Dr.Jahirul Haque

Dr.Jahirul Haque মানুষ মানুষের জন্য।
অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে।
(1)

26/08/2026

রাসূল আপনি তো ছিলেন মানবতার মুক্তির দূত ! ইয়া রাসূলাল্লাহ, আপনাকে কি করে ভালো না বেসে থাকতে পারি ?

আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন।মহান আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মের সর্...
26/08/2026

আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন।

মহান আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) ছিলেন। তাওহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। প্রচার করেছেন ইসলাম। একইসঙ্গে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বাণী।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের পূর্বেই মহানবী (সা.) হারান বাবাকে এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময়ে সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। অর্থাৎ অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ। মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষন, লুন্ঠনসহ যাবতিয় অনাচার ভরপুর ছিলো সেই সমাজ।

সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

মহানবী হজরত মুহাম্মদ (সা:) এমন একজন প্রেরিত রাসুল যিনি অকল্পনীয় সহনশীলতা, ধৈর্য্য শক্তি, চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, শিষ্টাচার, সুমধুর ব্যতিক্রমী ব্যবহার, নিষ্ঠাবান সংগ্রামী জীবন, তার পর্যবেক্ষণ পারদর্শিতা, বিচক্ষণতা, জ্ঞান, প্রজ্ঞা, প্রখর বুদ্ধিমত্তা, নারী অধিকার, মানবাধিকার, রাজনৈতিক মনোভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, সকল ধর্মের মানুষের প্রতি সমত্ববোধ ভালোবাসা এবং সেগুলোর চুল ছেড়া বিশ্লেষণ করে অমুসলিম মনীষীরা মহানবী (সা:)-এর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এসব বিশ্বজোড়া খ্যাতনামা মনীষীরা সবাই একবাক্যে স্বীকার করেছেন তিনিই বিশ্বের শ্রেষ্ঠ মহামানব। তিনিই জগৎ গুরু বা বিশ্বনবী। বিশেষ করে বিশ্বের সকল ধর্মের মানুষের প্রতি তার নিদারুণ সমত্ববোধ ভালোবাসা সকলের দৃষ্টি কেড়েছে। মানবপ্রেমের এমন নজির সহসাই মেলে না বলেও মন্তব্য করেছেন।
সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)। পৃথিবীর বুকে এমন কোন বিবেকবান মানুষ নেই- যার দৃষ্টিতে তিনি মহামানব নন। তাঁর শ্রেষ্ঠত্ব সম্পর্কে অনেক অমুসলিম মনীষীরাও অকপটে স্বীকার করেছেন। ................

১৯৭৮ সনে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট “ THE Hundred” নামের একটি বই প্রকাশ করেন। এই বইটিতে যুগ যুগান্তের ইতিহাশের শ্রেষ্ঠতম একশজন ব্যক্তির জীবন তথা ধর্ম সম্পর্কে উল্লেখ করেছেন। সেই লেখক ও ইতিহাস অনুসন্ধান করে সেই সকল ব্যক্তির এই গ্রন্থে স্থান দিয়েছে- সে সকল ব্যক্তি বিশ্বের মানবজাতির ওপর সবচাইতে বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। এ গ্রন্থখানায় আইজ্যাক নিউটন অশক, এরিস্টটল, গৌতমবুদ্ধ, কনফুচিয়াছ, যীশু, হিটলার, প্লেটো এবং মহাত্মা গান্ধীরসহ বিশ্বের বরেণ্য ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন। তিনি তবু এই একশ’ জন তালিকা করেই তার দায়িত্ব পালন শেষ করেননি। বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের জীবন তথা কর্মের উল্লেখযোগ্য বিষয়সমূহ একত্রিত করে তার যথার্থ মূল্যায়নও করেছেন এবং সেই দিক থেকে যাকে যেভাবে পরিচিতি করা প্রয়োজন ঠিক তাই করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো- এই বিখ্যাত গ্রন্থে বিভিন্ন ব্যক্তিত্বকে মূল্যায়ন করে যে স্থানটি নির্ধারণ করেছে তার মধ্যে হজরত মুহাম্মদ (সা:)-এর স্থান হচ্ছে প্রথম। একজন অমুসলিম নেতৃত্বাধীন একদল গবেষকরা গভীরভাবে তথা নিরপেক্ষ গবেষণায় নবী মুহাম্মদ (সা:)ই বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে নির্বাচিত হয়েছেন। ধর্মের দিক দিয়ে মাইকেল হার্ট ছিলেন একজন খৃস্টান তাই তার নবী হযরত ঈসা (আঃ) এর নামটাই তালিকার শীর্ষেূ রাখা স্বাভাবিক ছিল। কিন্তু তিনি তা করেননি। এ ব্যাপারে তিনি তার গ্রন্থে ব্যাখ্যা দিয়েছেন,
“My choice of Muhammad to lead the list of the world's most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level.” অর্থাৎ
‘মুহাম্মদ (সা.)-কে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দেওয়াটা অনেক পাঠককে আশ্চর্যান্বিত করতে পারে এবং অন্যদের মনে প্রশ্নের উদ্রেক হতে পারে, কিন্তু ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি সেক্যুলার এবং ধর্মীয় উভয় পর্যায়ে সর্বোচ্চ পরিমাণ সফল ছিলেন।

স্বামী বিবেকানন্দের ভাষায় হযরত মোহাম্মদ (সা:) ছিলেন - Mohammed was the Prophet of equality, of the brotherhood of man, the brotherhood of all Mussulmans.”
অর্থাৎ
আমার দৃষ্টিতে মহানবী (সা:)ই হচ্ছেন- সেই মহাপুরুষ যিনি বিশ্বজগতে সাম্যভাবের বার্তাবহন করে এনেছেন। তিনি হলেন, সাম্যবাদের প্রবাদপুরুষ। তিনিই মানবজাতির ভাতৃভাবের এনে দিয়েছিলেন ।

রবীন্দ্রনাথ ঠাকুর হযরত মুহাম্মদ (সা.)-কে গভীর শ্রদ্ধা করতেন।

১৯৩৬ সালের এক শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছিলেন, "যিনি মহোত্তম এর মধ্যে অন্যতম সেই পবিত্র পায়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি"। তিনি মনে করতেন, মুহাম্মদ (সা.) মানুষের ইতিহাসে এক নতুন জীবনশক্তি এনেছিলেন এবং তাঁর আদর্শ ছিল মানবতাবাদী।

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাও নবী মুহাম্মদ (সা.)-এর প্রশংসা করেন। তিনি বলেন, “The Prophet Muhammad’s (PBUH) life is the best example for the entire humanity.”

“We should follow the path shown by the Prophet Muhammad (PBUH) in order to establish global peace and to end terrorism and tyranny from the world. The Prophet Muhammad’s (PBUH) message of Peace, love, justice and religious tolerance will always be a leading light for the whole humanity” অর্থাৎ
“হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ।
“বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব থেকে সন্ত্রাস ও অত্যাচারের অবসান ঘটাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলতে হবে। শান্তি, প্রেম, ন্যায়বিচার ও ধর্মীয় সহনশীলতার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী সমগ্র মানবজাতির জন্য সর্বদাই আলোকবর্তিকা হয়ে থাকবে।

বিশ্ব বিখ্যাত ইংরেজ পন্ডিত জর্জ বার্নার্ড শ’ বলেছেন,
I believe if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring much needed peace and happiness.
I have studied him - the man and in my opinion is far from being an anti–Christ. He must be called the Savior of Humanity.
I have prophesied about the faith of Mohammad that it would be acceptable in the Europe of tomorrow as it is beginning to be acceptable in the Europe of today.

আমার বিশ্বাস, যদি তার মতো একজন মানুষ আধুনিক বিশ্বের একনায়কত্ব গ্রহণ করেন, তাহলে তিনি এর সমস্যাগুলি এমনভাবে সমাধান করতে সফল হবেন যা অত্যন্ত প্রয়োজনীয় শান্তি ও সুখ বয়ে আনবে।

আমি তাকে অধ্যয়ন করেছি - এই ব্যক্তি এবং আমার মতে তিনি খ্রীষ্টবিরোধী নন। তাকে মানবতার ত্রাণকর্তা বলা উচিত।

আমি মুহাম্মদের ধর্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছি যে, আজকের ইউরোপ যেমন গ্রহণযোগ্য হতে শুরু করেছে, তেমনি আগামীকালের ইউরোপও গ্রহণযোগ্য হবে।

সর্বোপরি তাঁরা এটাও অকপটে স্বীকার করেছেন যে, মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ যা বিশ্ব শান্তিকে নিশ্চিত করতে পারে।

তবে, মহানবী (সা.)-কে স্মরণ করার জন্য এটিই একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে।

বিজেপি রাজ্যে সম্পাদক তাপস মজুমদার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করছে বাংলাদেশের রংপুরের ঘটনাকে কেন্দ্র ক...
23/08/2026

বিজেপি রাজ্যে সম্পাদক তাপস মজুমদার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করছে বাংলাদেশের রংপুরের ঘটনাকে কেন্দ্র করে। ঘটনা ঘটিয়েছে দুই হিন্দু যুবক আর তাপস মজুমদার গুজব ছড়াচ্ছে মুসলিমরা এই ঘটনা ঘটিয়েছে।

প্রতিটি হত্যা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং মানবতাবিরোধী অপরাধ। এটি কেবল প্রাণহানি নয়, বরং একটি পরিবার ও সমাজের গভীরে গভীর ক্ষত সৃষ্টি করে।
তেমনি বাংলাদেশের রংপুরের একই পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডটাও জঘন্যতম ।
বাংলাদেশের রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে ইয়াবা সেবনে বাধা দেওয়া এবং স্বর্ণালংকার লুটপাটের জেরে এই হত্যাকাণ্ড ঘটে ।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের তথাকথিত নেতা তাপস মজুমদার সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে। তিনি সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার জন্য বলছে এই ঘটনাটি ঘটিয়েছে ইসলামিক জঙ্গিরা । যে ঘটনা ঘটিয়েছে হিন্দু দুই যুবক সেই ঘটনায় তাপস মজুমদার গুজব ছড়াচ্ছেন মুসলিম সম্প্রদায়ের নাম ধরে।

রাজ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার এসব বিভ্রান্তি ছড়ানোর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। রাজ্যের প্রশাসন অবিলম্বে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাখছি।

বাবা মানেই এই পৃথিবীর সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ। বাবার বেঁচে থাকা মানে মাথার ওপর এক বিশাল ছায়া এবং পরম নিরাপত্তার আশ্...
22/08/2026

বাবা মানেই এই পৃথিবীর সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ। বাবার বেঁচে থাকা মানে মাথার ওপর এক বিশাল ছায়া এবং পরম নিরাপত্তার আশ্রয়। এজন্য, বাবা বেঁচে থাকা মানেই জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ। মাথার উপর বাবার ছায়া থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সাহস পাওয়া যায়।

21/08/2026

চোর চুরি করে টাকা নেওয়ার পর, চোর যখন মালিকের চাপে পড়ে চুরির টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাকে কি ভর্তুকি বলে !

আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু মৃত্যু অনিবার্য। কাফনের কাপড় দেখে আমি শিউরে উঠি, কিন্তু তা পরা আবশ্যক। জানজা দেখে আমার মন ...
20/08/2026

আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু মৃত্যু অনিবার্য। কাফনের কাপড় দেখে আমি শিউরে উঠি, কিন্তু তা পরা আবশ্যক। জানজা দেখে আমার মন খারাপ লাগছে, কিন্তু জানাজাতে তো উঠে দাঁড়াতে হয়। কবরগুলো দেখলে আমার গা শিউরে ওঠে। আমাকে নিশ্চয়ই অনেকদিন এগুলোর মধ্যেই থাকতে হবে।

কিছু কিছু মৃত্যু এতটাই আকস্মিক, নির্মম ও বেদনাদায়ক হয় যে তা কিছুতেই মেনে নিতে কষ্ট হয়। তেমনি সোনামুড়ার বিশিষ্ট আইনজী...
20/08/2026

কিছু কিছু মৃত্যু এতটাই আকস্মিক, নির্মম ও বেদনাদায়ক হয় যে তা কিছুতেই মেনে নিতে কষ্ট হয়।
তেমনি সোনামুড়ার বিশিষ্ট আইনজীবী পলাশ বর্মন এর মৃত্যু মনকে ভীষণভাবে নাড়া দেয় এবং সোনামুড়ার আইনি অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করে।
উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং উনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

ভারতের বর্তমান সময়ে যখন কে বিশুদ্ধ হিন্দু, কার এ দেশে থাকার জন্মগত অধিকার আছে, আর কে-ই বা ‘মুসলমান বা খৃস্টান’, এই নিয়ে ...
14/08/2026

ভারতের বর্তমান সময়ে যখন কে বিশুদ্ধ হিন্দু, কার এ দেশে থাকার জন্মগত অধিকার আছে, আর কে-ই বা ‘মুসলমান বা খৃস্টান’, এই নিয়ে যখন প্রবল বিতর্ক ও মতভেদ চলছে, এমনকি একসময় ব্রিটিশদের দালালি
করা কিছু সংগঠন এখন মুসলিমদের দেশভক্ত নিয়ে প্রশ্ন তোলে, তখনই সত্য ইতিহাস বলছে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা সবথেকে বেশি পরিমাণে প্রথম সারিতে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।

এমনকি, ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশিরভাগ স্লোগান অর্থাৎ জয়হিন্দ’ থেকে ‘ইনকিলাব, এবং দেশাত্মবোধক গান মুসলিম বুদ্ধিজীবীরাই দিয়েছিলেন৷ যার প্রকৃত উদাহরণ বিখ্যাত ইতিহাসবিদ এবং লেখক খুশ‌ওয়ান্ত সিং বলেছেন;
"Indian Freedom is written on Muslim's blood, স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অংশগ্রহণ ছিল শতকরা হিসেবে অনেক বেশি। আজও দিল্লির ইন্ডিয়া গেটে ৯৫৩০০ জন স্বাধীনতা যোদ্ধার নাম লেখা আছে । তারমধ্যে ৬১৯৪৫ জন মুসলিম বীর স্বাধীনতা সংগ্রামী। শতকরা হিসাব ৬৫%। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের বলিদান ইচ্ছাকৃতভাবে লুকানো হয়। লেখক আরো বলেন;"We brought you
few from Indian History for your knowledge! There are tons like this;
Every Indian should know this; and teach our children the truth!"

ইতিহাস বলছে,১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় আজীম উল্লাহ খান ‘মাদারে-ওয়াতান,
ভারত কী জয়' স্লোগান দিয়ে ছিলেন৷

এ ছাড়া বহুল প্রচলিত ‘জয়হিন্দ’ স্লোগান প্রথম
দিয়েছিলেন আবিদ হাসান সাফরানি। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের একান্ত অনুগত বীর সৈনিক ।

জনপ্রিয় স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’, ১৯২১ সালে মাওলানা হযরত মোহানি এই ইনকিলাব জিন্দাবাদ" শব্দটি স্লোগান হিসেবে সৃষ্টি করেন।
মাওলানা হযরত মোহানি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন ভারতীয় এক্টিভিস্ট ও উর্দু ভাষার বিশিষ্ট কবি ছিলেন। ওনার প্রকৃত নাম ছিল সৈয়দ ফজল-উল-হাসান ।
ইনকিলাব জিন্দাবাদ শব্দ দুটি ফারসি ভাষা থেকে আগত । শব্দ দুটির অর্থ হলো - "বিপ্লব দীর্ঘজীবী হউক"।

1942 সালে ঐতিহাসিক ভারত ছারো আন্দোলনের ‘ভারত ছাড়ো’ এবং ‘সাইমন গো ব্যাক’ স্লোগানটি প্রথম দিয়েছেন স্বাধীনতা সংগ্রামী ইউসুফ মেহের আলি।

‘সারফোরোশি কি তামান্না, আব হামারে দিল মে হ্যায়’
স্লোগানটি বিসমিল আজীমাবাদী দিয়েছিলেন৷

আল্লামা ইকবালের সংগীত ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’ আজও বিশ্বজুড়ে জনপ্রিয়।

ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় জাতীয় পতাকার প্রকৃত রূপকারও ছিলেন ছিলেন একজন মুসলিম মহিলা। যার নাম সুরাইয়া তাইয়েবজি।

তারপরেও দুঃখের বিষয় বর্তমানে যে কোনও শ্রেণির ইতহাসের পাঠ্যপুস্তক পড়লে বোঝা যায় যেন ভারতের ইতহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনও অবদান নেই । এই শিক্ষায় শিক্ষিত হয়ে বহু লোকই প্রশ্ন তোলে মুসলমানদের এই দেশে থাকা উচিৎ নয়, কারণ তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। কিন্তু সত্যি ইতিহাস বলছে হিন্দু মুসলিম শিখ,ঈশাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তাজা রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। তারপরেও কি ব্রিটিশদের দালালি
করা সংগঠনগুলো মুসলিমদের দেশভক্ত নিয়ে প্রশ্ন তুলবে ?

সুপাঙ্ক বাবু "তিরঙ্গা অভিযান" এর নামে কেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন আজ সোনামুড়ায় ? সুপাঙ্ক বাবু ভারতের কোন রাজনৈতিক ...
13/08/2026

সুপাঙ্ক বাবু "তিরঙ্গা অভিযান" এর নামে কেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন আজ সোনামুড়ায় ? সুপাঙ্ক বাবু ভারতের কোন রাজনৈতিক দল 'ইনশাআল্লাহ' স্লোগান দিয়ে ভারতকে টুকরো করার কথা বলেছে? আমার জানা নেই।
এই ইনশাল্লাহ শব্দটি মুসলিমরা ব্যবহার করে।
আপনি এই ধর্মীয় শব্দ ব্যবহার করে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণা ছড়াচ্ছেন।

আপনার ভাষণে 'ইনশাআল্লাহ' শব্দটি ব্যবহার করে মূলত মুসলমানদের হেয় প্রতিপন্ন করেছেন। এভাবে একটি নির্দিষ্ট ধর্মীয় বাক্যকে টেনে এনে মুসলমানদের টার্গেট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আপনার এই ইনশাআল্লাহ শব্দটি অপব্যবহারের কারণে গোটা মুসলিম সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ।
'তিরঙ্গার মূল মন্ত্র হলো ত্যাগ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং বৈচিত্র্যের মাঝে ঐক্যে। আর আপনারা এই তিরঙ্গার মাঝে দেখালেন বিভাজনের বার্তা !

08/08/2026

আজ সোনামুড়ায় "হিন্দু সমাজ গর্জে উঠুন" স্লোগানে রাস্তায় দেখলাম কিছু লোক কিন্তু তাদেরকে শিশু মনুশ্রীর সাহায্যের জন্য এইভাবে গর্জে উঠতে দেখলাম না।

Address

Ramnagar
Agartala
7999001

Telephone

+9615620432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jahirul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share