06/07/2026
কোচবিহারের শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সিপিআই(এম) কর্মী মন্টু মিঞাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, গোরক্ষক বাহিনী তাঁকে খুন করে অ্যাসিড ঢেলে মুখের একাংশ পুড়িয়ে লাশ নদীর জলে ফেলে দিয়েছে।
মন্টু মিঞার বয়স ছিল ৫২ বছর৷ এলাকায় তিনি 'রাখাল' হিসাবে পরিচিত ছিলেন। বিধানসভা নির্বাচনের পরে প্রায় দুমাস স্থানীয় গরুর হাট বন্ধ ছিল। শনিবার প্রথম হাট খুলেছিল। স্থানীয় একজন বাসিন্দা 'রাখাল' মন্টু মিঞাকে তাঁর বাড়িতে একটি গরু পৌঁছে দেওয়ার বরাত দেন। শনিবার সন্ধের পর মন্টু মিঞা গরু নিয়ে রওনা হয়েছিলেন৷ রবিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা তাঁর বিকৃত লাশ উদ্ধার করেন৷ গোরুটিও আশেপাশেই ছিল৷ গোরুর মালিক এসে গোরুটি শনাক্ত করেন।
মন্টু মিঞা একজন শহীদ৷ নিজের জীবন নিয়ে তিনি হয়তো কারও কারও চোখের মায়াকাজল মুছে দেবেন। অথবা হয়তো তাঁর মরে যাওয়াও যথেষ্ট নয়।
শহীদ মন্টু মিঞা লাল সেলাম।