03/08/2026
কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতীয় দলের অসাধারণ সাফল্যে দেশের প্রতিটি মানুষ গর্বিত। এই ঐতিহাসিক অভিযানে ১৩টি স্বর্ণপদক, ১৭টি রৌপ্যপদক এবং ৯টি ব্রোঞ্জ পদকসহ মোট ৩৯টি পদক জিতে সামগ্রিক পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ভারত।
এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, আত্মনিবেদন এবং দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার অদম্য মানসিকতার প্রতিফলন। ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড়, প্রশিক্ষক এবং সহযোগী সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত ভবিষ্যতেও এভাবেই সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করুক, এই শুভকামনা রইল।
জয় হিন্দ। 🇮🇳