Najrul Ali IYC

Najrul Ali IYC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Najrul Ali IYC, Political Party, Unokoti, Agartala.

জীবনে অনেক আন্দোলন এবং অনেক অত্যাচার সইতে হয়েছে। এইটা কোনদিন ভুলবো না তবে মানুষ ভুলে গেলে আমরা কাউকে বুলছি না
25/08/2026

জীবনে অনেক আন্দোলন এবং অনেক অত্যাচার সইতে হয়েছে। এইটা কোনদিন ভুলবো না তবে মানুষ ভুলে গেলে আমরা কাউকে বুলছি না

29/07/2026

আজ বেশ কিছুদিন থেকে অনেক অসুস্থ হয়ে বাড়িতে আছি। ভাবতে পারছি না কি যেন হল

আজ সর্বভারতীয় কংগ্রেসের আহ্বানে দেশব্যাপী ক্যান্ডেল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কৈলাশহর  জেলা কংগ্রেস ভবনের স...
25/07/2026

আজ সর্বভারতীয় কংগ্রেসের আহ্বানে দেশব্যাপী ক্যান্ডেল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কৈলাশহর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক শান্তিপূর্ণ ক্যান্ডেল মিছিল অনুষ্ঠিত হয়।
লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi -র উপর পুলিশের আক্রমণ এবং আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর বলপ্রয়োগের প্রতিবাদে আমরা গণতন্ত্র, সংবিধান এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মোমবাতি প্রজ্বলন করি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা Birajit Sinha মহোদয়, কৈলাশহর জেলা কংগ্রেস কমিটির সভাপতি Badruj Jaman মহোদয় এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক Rudrendu Bhattacharjee মহোদয়, কংগ্রেস নেতা Chandrashekhar Sinha সহ অসংখ্য কংগ্রেস কর্মী ও গণতন্ত্রপ্রেমী মানুষ।
গণতন্ত্রে ভিন্নমত দমনের ভাষা কখনো লাঠি হতে পারে না। প্রতিবাদ করা অপরাধ নয়, এটি সংবিধানপ্রদত্ত অধিকার। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ছিল, আছে এবং থাকবে।
Indian National Congress
Indian National Congress - Tripura

চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, ডলুগাঁও বাজারের কংগ্রেস ভবনের দালান বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় আজকে ...
24/07/2026

চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, ডলুগাঁও বাজারের কংগ্রেস ভবনের দালান বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় আজকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক বিরজিৎ সিনহা মহোদয়, ব্লক কংগ্রেস সভাপতি সুধাংশু সিনহা, কংগ্রেস নেতা শ্যামল ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য মহোদয়, কৃষ্ণকান্ত সিনহা, সহ অন্যান্য প্রমুখ

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে । আম...
23/07/2026

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে । আমাদের দাবি হচ্ছে রাজ্যের মধ্যে যতটি রাস্তা খারাপ হয়ে আছে সে সকল রাস্তা গুলি অবিলম্বে মেরামত করতে হবে। দিল্লিতে আন্দোলনকৃত ছাত্রছাত্রীদের উপর পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে। রাষ্ট্র নায়ক লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi জীর উপর বিজেপির যে সমস্ত পুলিশ আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঊনকোটি জেলার মধ্যে যতটি p.w.d রাস্তা খারাপ অবস্থায় আছে সেই রাস্তা গুলি মেরামত করা সহ বিভিন্ন দাবি নিয়ে রাস্তা অবরোধ করা হয়।
আজকের এই রাস্তা অবরুদে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা Birajit Sinha মহোদয়।
কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ Badruj Jaman মহোদয়।
প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক Rudrendu Bhattacharjee মহোদয় সহ যুব কংগ্রেসের নেতৃবৃন্দ গন।

গত কাল আমাদের রাষ্ট্র নায়ক, লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi জীর উপর বিজেপির পুলিশের আক্রমণের প্রতিবাদে আজকে কৈলাসহর ...
22/07/2026

গত কাল আমাদের রাষ্ট্র নায়ক, লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi জীর উপর বিজেপির পুলিশের আক্রমণের প্রতিবাদে আজকে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা Birajit Sinha মহোদয়।
জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান Badruj Jaman মহোদয়।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক Rudrendu Bhattacharjee মহোদয়। সহ যুব কংগ্রেসের নেতৃবৃন্দ গন।

চিকিৎসকদের প্রাইভেট প্রেকটিস বন্ধের অযৌক্তিক  সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেগন ধর্মীয় যোগ দিন। সময় - সকাল ১১ ঘটিকায়।
03/07/2026

চিকিৎসকদের প্রাইভেট প্রেকটিস বন্ধের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে
গন ধর্মীয় যোগ দিন।
সময় - সকাল ১১ ঘটিকায়।

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আজ পবন পাড়ায় আমাদের প্রিয় উপজাতি ভাই-বোনদের সঙ্গে জাতীয় কংগ্রেসের পক্ষ থে...
02/07/2026

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আজ পবন পাড়ায় আমাদের প্রিয় উপজাতি ভাই-বোনদের সঙ্গে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করি।
সভায় উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক ও Birajit Sinha মহাশয়, জেলা কংগ্রেস সভাপতি Badruj Jaman মহাশয়, স্থানীয় কংগ্রেস নেতৃত্ব, উপজাতি সমাজের বিশিষ্ট নেতৃত্ব এবং আমরা সকলেই।
গ্রামের উন্নয়ন, মানুষের অধিকার, শান্তি, সম্প্রীতি এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ ও ভালোবাসা আমাদের আগামী দিনের পথচলায় আরও অনুপ্রাণিত করেছে।
জনগণের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকলের আশীর্বাদ ও সমর্থন নিয়ে উন্নয়নের এই যাত্রা অব্যাহত থাকবে।
জয় হিন্দ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।
Indian National Congress - Tripura
Indian National Congress

৫০ কোটি টাকার কভার ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসেরকৈলাসহর, প্রতিনিধি:কৈলাসহর শহরের প...
02/07/2026

৫০ কোটি টাকার কভার ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের

কৈলাসহর, প্রতিনিধি:
কৈলাসহর শহরের প্রায় ৫০ কোটি টাকার কভার ড্রেন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে জেলা কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা ও জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান।

কংগ্রেসের অভিযোগ, প্রকল্পটি ডিপিআর অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে না। বিভিন্ন স্থানে ছোট আকারের ড্রেন নির্মাণ, ড্রেনের মাপে অসঙ্গতি, নির্মাণস্থলে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের অনুপস্থিতি এবং পুরনো ড্রেনের ইট-রড বিক্রির অভিযোগও তোলা হয়।

জনস্বার্থে দ্রুত মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, দাবি পূরণ না হলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

উল্লেখ্য, এসব অভিযোগ জেলা কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Address

Unokoti
Agartala

Telephone

+17085714152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najrul Ali IYC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Najrul Ali IYC:

Shortcuts

Share