24/07/2026
কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী সুকান্ত দাসের নেতৃত্বে আজ ২৪ জুলাই, বিকেল ৫টায় বরাকরের ৬৭ নম্বর ওয়ার্ডের হাজি নবী নগরে এক গুরুত্বপূর্ণ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে প্রায় ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও এম. ডি. ইরফান, বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সেক্রেটারি, কংগ্রেসের আদর্শে আস্থা রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
মানুষের আস্থা ও বিশ্বাস আবারও কংগ্রেসের প্রতি দৃঢ় হচ্ছে। নতুন সকল সহযোদ্ধাকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।
জয় হিন্দ। জয় কংগ্রেস।