Sama Adhikar Mancha

Sama Adhikar Mancha Transgender based organization & we also work for women empowerment, child education.

Transgender amendment bill 2026 which is harmful for our community that's why we discuss about the bill with our communi...
31/03/2026

Transgender amendment bill 2026 which is harmful for our community that's why we discuss about the bill with our community members from alipurduar & coochbehar. They can understand that how much harmful for our community. Then we burn the bill .

Press conference in Siliguri today for Reject transgender amendment bill 2026
30/03/2026

Press conference in Siliguri today for Reject transgender amendment bill 2026

06.03.26রেশমা আমাদের বহুদিনের বন্ধু ।ও আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে বর্তমানে বসবাস করে এবং দুটো বাচ্চা দত্তক নিয়েছে। ব...
12/03/2026

06.03.26
রেশমা আমাদের বহুদিনের বন্ধু ।ও আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে বর্তমানে বসবাস করে এবং দুটো বাচ্চা দত্তক নিয়েছে। বেশ কিছুদিন ধরে পাড়ার কিছু ছোট ছোট বাচ্চা এবং স্কুলে বাচ্চারা তার বড় মেয়েকে হিজরের মেয়ে বলে ডাকতে আরম্ভ করে, এবং মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ভয়ে। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয় এবং যেই বাচ্চারা এসব বলছে তাদের অভিভাবকদের জানানো হয়। অভিভাবকরা তাদের বাচ্চাদের শাসন না করে বরং রেশমার সাথে তর্কে সম্মিলিপ্ত হয়। এবং নোংরা নোংরা ভাষায় আক্রমণ ও হুমকি দিতে থাকে। আমরা সম অধিকার মঞ্চের পক্ষ থেকে আমাদের সদস্য দের নিয়ে রেশমার বাড়িতে যাই এবং দু পাড়ার পঞ্চায়েত, স্কুলের প্রধান শিক্ষক ও ফালাকাটা থানাতে একটি সাধারণ অভিযোগ জমা করি এবং প্রত্যেকেই রেশমার পাশে থাকবে বলে জানিয়েছেন।

দেশে হয়তো আইন এসেছে কিন্তু মানসিকতা পরিবর্তন হতে কিছুটা সময় আরও লাগবে। আমরা খুব সহজেই বলি এরা কাজ করতে পারে না, অথচ যখ...
15/11/2025

দেশে হয়তো আইন এসেছে কিন্তু মানসিকতা পরিবর্তন হতে কিছুটা সময় আরও লাগবে। আমরা খুব সহজেই বলি এরা কাজ করতে পারে না, অথচ যখন আপনার দোকানে কোনো রূপান্তরকামী কাজের জন্য যাবে তখন আপনিই মুখ ফিরিয়ে নিবেন এটাই আমাদের সমাজ, বাধ্য হয়ে রূপান্তরকামীদেড় হিজড়ে বৃত্তির সাথে যুক্ত হতে হয়। আলিপুরদুয়ার জেলার হিজড়ে বৃত্তির সাথে যুক্ত ও রূপান্তরকামী দেড় জীবিকা ও তাঁদের জীবনধারণ নিয়ে বহুদিন থেকে লড়ে যাচ্ছি, সাফল্য বলতে বিবেকানন্দ কলেজ এ রূপান্তরকামীদের জন্য একটা শৌচাগার এর প্রস্তাব দিয়েছিলাম সেটা করা হয়েছে এটা আমাদের জন্য বিশাল পাওয়া। তবে বৈষম্য ও জীবিকা নিয়ে লড়ে যাচ্ছি সাফল্য তো অবশ্যই আসবে সময় লাগবে। মধু গুরুর বাড়ীতে কিছুটা সময় সামাজিক বৈষম্য ও রূপান্তরকামীদের স্বাস্থ্য নিয়ে কিছুটা আলোচনা।

কিছুটা সময় মাদারিহাট "প্রিসম্ ইন্ডিয়া" তে। বন্ধুরা আমরা সর্বদা  রূপান্তরকামী মানুষদের জীবিকা নির্বাহ নিয়ে কাজ করে থাক...
13/11/2025

কিছুটা সময় মাদারিহাট "প্রিসম্ ইন্ডিয়া" তে। বন্ধুরা আমরা সর্বদা রূপান্তরকামী মানুষদের জীবিকা নির্বাহ নিয়ে কাজ করে থাকি । তবে এখানে এসে অনেক নতুন কিছু শিখতে পেলাম আমরা। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিভাবে সবজি চাষ করতে হয় এবং তাঁরা মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য মাসাং সানি নামে একটি পুষ্টিকর খাদ্য তৈরি করেন , যেটি হেলথ ড্রিঙ্কস হিসেবে ছোটো থেকে বড় সবাই খেতে পারেন। অনেকে অভিজ্ঞতা নিয়ে আমরা ঘরে ফিরেছি সেদিন।

13/11/2025
27.09.25আলিপুরদুয়ারের যৌনপল্লীতে দুর্গাপূজা উদ্বোধন এ আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং আমরা আমাদের সহ বন্ধুদের নিয়ে চল...
28/09/2025

27.09.25
আলিপুরদুয়ারের যৌনপল্লীতে দুর্গাপূজা উদ্বোধন এ আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং আমরা আমাদের সহ বন্ধুদের নিয়ে চলে যাই সেই পুজোর উদ্বোধনে সুন্দর অভিজ্ঞতা । যৌনকর্মী ও রূপান্তরকামী মানুষদের আজও সমাজ মূল স্রোত থেকে অনেকটা দূরে রেখেছে। গতকাল আলিপুরদুয়ারে এক অভূতপূর্ব বন্ধন তৈরি হলো আমরা সর্বদা চেষ্টা করব এই বন্ধন অটুট রাখতে । প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে রূপান্তরকামী মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়

আলিপুরদুয়ারের CMOH  অফিসে এইচআইভি নিয়ে সচেতনতা এবং কমিউনিটির মানুষদের মধ্যে এটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ কিভাবে করা যায...
27/09/2025

আলিপুরদুয়ারের CMOH অফিসে এইচআইভি নিয়ে সচেতনতা এবং কমিউনিটির মানুষদের মধ্যে এটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ কিভাবে করা যায় সেটা নিয়েই একটা আলোচনা অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ডাকার জন্য ।

বন্ধুরা রঞ্জিতা আমাদের বহুদিনের সাথী গত ৩রা জুলাই ও একটি অনুষ্ঠান করে বাড়ি ফেরার সময় এক্সিডেন্ট হয়। এরপর শুরু হয় চিক...
23/07/2025

বন্ধুরা রঞ্জিতা আমাদের বহুদিনের সাথী গত ৩রা জুলাই ও একটি অনুষ্ঠান করে বাড়ি ফেরার সময় এক্সিডেন্ট হয়। এরপর শুরু হয় চিকিৎসা এবং পুরোপুরিভাবে ঘরে বসা ও নাচ-গান সবই বন্ধ। ও মূলত বিয়ে বাড়ি যাত্রাপালা তে নাচ করে থাকে। কিন্তু বর্তমানে ওর পেশা পুরোপুরি ভাবে বন্ধ আমরা উত্তরের রংধনু বহুদিন ধরেই এই সমস্ত যারা মফস্বলে রূপান্তরকামী মানুষেরা নাচ-গান করে জীবিকা নির্বাহ করে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। রঞ্জিতা আমাদের বহুদিনের সাথী ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এটাই প্রার্থনা করি এবং আমাদের উত্তরের রংধনুর পক্ষ থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা চেষ্টা করছি করার। আপনারাও চেষ্টা করবেন ওর পাশে থাকবার ধন্যবাদ।

Address

Alipurduar

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sama Adhikar Mancha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category