Ashoknagar Kalyangarh - অশোকনগর কল্যাণগড়

Ashoknagar Kalyangarh - অশোকনগর কল্যাণগড় এক উদ্বাস্তু নগরীর স্বপ্নের উড়ান...
(473)

• অশোকনগর কল্যাণগড় - আমাদের চিরপরিচিত ভালোবাসার এই শহরটির সাম্প্রতিক খবর সহ ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, সৌন্দর্য, উৎসব, পার্বন এবং ক্রীড়া ক্ষেত্রের যাবতীয় ইতিবৃত্ত তুলে ধরার প্রয়াস॥
• This page is created to build a community and build relationships among the citizens of Ashoknagar Kalyangarh. We give you the Latest news, Histo

rical heritage, traditions, literature, culture, current affairs, festival and sports news from our very own Ashoknagar Kalyangarh.

 #অশোকনগর | গঙ্গাতীরের কল্লোলিত মাটি থেকে দূরবর্তী আটলান্টিকের ওপার—পরম পূজনীয় শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী...
06/09/2026

#অশোকনগর | গঙ্গাতীরের কল্লোলিত মাটি থেকে দূরবর্তী আটলান্টিকের ওপার—পরম পূজনীয় শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সংকীর্তন আন্দোলন বিশ্বজনীন রূপ পরিগ্রহ করেছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্ম ও হরিনাম সংকীর্তনকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বিশ্বমানবকে এক আত্মিক সূত্রে বেঁধেছিলেন তিনি। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর এই মহান প্রতিষ্ঠাতা-আচার্যের পুণ্য আবির্ভাব তিথিতে বিশ্বজুড়ে অগণিত ভক্তের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে সেই পরম বৈষ্ণবের বন্দনাগীতিকা।

​এই পুণ্যলগ্নে অশোকনগর জগন্নাথ সেবাশ্রম মন্দিরে যথাযথ ভাবগাম্ভীর্য ও নিষ্ঠার সাথে পালিত হলো শ্রীল প্রভুপাদের শুভ জন্মতিথি মহোৎসব। ​বাংলার সনাতন সংস্কৃতির বিশ্বজয়ী রূপকারকে অশোকনগরের পুণ্যভূমিতে শ্রদ্ধাভরে স্মরণ করার এই উদ্যোগ সকল ভক্তহৃদয়ে গভীর আধ্যাত্মিক প্রেরণা ও আনন্দ সঞ্চার করেছে।

05/09/2026

“১০ তারিখ ডেডলাইন” অশোকনগর কল্যাণগড় পৌরসভার হেল্থ অফিসার ডাঃ আকাশ দত্ত জানালেন —

সরিয়ে দেওয়া হলো বিশ্ব বাংলা লোগোর স্ট্যাচু।অশোকনগর ৮ নং কালীবাড়ি মোড় থেকে।
05/09/2026

সরিয়ে দেওয়া হলো বিশ্ব বাংলা লোগোর স্ট্যাচু।
অশোকনগর ৮ নং কালীবাড়ি মোড় থেকে।

শিক্ষক দিবসে অশোকনগরের প্রশাসনের তরফে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সন্মাননা জ্ঞাপন।
05/09/2026

শিক্ষক দিবসে অশোকনগরের প্রশাসনের তরফে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সন্মাননা জ্ঞাপন।

05/09/2026

অশোকনগর কল্যাণগড় পৌরসভার তরফে FIR দায়ের অশোকনগর থানায়

05/09/2026

কর্মবিরতি পালন করছেন পৌরকর্মীরা, অস্থায়ী কর্মীদের গায়ে হাত বহিরাগতদের, নিরাপত্তা ও বিচারের দাবিতে ঘেরাও ইও-কে

অস্থায়ী পৌর কর্মীদের গায়ে হাত বহিরাগতদের, এক্সিকিউটিভ অফিসারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভ...
05/09/2026

অস্থায়ী পৌর কর্মীদের গায়ে হাত বহিরাগতদের, এক্সিকিউটিভ অফিসারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার সমস্ত পৌর কর্মীরাই ঘেরাও করলেন কার্যনির্বাহী আধিকারিকের ঘর। বন্ধ পৌরসভার সমস্ত কাজ।

05/09/2026

পৌর কর্মচারীদের নিরাপত্তার দাবিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার সমস্ত স্থায়ী ও অস্থায়ী কর্মীদের 'পেন ডাউন'

 #অশোকনগর | ভক্তি, শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে অশোকনগর জগন্নাথ সেবাশ্রম মন্দিরে সাড়ম্বরে পালিত হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ...
04/09/2026

#অশোকনগর | ভক্তি, শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে অশোকনগর জগন্নাথ সেবাশ্রম মন্দিরে সাড়ম্বরে পালিত হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব।

বহু ভক্ত তাঁদের আরাধ্য গোপালকে নিয়ে মন্দিরে উপস্থিত হন। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ প্রতিটি গোপাল মূর্তিকে একত্রে দুধ, ঘি, মধু, দই এবং পবিত্র গঙ্গাজলের পঞ্চামৃত স্নান করানো হয়। এর পাশাপাশি স্নিগ্ধ ডাবের জল এবং আপেল, আখ, তরমুজ, স্ট্রবেরি ও লেবু সহ অন্যান্য একাধিক ফলের তাজা প্রাকৃতিক রসে স্নান করিয়ে ভক্তিভরে অভিষেক সম্পন্ন করেন মন্দিরের পূজারীরা। সবশেষে সুগন্ধি পুষ্পবৃষ্টি ও সুবাসিত জলের ধারায় গোপালকে স্নান করিয়ে নববস্ত্র ও মনকাড়া অলঙ্কারে সাজিয়ে তোলা হয়।

দিনভর হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা-অর্চনা, মহা আরতি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমগ্র মন্দির প্রাঙ্গণ এক আধ্যাত্মিক ও উৎসবমুখর রূপ ধারণ করে। শত শত ভক্তের প্রাণঢালা জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জগন্নাথ সেবাশ্রম।

হরে কৃষ্ণ 🌿

জন্মাষ্টমীর পুণ্যলগ্নে অশোকনগর জগন্নাথ মন্দিরে উৎসবের সূচনালগ্নে উপস্থিত থেকে ভক্তদের সাথে সামিল হলেন বিধায়ক ডাঃ সুময় হ...
04/09/2026

জন্মাষ্টমীর পুণ্যলগ্নে অশোকনগর জগন্নাথ মন্দিরে উৎসবের সূচনালগ্নে উপস্থিত থেকে ভক্তদের সাথে সামিল হলেন বিধায়ক ডাঃ সুময় হীরা।

Address

Dist: North 24 Parganas; West Bengal; Pin Code: , 743223 & 743272
Ashoknagar Kalyangarh
743222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashoknagar Kalyangarh - অশোকনগর কল্যাণগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ashoknagar Kalyangarh - অশোকনগর কল্যাণগড়:

Shortcuts

Share