AIKS Tripura

AIKS Tripura Official Page of All India Kisan Sabha(AIKS), Tripura State Committee.

AlKS (अखिल भारतीय किसान सभा), is the largest organisation of peasantry in India, which was formed in 1936.

23/08/2026

জোটবাঁধো। তৈরী হও......

সারা ভারত কৃষক সভা, ২২ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন।
১-৩ রা সেপ্টেম্বর ২০২৬। আগরতলা।

22/08/2026

বুধবার রাতের সংঘ'র্ষের পর বৃহস্পতিবার দিনভর উত্ত'প্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ বা এবিভিপি এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই-এর সংঘর্ষ ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। এই ঘটনায় এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী শিরিন পাল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘অপর্ণা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্রী শিরিন। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের এমন পরিস্থিতিতে বাম ছাত্র সংগঠনের সমর্থনে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি লেখেন, ‘মা'রবি যত বাড়বে মিছিল, মা'র কত মা'র মা'রবি!’ শিরিনের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপি এবং এসএফআই সমর্থকদের পৃথক মিছিল ঘিরে উত্তে'জনা আরও বাড়ে। ক্যাম্পাসে এসএফআই-এর বিশাল মিছিল ও জমায়েত থেকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘এবিভিপি শরম করো, ডু'ব ম'রো’-র মতো স্লোগান শোনা যায়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে এবিভিপি সমর্থকরা এবং গেটের ভেতরে বাম সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ এবং সংঘা'তের পরিস্থিতি তৈরি হয়। গেট বেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা চলার সময় ক্যাম্পাসের লোহার প্রতীকটিও খুলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই উত্তে'জনার মধ্যেই বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় কড়া ভাষায় হুঁ'শিয়ারি দেন। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে নকশা'ল, মাও'বা'দী এবং দেশবিরো'ধী শক্তি দিয়ে ভর্তি করে রাখা চলবে না।’ পাশাপাশি সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকে নাম করে নিশা'না করে তাঁর দাবি, অভিযু'ক্ত ছাত্রদের এক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করালে টেনে হিঁ'চড়ে বের করে আনা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে এই ত'প্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই অভিনেত্রী শিরিন পালের প্রকাশ্য অবস্থান নতুন করে নজর কেড়েছে। শিরিন বরাবরই রাজনীতি সম্পর্কে সচেতন এবং নিজের মতামত প্রকাশ করতেও পিছপা হন না। তবে এবার তাঁর নিজের বিশ্ববিদ্যালয়েই এবিভিপি এবং এসএফআই-এর সংঘ'র্ষের ঘটনায় সরাসরি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। বিশেষ করে এসএফআই-এর মিছিলের প্রসঙ্গ তুলে তাঁর লেখা ‘মা'রবি যত বাড়বে মিছিল, মা'র কত মা'র মা'রবি!’ মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন বাম ছাত্র সংগঠনের সমর্থনে তাঁর এই অবস্থান নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের হুঁ'শিয়ারি এবং শিরিনের প্রকাশ্য অবস্থান মিলিয়ে যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। বুধবার রাতের সংঘ'র্ষের পর বৃহস্পতিবার দিনভর যে উত্তেজনা তৈরি হয়েছিল, তারই মধ্যে এই দুই ভিন্ন অবস্থান সামনে এসেছে। ফলে অভিনেত্রী তথা যাদবপুরের ছাত্রী শিরিন পালের এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

21/08/2026
21/08/2026

ভগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি! মার্কিন কর্তার মন্তব্যে নতুন বিতর্ক

21/08/2026

গবলিন শার্ক' (Goblin Shark) বা গবলিন হাঙর প্রায় ১২৫ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। কিন্তু গভীর সমুদ্রে এদের আদি নিবাস হওয়ায় মানুষ খুব কমই এদের জীবন্ত দেখতে পেয়েছে। ২০২৬ সালে সেই অবস্থার পরিবর্তন ঘটল!

'মিন্ডারু-ইউডব্লিউএ ডিপ-সি রিসার্চ সেন্টার'-এর গবেষকরা টোঙ্গা ট্রেঞ্চের কাছে প্রায় ১,৯৯৭ মিটার গভীরে একটি গবলিন হাঙরের ফুটেজ সংগ্রহ করেছেন। তারা টোপ দেওয়া একটি আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করে এই অসাধ্য সাধন করেন।

হাঙরটি মাত্র ২০ সেকেন্ডের জন্য ক্যামেরার সামনে এসেছিল—কিন্তু এই প্রজাতিটি কত গভীরে থাকতে পারে, তার একটি নতুন রেকর্ড গড়ার জন্য এই সময়টুকুই যথেষ্ট ছিল।

আরও আশ্চর্যের বিষয় হলো, গবেষকরা পরে ২০১৯ সালের একটি পুরনো অভিযানের ভিডিও ফুটেজ পরীক্ষা করতে গিয়ে সেখানে আরেকটি গবলিন হাঙরের দেখা পান। সেটি বছরের পর বছর ধরে সবার অগোচরেই সেই ভিডিওতে পড়ে ছিল।

লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকা এক রহস্যময় প্রাণী অবশেষে জীবন্ত ধরা দিল ক্যামেরায়—আর অন্য একটি তো আগে থেকেই রেকর্ড করা ছিল অথচ কেউ টেরই পায়নি!

21/08/2026

সরকারি অনুষ্ঠান থেকে সফর প্রেসিডেন্টের কাছাকাছিই থাকছেন...

21/08/2026

ABVP-SFI সংঘর্ষে উত্তাল যাদবপুর।

সবিস্তারে পড়ুন: https://tinyurl.com/2tnpkcvu

21/08/2026

Address

Melarmath
Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when AIKS Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIKS Tripura:

Shortcuts

Share