Anjangarh High School_Official

Anjangarh High School_Official ANJANGARH HIGH SCHOOL(H.S) is a Government Sponsored Co-Educational Higher Secondary School controlled by Department of School Education Govt.

of West Bengal and affiliated by WBBSE & WBCHSE.

15/08/2022

▪১৫ আগষ্ট'২০২২
অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)
বিদ্যালয়ের আহ্বান অনুযায়ী সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ৭৫২জন ছাত্র-ছাত্রীদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে।
আজ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী সুপ্রতীপ রায়।প্রদীপ প্রজ্জ্বলন করেন সম্মানীয় শিক্ষক শ্রী অশোক বিশ্বাস ।
এদিন বিদ্যালয়ের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সুপ্রতীপ রায়।
জাতীয় পতাকা উত্তোলনের পর ১০৯৬ জন ছিত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী স্বাধীনতা রক্ষার অঙ্গীকারে দীর্ঘ চার কিলোমিটার মানব বন্ধনে সামিল হন।
এদিন শপথ বাক্য পাঠ করা প্রবীন শিক্ষক মাননীয় শ্রী নিমাই ব্যার্নাজি।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাননীয় শিক্ষক পরিতোষ প্রামানিক।

▪সবারে করি আহ্বান
14/08/2022

▪সবারে করি আহ্বান

13/08/2022

☆স্বাধীনতা:৭৫
চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক মতবিনিময়
অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)

☆স্বাধীনতা:৭৫চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক মতবিনিময় অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)
13/08/2022

☆স্বাধীনতা:৭৫
চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক মতবিনিময়
অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)

 #বাল্য বিবাহ প্রতিরোধ ও কন্যাশ্রী প্রকল্প বিষয়ক মত বিনিময় সভা।সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের একাদশ...
20/07/2022

#বাল্য বিবাহ প্রতিরোধ ও কন্যাশ্রী প্রকল্প বিষয়ক মত বিনিময় সভা।
সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রীরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব নোডাল অফিসার সম্মানীয়া সোমা মজুমদার।এছাড়া বক্তব্য রাখেন বারাসত গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শেফালি বিশ্বাস,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জীতেন পাল। এছাড়া মতবিনিময় সভায় অভিভাবক,ছাত্রীরাও অংশ নেন।টেকনিক্যাল রির্সোস পারশন হিসাবে দায়িত্ব পালন করেন সহ শিক্ষক মাননীয় শ্রী অমিত বিশ্বাস।
এই মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বি.ডি.ও রানাঘাট ১ সম্মানীয় শ্রী সঞ্জিব সরকার।
সভাপতি হিসাবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী সুপ্রতীপ রায়।
দক্ষতার সঙ্গে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাননীয় শিক্ষক শ্রী পরিতোষ প্রামানিক।
অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া।
জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 #আজ বীরনগর BED কলেজের ছাত্র-ছাত্রীরা(ওঁরা  অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ে প্রাকটিস টিচিং এ এসেছেন)জল সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক ...
13/07/2022

#আজ বীরনগর BED কলেজের ছাত্র-ছাত্রীরা(ওঁরা অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ে প্রাকটিস টিচিং এ এসেছেন)জল সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি সংগঠিত করলেন।

☆সকলের সহযোগিতা কাম্য
13/07/2022

☆সকলের সহযোগিতা কাম্য

সব ছাত্র/ছাত্রীদের জানিয়ে দেওয়ার অনুরোধ করছি।
23/06/2022

সব ছাত্র/ছাত্রীদের জানিয়ে দেওয়ার অনুরোধ করছি।

22/06/2022

1ST SUMATIVE Evalution 2022
1St half(Time 11-12)
Date:29.6.22(Wed)
Vi-Beng+Eng
Vii-Eng+Beng
Viii-Beng+Eng
Date:4.7.22
Vi-geo+math
vii-math+Sans
Viii-Hist+math
30.6.22
vii-geo+hist
Viii-science+sank
2.7.22
vi-science+hist
vii-science+Health
viii-geo+health
◆2nd half(12.30-3.30)for class ix+x
12.30-1.30(for class V)
29.6.22
X-Beng+eng
iX-Eng+Beng
V-Beng+Eng
4.7.22
X-Math+geo
ix-LSC+math
30.6.22
X-hist+LSC
ix-geo+psc
V-math+evs
2.7.22
X-psc
ix-Hist
high schoo(hs)
Badkulla,Nadia.
#আমাদের বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জানানোর অনুরোধ করছি।

আনন্দ সংবাদ।উচ্চমাধ্যমিক স্তরে এবছর থেকে চালু হচ্ছে নতুন বিষয়COMA, আজপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন মিলে...
13/06/2022

আনন্দ সংবাদ।
উচ্চমাধ্যমিক স্তরে এবছর থেকে চালু হচ্ছে নতুন বিষয়COMA, আজপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন মিলেছে।

☆অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)এ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো    বিপুল পরিমান ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা/শিক্...
05/06/2022

☆অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)এ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো
বিপুল পরিমান ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা/শিক্ষাকর্মীদের উপস্থিতিতে আজ ৫জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো।বৃক্ষরোপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন "বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার"বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)সুপ্রতীপ রায়।আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মানীয় শিক্ষক শ্রী অসীম কুমার সরকার,মাননীয় শিক্ষক শ্রী সুজয় পাল,ছাত্র তপ্ত দে।

◆এগিয়ে চলো প্রিয়াংকা   '  Team Anjangarh high school'অপেক্ষায় ছিল প্রিয়াংকা পালের ফলাফল জানার জন্য।প্রিয়াংকা পাল এবছরের ...
04/06/2022

◆এগিয়ে চলো প্রিয়াংকা
' Team Anjangarh high school'অপেক্ষায় ছিল প্রিয়াংকা পালের ফলাফল জানার জন্য।প্রিয়াংকা পাল এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।জন্ম থেকেই প্রতিবন্ধী।বসতেও পারে না,দাঁড়াতেও পারে না।হুইল চেয়ারই ওর ভরসা।
বাদকুল্লা সুরভীস্থান ভূবনমোহিনীউচ্চতর বালিকা বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা প্রিয়াংকা দিয়েছিল।ওর পরীক্ষা সেন্টার ছিল অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়(উ:মা:)।হুইল চেয়ারে বসেই ও পরীক্ষা দিয়েছিল।Team Anjangarh High School প্রিয়াংকাকে পরীক্ষা চলাকালীন সাহস জুগিয়েছে ,উৎসাহিত করেছিল।
গতকাল ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই অঞ্জনগড় হাইষ্কুল বাদকুল্লা সুযভীস্থান ভূবনমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মানীয় কুন্তলা ভাদুড়ীর কাছে জানতে চেয়েছিল,"প্রিয়াংকার ফলাফল কি"।প্রিয়াংকার বাবা ত্রিনাথ পাল ও কুন্তলা দি জানালেন,"প্রিয়াংকা প্রথম বিভাগে পাশ করেছে।প্রাপ্ত নম্বর:৪৩৪"।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সুপ্রতীপ রায় প্রিয়াংকার বাড়িতে যান ও বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

Address

BADKULLA
Badkulla
741121

Telephone

+917865823245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjangarh High School_Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share