Mohinipur GRAM Panchayat, Mohanpur

Mohinipur GRAM Panchayat, Mohanpur To ensure grassroot level democracy

মহিলা বান্ধব পঞ্চায়েতের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণআজ, ২৩শে জুলাই, কামাখ্যা মন্দির প্রাঙ্গণে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের...
23/07/2026

মহিলা বান্ধব পঞ্চায়েতের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণ
আজ, ২৩শে জুলাই, কামাখ্যা মন্দির প্রাঙ্গণে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা বান্ধব পঞ্চায়েত উদ্যোগে বয়স্ক পুরুষ ও মহিলাদের মধ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
মোট ৪৩ জন উপভোক্তার হাতে হুইলচেয়ার, কোমরের বেল্ট, কানের শ্রবণযন্ত্র (Hearing Aid), কমোড চেয়ার, হাঁটার স্টিক এবং পায়ের বেল্ট প্রদান করা হয়।
এছাড়াও ৮০% শারীরিক প্রতিবন্ধী ৩ জন মহিলাকে স্বনির্ভরভাবে চলাচলের সুবিধার্থে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিডিও মহাশয়, চেয়ারম্যান মহাশয়, প্রধান, উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সকল সম্মানিত সদস্য-সদস্যা।
এই উদ্যোগের মাধ্যমে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা বান্ধব পঞ্চায়েত উদ্যোগে মহিলাদের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ ক...
19/07/2026

মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা বান্ধব পঞ্চায়েত উদ্যোগে মহিলাদের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ভলেন্টিয়ার দিদিরা পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের ডিজিটাল স্বাক্ষরতার প্রশিক্ষণ দিচ্ছেন। মোবাইল ফোনের ব্যবহার, অনলাইন পরিষেবা গ্রহণ, ডিজিটাল পেমেন্ট, সরকারি বিভিন্ন অ্যাপ ও পরিষেবা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের ডিজিটালভাবে সক্ষম ও আত্মনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সচেতন নারী, ডিজিটাল নারী—সক্ষম পরিবারের ভিত্তি।

মহিলা বান্ধব পঞ্চায়েতের উদ্যোগে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে ওয়ার্ডভিত্তিক রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপ চিহ্নিতকরণ)...
14/07/2026

মহিলা বান্ধব পঞ্চায়েতের উদ্যোগে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে ওয়ার্ডভিত্তিক রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপ চিহ্নিতকরণ) শিবিরের আয়োজন করা হয়েছে।

এই শিবিরে সকল নারী, ও-কিশোরীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। নিজের রক্তের গ্রুপ জানা জরুরি, কারণ জরুরি চিকিৎসার সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

12/07/2026

📢 সকল মেয়ে ও মহিলাদের অবগতির জন্য

মহিলা বান্ধব পঞ্চায়েত উদ্যোগে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আগামীকাল আড়াকাটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকল কিশোরী, মেয়ে ও মহিলাদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হবে। 🩸

নিজের ব্লাড গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলকে আগামীকাল সকাল ১০:৩০ টায় অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদান্তে,
প্রধান
মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত

আজকে pmay -g গ্রাম সভা আয়োজন করেছে হয়েছে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে । সেখানে নামের তালিকা প্রকাশ করা হয়।যদি কোন আপত্ত...
10/07/2026

আজকে pmay -g গ্রাম সভা আয়োজন করেছে হয়েছে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে । সেখানে নামের তালিকা প্রকাশ করা হয়।যদি কোন আপত্তি থাকে জানানোর জন্য বলা হয়।

09/07/2026
08/07/2026

Address

Mohinipur, Mohanpur Block
Agartala
799211

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 10am - 5:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohinipur GRAM Panchayat, Mohanpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share