26/08/2026
বিজ্ঞপ্তি: মানোলাদা কন্স্যুলার ক্যাম্প — ২৯-৩০ আগস্ট ২০২৬
গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯-৩০ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস, এথেন্স কর্তৃক মানোলাদায় ভ্রাম্যমাণ কন্স্যুলার সেবা পরিচালনা করা হবে। আপনারা উক্ত দিনে উল্লিখিত ঠিকানায় এসে প্রয়োজনীয় কন্স্যুলার সেবা গ্রহণ করতে পারেন।
------------------------------------------------------------------------
# ই-পাসপোর্ট রি-ইস্যু এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা #
০১। ই-পাসপোর্ট রি-ইস্যু করার জন্য অনলাইনে ফর্ম পূরণ করে আনতে হবে। [অনলাইন ফর্ম লিঙ্কঃ https://epassport.gov.bd/onboarding ]
আবেদনকারীগণ অবশ্যই ই-পাসপোর্ট রিইস্যু ফর্ম অনলাইনে পূরণ করে নিয়ে আসবেন। অন্যথায় এনরোলমেন্ট করা সম্ভব হবে না।
০২। বিদ্যমান মুল পাসপোর্ট এবং পাসপোর্ট এর ফটোকপি আনতে হবে।
০৩। পাসপোর্ট হারিয়ে গেলে গ্রীস পুলিশ কর্তৃপক্ষ থেকে জিডির কপি লাগবে। জিডি কপি ব্যাতিত আবেদন করবেন না।
০৩। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) এর কপি আনতে হবে। জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে বাংলা এবং ইংরেজিতে অনলাইনে থাকতে হবে।
০৪। ই-পাসপোর্ট এর তথ্য জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) এর অনুরূপ হওয়া বাধ্যতামূলক।
০৫। পাসপোর্ট রি-ইস্যু ফি ১১৮.০০ ইউরো অবশ্যই খুচরা আনবেন।
------------------------------------------------------------------------
# ই-পাসপোর্ট এর তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা #
০১। জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ ও পাসপোর্টের তথ্যে গরমিল হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য/ জন্মসনদ অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করা হবে।
০২। আবেদনকারীর মৌলিক তথ্যের সম্পূর্ণ সংশোধনের ক্ষেত্রে (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, জন্মস্থান) শুধুমাত্র অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য অনুযায়ী রি-ইস্যু করা হবে।
০৩। অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংশোধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করা হবে; প্রয়োজনে জেএসসি/জেডিসি/ এসএসসি/ এইচএসসি/ দাখিল/ কারিগরি/ উন্মুক্তবিশ্ববিদ্যালয় ও সমমান-এঁর সনদ বিবেচনা করা হবে।
০৪। আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ অনুযায়ী সর্বোচ্চ ০৮ (আট) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা হবে।
০৫। জন্মসনদ দিয়ে তথ্য সংশোধনের ক্ষেত্রে, আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হলে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান/বসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমনঃ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড/জব আইডি কার্ড/স্টুডেন্ট আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংযোজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
------------------------------------------------------------------------
*** ইতোঃমধ্যে যাদের পাসপোর্ট তৈরী আছে, তারা নিজে এসে Delivery Slip দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
*** ওয়েজ আর্নার্স কার্ড আবেদনের জন্য পাসপোর্ট এর ফটোকপি-০১ কপি, রেসিডেন্ট কার্ড/আফিমি/আমকা অথবা যে কোন গ্রিক ডকুমেন্টস-০১ কপি, পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি-০১ কপি, ফি ৩৭ ইউরো নিয়ে আসবেন।