন।

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন গতকাল ৮ নভেম্বর, শনিবার ইস্ট লন্ডনস্থ ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ সেশনের জন্য উপস্তিত শূরা সদস্যদের গোপন ব‍্যালেটে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ, ইউরোপ জোনের পরিচালক আলহাজ্ব সদরুজ্জামান খান ও সহ পরিচালক মাওলানা শওকত আলী।

Address

London
E14

Alerts

Be the first to know and let us send you an email when KM Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to KM Media Cell:

Shortcuts

Share