30/04/2026
North Bengal Association of Ireland-এর জন্য এক গর্বের মুহূর্ত 🇮🇪🏏
গত বছর লন্ডন ট্যুরে আয়োজিত ট্রাইনেশন টুর্নামেন্টে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করে দলটি। টুর্নামেন্টটি আয়োজন করে BASI (Bangladesh Association Sports of Ireland)।
সম্প্রতি BASI-এর সদস্য এবং ABAI (All Bangladeshi Association of Ireland)-এর কালচারাল সেক্রেটারি ও স্পোর্টস সেক্রেটারি জনাব খুরশিদ আনোয়ার আকাশ খেলোয়াড়দের মাঝে সম্মাননা প্রদান করেন।
North Bengal Association of Ireland গর্বিত, কারণ তাদের উত্তরবঙ্গের কৃতী সন্তানরা কেবল খেলাধুলায় নয়, কমিউনিটি কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।