Bangla Khela

Bangla Khela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Khela, Political Party, London.

10/06/2026

হক কেড়ে নেওয়া যায়, ভাগ্য নয়!
আমার ভাগ্যে যা আছে, তা পাহাড়ের চূড়ায় থাকলেও একদিন পাব, আমার আল্লাহ আমাকে কখনো ঠকাবেন না, ইনশা'আল্লাহ! 🤍

07/06/2026

অলি আউলিয়ার মাজার জিয়ারতে
গেলে যাঁদের অন্তরে শান্তি লাগে তাঁরাই
বলি আলহামদুলিল্লাহ।

নাসরুল্লাহ হত্যা অপারেশনের নতুন ব্যাকস্টেজ। আল-মৌসাদের মক্কেলরা তার হত্যার জায়গা থেকে মিটার দূরে ছিল মিনিটে মিনিটে অপার...
06/06/2026

নাসরুল্লাহ হত্যা অপারেশনের নতুন ব্যাকস্টেজ। আল-মৌসাদের মক্কেলরা তার হত্যার জায়গা থেকে মিটার দূরে ছিল মিনিটে মিনিটে অপারেশনের সাফল্য অনুসরণ করতে

🔴 জেরুজালেম পোস্ট: স্থানীয় লেবানিজ মোসাদের ক্লায়েন্টরা নাসরুল্লাহ হত্যার ট্র্যাকিং ডিভাইস প্ল্যান্ট করতে আগুনের মধ্যে তাদের জীবনের ঝুঁকি নিয়েছে
🔴 ইজরায়েল সংবাদপত্র: গ্রাহকরা এক মিনিটের মধ্যে বোমা সাইটগুলিতে গিয়ে ক্ষতি মূল্যায়ন করতে এবং নাসরুল্লাহর সমন্বয় সঠিকভাবে নিশ্চিত করতে যান।
🔴 ইজরায়েল সেনাবাহিনী এবং মোসাদ আমাদের হেজবুল্লাহর স্থল সদর দফতরের উপরে নির্দিষ্ট স্থানে গ্রাহকদের দ্বারা আগে থেকেই রোপণ করা লক্ষ্য নির্ধারণ সিস্টেমের সাথে সহায়তা করেছে
🔴 ইজরায়েল গোয়েন্দা তথ্য সংগ্রহের এক দশক ধরে নির্ভর করেছে, যার মধ্যে ইরানীদের থেকে হেজবুল্লাহর সাথে কাজ করা হয়েছে
🔴 ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে এফ-১৫আই বিমান থেকে ৮৫টি বোমা নিক্ষেপ করে, নাসরুল্লাহ ও ২০ সেনা নেতা নিহত হয়েছেন

একদিন হযরত তৈয়ব শাহ হুজুর কেবলা বলুয়াদিঘির পাড়ে অবস্থান করছিলেন। তখনকার সময় আলমগীর কানকাহ শরিফ জামেয়াতে ছিলোনা, তখন খানক...
05/06/2026

একদিন হযরত তৈয়ব শাহ হুজুর কেবলা বলুয়াদিঘির পাড়ে অবস্থান করছিলেন। তখনকার সময় আলমগীর কানকাহ শরিফ জামেয়াতে ছিলোনা, তখন খানকাহ শরিফ ছিলো বলোয়াদিঘিতে।

মাজিরগাটের একজন বড় সাওদাগার হুজুর কেবলা তৈয়ব শাহা রহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিয়েছিলেন। তখন হুজুর কেবলা বললেন, হ্যা ঠিক আছে আমি দাওয়াতে যাবো তবে এশারের নামাজের পর দাওয়াতের উদ্দেশ্য রাওনা হবো। তখন হুজুর কেবলা বলুয়াদিঘির খানকাহ থেকে এশারের নামাজ পড়ে, তাজবীহ তাহলিম পাঠ করে রাওনা দেওয়ার উদ্দেশ্য গাড়ি নিয়ে নিজের সংগি সহ বের হলেন। যখন তিনি বলোয়াদিঘির খানকাহ শরিফ থেকে লাল দিঘির মাঠের কোনায় আসলেন, তখন দেখতে পেলেন একজন পাগল, তার হাত মোবারক দিয়ে গাড়ির সামনে তাবা দিলেন। তখন হুজুরকেবলা ড্রাইভারকে বললেন তামো, এই ব্যাক্তিকে গাড়িতে তুলো, আসলে পাগলের বেশে সেই ব্যাক্তি ছিলেন শাহ আমানত হুজুর কেবলা। সেটা কিন্তু আল্লাহর জিন্দা অলি হযরত তৈয়ব শাহ হুজুর কেবলা চিনতে পেরেছিলো। তখন তিনি ড্রাইবারকে নির্দেশ দিলেন, পিছনের দরজা খুলে দাও এবং গাড়ির পিছন থেকে হুজুরের সাথে সফরকারি দুইজন ব্যাক্তিকে বললেন, তোমরা গাড়ি থেকে নেমে অইখানে অপেক্ষা করো। তখন অই দুইজন ব্যাক্তি বললেন, আরে হুজুর এই ব্যাক্তি ত পাগল, আর শরির অপরিস্কার। তখন হুজুর কেবলা বললেন, চুপ থাকো। তখন সেই পাগল কে গাড়িতে বসানো মাত্রই তিনি ঘুমিয়ে পড়লেন। এবং হুজুর কেবলা ড্রাইবার কে নির্দেশ দিলেন, দাওয়াতে আরো দুই ঘন্টা পরে গেলেও চলবে, তুমি এই জায়গা থেকে সম্পূর্ন ২ ঘন্টা ধরে গাড়িটি চট্টগ্রাম শহরের ঘুরাতে ঘুরাতে ঠিক ২ ঘন্টা পর এই জায়গায় আবার আসবা। তখন ড্রাইবার নির্দেশমত, গাড়িটি শহরের আনাছে কানাছে ঘুরাতে ঘুরাতে ঠিক দুই ঘন্টা পর আবার আগের জায়গায় নিয়ে আসলেন। তখন ড্রাইবারকে বললেন দরজা খুলে দেন। তখন সেই পাগলবেশি ব্যাক্তিটি গাড়িতে থেকে নেমে হযরত তৈয়ব শাহ হুজুর কেবলা সালাম দিয়ে পিছনের দিকে চলে গেলেন। তখন হুজুরের সেই দুইজন সংগিকে হুজুর কেবলা গাড়িতে উঠতে বলেন, এবং৷ তাদের বলেন, তোমরা কি এই ব্যাক্তিকে কেউ চিনেছো? তখন তারা বললো, হুজুর আমরা কিভাবে চিনবো। তখন হুজুর বললেন, তাহলে শুনো, ইনিই হচ্ছেন চট্টগ্রাম শহরের কুতুব হযরত শাহ আমানত রহমাতুল্লাহি আলাইহি। তিনি সম্পূর্ন একটা বছর না ঘুমিয়ে ছিলেন। এবং তিনি এমন একজন কে খুজছিলেন, যাতে তিনি এক বছরের ঘুম সেই দুই গন্ডার মধ্যে পূরন করতে পারেন। আর সেই ব্যাক্তিটি হচ্ছে আমি।

"জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।" -আলহাজ উদ্দ...
03/06/2026

"জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।" -আলহাজ উদ্দিন

"Congratulations Foreign Minister Khalilur Rahman on your election as President of the 81st United Nations General Assembly." - Alhas Uddin

ঢাকার মিরপুরে মায়ের মৃত্যু  ৭ দিন পার হলেও জানেন না তার সন্তানরা।আজ পুলিশ গিয়ে লা'শটি বের করেন। অথচ তার এক ছেলে সরকারের ...
03/06/2026

ঢাকার মিরপুরে মায়ের মৃত্যু ৭ দিন পার হলেও জানেন না তার সন্তানরা।আজ পুলিশ গিয়ে লা'শটি বের করেন। অথচ তার এক ছেলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা (সচিব) এবং আরেক ছেলে বুয়েটের শিক্ষক।আরেক সন্তান কানাডা প্রবাসী।

যে মা নিজে না খেয়ে বড় করেছেন, বুকের দুধ খাওয়াইছেন, দেখিয়েছেন পৃথিবীর আলোর মূখ।সেই মাকে রেখেছে ময়লা আবর্জনা ভরা অন্য একটা বাসার রুমে। তিন তিনটা সন্তান একজনও নিজের মাকে সাথে রাখেনি। তাদের মা মরে গেছে এটাও তারা জানে না।

শুধু কাগজে কলমে উচ্চ শিক্ষিত হইলে হয় না, মানুষ হতে হয়, হতে হয় মা বাবার প্রতি শ্রদ্ধাশীল। এমন সন্তান কারোর মায়ের পেটে না জন্মাক।

- সংগৃহীত

03/06/2026

রাগ ভেঙে যে আগে আপনাকে সালাম দেয়, তাকে দুর্বল বা ব্যক্তিত্বহীন ভাববেন না। অন্তত এই একটা জায়গায় সে আপনার থেকে ভালো মানুষ।

03/06/2026

এক হাতে সূর্য, অন্য হাতে চন্দ্র, তবুও রাসূল (সা.) সত্যের পথ ছাড়েননি। অর্থ ও ক্ষমতার মোহে সত্যকে বিকিয়ে দেওয়া নয়; বরং অন্যায় ও জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে সত্য বলা-ই একজন মানুষের প্রকৃত সাহস ও মর্যাদা।

03/06/2026

"বিশ্বাস"

বিশ্বাস বড়ো ভয়ঙ্কর।

একবার যদি কোনো বিশ্বাস
মনের গভীরে শিকড় গেড়ে বসে,
তবে তার পরিণতি কখনো কখনো
সর্বনাশেরও বেশি কিছু।

কোনো মানুষ,
কোনো বিষয়,
কোনো ভাবনা,
কিংবা কোনো মতাদর্শে
অন্ধভাবে বিশ্বাসী হয়ে উঠলে
মানুষ ধীরে ধীরে
নিজের বাস্তববোধ হারিয়ে ফেলে।

তখন আর যুক্তি কাজ করে না,
প্রমাণ কাজ করে না,
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাও
তার বিশ্বাসের দেয়াল ভেদ করতে পারে না।

আজকাল সমাজটাকে দেখলে
ভীষণ ভয় হয়।
ভয় হয় যখন দেখি,
মানুষকে নির্দিষ্ট কিছু ভাবনার মধ্যে বন্দী করার চেষ্টা চলছে,
নির্দিষ্ট কিছু মতাদর্শের কাছে
নিজেকে সমর্পণ করতে শেখানো হচ্ছে।

যারা এই কাজ করছে,
তাদেরকে আমি সামনেই দেখি।
কিন্তু আশ্চর্য,
তাদের ছায়া মাটিতে পড়ে না।

তখন মনে প্রশ্ন জাগে
তাহলে কি তারা অশরীরী?
মানুষ হলে তো ছায়া থাকার কথা।

নাকি অন্ধ বিশ্বাসের কুয়াশা
আমাদের চোখ এমনভাবে ঢেকে দিয়েছে
যে আমরা মানুষকে দেখছি,
কিন্তু তার ছায়া দেখতে পাচ্ছি না?

যুগের পর যুগ
এভাবেই মানুষকে বিশ্বাস করানো হয়েছে।
তাই যা নেই,
তাকেই আমরা সত্য বলে মেনে নিই।

আর যা প্রতিদিন
আমাদের চোখের সামনে ঘটে চলে,
যা আমাদের জীবনকে বদলে দেয়,
যা আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়,
তা দেখেও আমরা দেখতে পাই না।

কারণ চোখ বন্ধ করে রাখার জন্য
অন্ধকারের প্রয়োজন হয় না,
প্রয়োজন হয় শুধু অন্ধ বিশ্বাসের।

—আলহাজ

02/06/2026

সাহস দেখানো ভালো,
তবে দুঃসাহস দেখানো ভালো না ।
যেটা নিজের ক্ষতি করবে ।

Address

London
56729

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Khela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share