Doctors' Cell, BJP Tripura

Doctors' Cell, BJP Tripura Official Page of Doctors' Cell, BJP Tripura

ভারতের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বলিদানকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ড...
06/07/2026

ভারতের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বলিদানকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
Dr Susanta Ray
State Convenor

এজিএমসি-জিবিপিতে ইতিহাস! ওপেন হার্ট সার্জারি ছাড়াই ১১ বছরের শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সফলভাবে বন্ধ!।।আগরতলা গভর্নমেন্ট মে...
28/06/2026

এজিএমসি-জিবিপিতে ইতিহাস! ওপেন হার্ট সার্জারি ছাড়াই ১১ বছরের শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সফলভাবে বন্ধ!


আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালের কার্ডিওলজি বিভাগ রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো কোনো ওপেন হার্ট সার্জারি ছাড়াই ১১ বছরের এক শিশুর জন্মগত হৃদরোগ (হার্টে ছিদ্র) সফলভাবে রক্তনালীর মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে সম্পন্ন হওয়া এই জটিল চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে সম্পন্ন হয়েছে।

।Thanks to Honourable PM Narendra Modiji
।and Honourable CM Prof.Dr.Manik Saha Ji

।Congratulations to Health team under leadership of Dr AS Trivedi .





Thanks to our Honourable CM Prof.Dr Manik Saha Sir Ji 🙏🏻
24/06/2026

Thanks to our Honourable CM Prof.Dr Manik Saha Sir Ji 🙏🏻

23/06/2026
ত্রিপুরার স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও এক ঐতিহাসিক সাফল্য!মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মহোদ...
19/06/2026

ত্রিপুরার স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও এক ঐতিহাসিক সাফল্য!

মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মহোদয়ের উদ্যোগে উদয়পুরে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আবেদন ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ NCISM কর্তৃক অনুমোদিত হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠান চালু হওয়ার ফলে রাজ্যে আয়ুর্বেদিক শিক্ষার প্রসার, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে।

ত্রিপুরার উন্নয়নে নিরন্তর সহায়তা ও দিকনির্দেশনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মহোদয়কে অভিনন্দন।

ত্রিপুরা প্রদেশ বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা lআমার পূর্...
28/05/2026

ত্রিপুরা প্রদেশ বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা l

আমার পূর্ণ বিশ্বাস, আপনার সাংগঠনিক কর্মকুশলতা ও সুযোগ্য নেতৃত্বে সংগঠন আরও সশক্ত হবে l
Dr Susanta Ray
State Convenor

On the occasion of International Nurses Day we express our heartfelt gratitude to all nurses for their selfless service,...
12/05/2026

On the occasion of International Nurses Day we express our heartfelt gratitude to all nurses for their selfless service,compassion and unwavering dedication towards humanity.
Wishing all Nurses a very Happy Nurses Day!

28/04/2026

প্রেস রিলিজ
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অ্যান্ড
জিবিপি হাসপাতালে বিশেষ (এভি) ফিস্টুলা সার্জিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
বর্তমান সময়ে ক্রমবর্ধমান হারে কিডনি রোগ ও রেনাল ফেইলিউরের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডায়ালাইসিস নির্ভর রোগীদের জন্য এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এ সংক্রান্ত প্রশিক্ষিত মানবসম্পদের কিছু সীমাবদ্ধতা থাকায় নিয়মিতভাবে রোগীরা এ পরিবেশ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন।

এই প্রেক্ষাপটে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র বিশেষ উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের উদ্যোগে এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় একটি বিশেষ এভি ফিস্টুলা ক্যাম্প-এর সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পটি ২২শে এপ্রিল থেকে শুরু করে ২৬শে এপ্রিল, ২০২৬ পর্যন্ত হয়। মোট ১০৫ জন রোগী স্ক্রিনিংয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল। তার মধ্যে চিকিৎসা গতভাবে উপযুক্ত বলে বিবেচিত হয়েছে, তাদের পর্যায়ক্রমে এভি ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হয়। ২৩শে এপ্রিল ১২ জনের, ২৪শে এপ্রিল ১২ জনের এবং ২৫শে এপ্রিল জনের, সর্বমোট জনের রোগীকে এভি ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হয়েছে।

এই এভি ফিস্টুলা সার্জিক্যাল ক্যাম্পের টিমে ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (প্লাস্টিক সার্জন) ডাঃ নীলোৎপল দে, (নেফ্রলজিস্ট)ডাঃ মানষ গোপ ও(ইউরোলজিস্ট)ডাঃ মুকুট দেবনাথ এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (কনসালটেন্ট প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন) ডাঃ মাইকেল লাইটনজ্যাম ও ডাঃ ইন্দ্রনীল দত্ত, (ডিএনবি প্লাস্টিক সার্জারি) ডাঃ প্রশান্ত কুমার, (ওটি টেকনিশিয়ান) মিস্টার সোম চান্দ ওইনাম এবং জিবিপি হাসপাতালের অন্যান্য ওটি নার্স, ফ্লোর নার্স ও ওটি টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।।
এই উদ্যোগের মাধ্যমে ডায়ালাইসিস রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে রাজ্যের বাইরে রেফারেলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে এ ধরনের ক্যাম্প আগামী দিনেও চলবে। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল রাজ্যের জনগণের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Attack on Hindutva BOYCOTT Lenskart SpectacleDr Susanta RayState Convenor
19/04/2026

Attack on Hindutva
BOYCOTT Lenskart Spectacle
Dr Susanta Ray
State Convenor

Address

Agartala
799003

Telephone

+919436121967

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors' Cell, BJP Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Doctors' Cell, BJP Tripura:

Shortcuts

Share