03/09/2026
🎬 মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য 🙏
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আজ অশোকনগর চৌরঙ্গী মোড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতাকে।
সংস্কার ভারতী, অশোকনগর শাখার পক্ষ থেকে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
বাংলা চলচ্চিত্রে তাঁর অনন্য অভিনয়, ব্যক্তিত্ব ও কালজয়ী অবদান আজও অগণিত মানুষের হৃদয়ে অমলিন। জন্মশতবর্ষে মহানায়ককে জানাই বিনম্র শ্রদ্ধা। 🌸🙏