24/08/2026
মাতৃসমা
•••••••••
প্রিয় নেভী দিদিমণি🙏
প্রাক্তন শিক্ষিকা(১৯৯৭-২০১৫)
১৮ বছর আমাদের বিদ্যালয়ে শ্রীমতি নেভী চক্রবর্তী মহোদয়া শিক্ষকতা করেছিলেন। এমন কোনো ছাত্র বা ছাত্রী বাদ হবে না, যাদের তিনি একদম সন্তানের মতো স্নেহ করেন নি। বিদ্যালয়কে ভালোবাসেন, আমাদের আদর করেন। বর্তমানে দক্ষিণ ভারতে রুটিন চেকআপ করতে গিয়েছেন। অনুরোধ করি, একটি ভিডিও মেসেজ দিতে; আর সেখান থেকেই আমাদের ভিডিও মেসেজ দিলেন। ভিডিও দেখে বুঝলাম সেখান থেকেই তিনি পাঠালেন। ধীরে ধীরে কথা বলছেন। যাইহোক ,আমরা বলেছি যেভাবেই হোক প্লাটিনাম জুবিলীতে আসতে হবে। আর তিনি থাকবেনও।
দিদিমণি আপনি ভালো ও সুস্থ থাকবেন।🙏🙏🙏 প্রচুর ছাত্র-ছাত্রী আপনাকে দেখে খুশি হবেন। একটাই অনুরোধ দাবি ডিসেম্বর ফাঁকা রাখবেন। আমাদের স্কুলে গ্র্যান্ড রিইউনিয়নে চলে আসবেন।😊❤️