16/08/2026
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের আহ্বায়ক বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কুমিল্লার ৬ এর সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের কন্যা কান্তারা ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ বিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব ইকবাল আহমেদ লিটন।আরও উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামী লীগের সভাপতি জালাল আহমেদ ভূঁইয়া আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান নান্না,সামীর জসিম,শাহাদাত হোসেন তপু,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিনহাজুল আমিন শাকিল।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগ আয়ারল্যান্ড শাখার সাধারণ সম্পাদক রিব্বি ইসলাম,গলওয়ে আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক সাগর,বদরুল হোসেন,কাশেম,আজিমুল হক,জুয়েল,নাদিম,লিমেরিক আওয়ামীলীগের মোতালেব হোসেন ও জাহাঙ্গীর হোসেন সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন ডাবলিন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খোকন।