Abhijit Speak

Abhijit Speak Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abhijit Speak, Social service, Agartala.

ত্রিপুরার সাধারণ মানুষের কণ্ঠস্বর |
সমস্যা, সমাধান ও উন্নয়নের কথা |
যুব, নারী ও সমাজের পাশে |
একটাই পরিচয় — আমরা ত্রিপুরাবাসী

29/05/2026

জাত-পাতের রাজনীতি দেখেছি,
ধর্ম-অধর্মের রাজনীতি দেখেছি,
সাদা-কালোর রাজনীতি দেখেছি,
হিংসা আর অহিংসার রাজনীতিও দেখেছি।
কিন্তু সাধারণ মানুষের জীবনের মান আজও খুব একটা বদলায়নি।

নতুন-পুরাতনের বিভ্রান্তি আর বিভেদের রাজনীতিতে মানুষ যেন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছে।

তাই আজ সময় কড়া নাড়ছে —
জেগে উঠুন, প্রশ্ন করুন, নিজের অধিকার বুঝুন।

শুধু দল নয়,
মানুষের কথাও ভাবুন।

জয় হিন্দ 🇮🇳
জয় ত্রিপুরা ❤️

28/05/2026

ত্রিপুরার শাসক দলীয় রাজনীতি কি সঠিক রাস্তায় যাচ্ছে? বিজেপি নেতৃত্ব নাকি বিজেপির নেতৃত্বের আড়ালে কংগ্রেসের রাজত্ব চলছে? জনগণের মতামতের উপর সরকার গড়ে বা ভাঙ্গে - কিন্তু প্রশ্ন হল সরকার গড়ার পর কোন সিদ্ধান্তে জনগণের মতামত কি নেওযা হয়? আমরা কি শুধু পুতুল নাচের অংশীদার? প্রশ্ন করার অধিকার আমাদের সবার তাই প্রশ্ন করছি? অভিমত জনগণের।

জয় হিন্দ। জয় ত্রিপুরা।

08/04/2026

বিদ্যালয় না কি টাকা ছাপার মেশিন? বেসরকারি শিক্ষার লুট ও সরকারের নীরবতা!

দেখুন আমাদের পরবর্তী ভিডিও

07/04/2026

ইলেকশন নাকি টাকা খেলা?এই খরচের জবাব চাই! | ত্রিপুরা



#জনতারপ্রশ্ন

07/04/2026

ইলেকশন ক্যাম্পেইনের নামে এত পয়সা আসে কোথা থেকে? ইলেকশনের নামে চলছে কি কালো বাজারী?
নজর রাখুন আমাদের পরবর্তী Election special coverage এর উপর

06/04/2026

ভাবনা আমার, মতামত আপনাদের

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি আজ আমরা সাধারণ মানুষের জীবনে এক গভীর যন্ত্রণার নাম। প্রতিদিন বাজারে গেলেই মনে হয়, যেন প্রতিটি জিনিসের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নগুলোও আরও দূরে সরে যাচ্ছে। যে আয়ে কোনোভাবে সংসার চলত, সেই আয় আজ আর মাসের শেষ পর্যন্ত পৌঁছায় না।
এক মুঠো চাল, একটু ডাল, সবজি বা তেলের দাম—সবই যেন চোখের জলের দামের মতো বেড়ে চলেছে। গরিব মানুষের হাঁড়িতে আগুন নিভে যাচ্ছে, মধ্যবিত্ত পরিবার হিসাব কষতে কষতে ক্লান্ত, আর বাবা-মায়ের চোখে লুকিয়ে থাকা অসহায়ত্ব সন্তানরাও টের পাচ্ছে।
দামের এই লাগামছাড়া বৃদ্ধিতে শুধু পকেট খালি হচ্ছে না, ভেঙে পড়ছে মানুষের মনোবলও। জীবনের প্রয়োজনগুলো এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
আমরা কি শুধু বেঁচে থাকার জন্যই লড়ব, নাকি সম্মানের সঙ্গে বাঁচার অধিকারটুকুও চাইতে হবে?
এই মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে মানুষের আশা, পুড়ছে বিশ্বাস।
সময় এসেছে মানুষের কষ্ট শোনার, সময় এসেছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। কারণ ক্ষুধা আর হতাশার ভার বেশি হলে, সমাজের বুকেও গভীর ক্ষত তৈরি হয়,

06/04/2026

ত্রিপুরা: মূল্যবৃদ্ধি -এবার প্রশ্ন করুন|

31/03/2026

ত্রিপুরা : উন্নতির গল্প নাকি বাস্তবতা?

Address

Agartala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abhijit Speak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abhijit Speak:

Shortcuts

Share

Category