02/03/2025
ছাত্র সংসদ নির্বাচনের দাবিরত ছাত্রদের খুনের চেষ্টা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই এই ধর্মঘট সংগঠিত হবে।
কিন্তু একাংশের মিডিয়া সহ কলকাতা পুলিশের সিপি ধর্মঘটকে কেন্দ্র করে বিভ্রান্তিকর উদ্বেগ ছড়ানোর চেষ্টা করছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হবে জেনেও দলদাস বৃত্তি করতে তৎপর কলকাতা পুলিশ।
আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তায় রাস্তায় উপস্থিত থাকবে এসএফআইয়ের হেল্প ডেস্ক। কোনো ছাত্রছাত্রী অসুবিধা পড়লে সত্বর সমাধানের জন্য থাকছে বিশেষ হেল্পলাইন নাম্বার।
হেল্পলাইন নাম্বার - ৯৮৭৫৬২২১৪৭