China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心

China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 is a Friendship Association between China & Bangladesh

China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 is an International Friendship Association of China and Bangladesh registered in Hong Kong and Bangladesh upholding One Greater China to Bangladeshis with its Charitable aims by believing in One China, BRI, and One country two system policy. CBFC and its members are showing their true friendship towards all media promoting China-Bangla affairs through all wings of publicity and publications.

01/09/2026

01/09/2026

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় ৫৮০ জন অ্যাথলেট পাঠাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে হংকংয়ের স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএফঅ্যান্ডওসি)।
জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এতে হংকং ৩৮টি খেলায় অংশ নেবে।

এশিয়ান গেমসে হংকংয়ের প্রতিনিধি দলে ৮০০ জনের বেশি সদস্য থাকবেন। এর মধ্যে প্রায় ৫৮০ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এসএফঅ্যান্ডওসি’র প্রেসিডেন্ট টিমোথি ফক সুন-থিং বলেন, এবারের এশিয়ান গেমসের বিভিন্ন প্রতিযোগিতা একাধিক শহরে অনুষ্ঠিত হবে। ফলে অ্যাথলেটদের যাতায়াত, সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটদের সর্বোচ্চ সহায়তা দেবে সংগঠনটি। যাতে তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে শুধু খেলায় মনোযোগ রাখা, নিজেদের সেরা পারফরম্যান্স প্রদান এবং ভালো ফল অর্জন করতে পারেন।

নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিনহুয়া

01/09/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সম্প্রতি তারা এ সফরে আসে।

সফরকালে প্রতিনিধিদলটি রাবির প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষা ও গবেষণায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় করেন তারা।

চীনা প্রতিনিধিদলে ছিলেন ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চাং ইয়ানমে, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক হুয়াঙ সিয়েচং, শিক্ষা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সহযোগী অধ্যাপক লি চিয়ানবো, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক উ লংফেন্নগ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি সহযোগী অধ্যাপক ছেন ইনহং।

মতবিনিময় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলের সদস্যদের স্মারক উপহার দেন।

পরে প্রতিনিধিদলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন করে এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করে। তারা শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী ভবন এবং নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবনও পরিদর্শন করেন।
সফরের বিভিন্ন কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, আইসিটি সেন্টার, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, কনফুসিয়াস ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাহার/সাকিব
তথ্য ও ছবি- রাবি

01/09/2026

31/08/2026

31/08/2026

31/08/2026

Ambassador Yao Wen Attends China‑Bangladesh Joint Meeting on Educational Cooperation
-
On 30 August, Ambassador Yao Wen, together with H.E. Dr. Khalilur Rahman, Foreign Minister, H.E. Dr. A N M Ehsanul Hoque Milon, Minister of Education, and H.E. Mahdi Amin, Adviser to the Honorable Prime Minister for Education,attended the China‑ Bangladesh Joint Meeting on Educational Cooperation. The participants held in‑depth exchanges of views on advancing Chinese‑language training and vocational‑education cooperation.

Mr. Abdul Khaleque, Secretary of the Ministry of Education, Mr. Md. Daud Miah, Secretary of the Technical and Madrasah Education Division, Ms. Jasmin Nahar, Secretary of the Ministry of Primary and Mass Education, were present at the joint meeting.

31/08/2026

চীনের শিল্প ও সাহিত্য পর্ব-২: ঐতিহ্যবাহী তিব্বতি থাংকার পুনরুজ্জীবন

Address

Unit 65-66, 2F, 54 Nathan Road, Tsim Sha Tsui
Kowloon
0000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+85253990401

Alerts

Be the first to know and let us send you an email when China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心:

Share