10/05/2026
#আমার রবিঠাকুর #
শতবর্ষে তুমি যেন আজও অমলিন,
সন্ধ্যা তারা যেমন জেগে রয় আকাশে,
এখনও নদীরা সব বয়ে যায় আঁকে বাঁকে,
তুমি আমার আলোর দিশারী ক্লান্ত দিনের শেষে।
তপ্ত দিনে যখন আসি বটগাছের ছায়ায়,
স্মৃতিরা ভেসে আসে সেই চটের পাঠশালায়,
মনে পড়ে ছন্দ সুরে তোমার কবিতার পাঠ,
পাঠেই করেছি সেদিন, আজ জেনেছি সে যে বাঁচার খোলা মাঠ।
বয়স হয়েছে সময়ের আজ,
তবু প্রতি প্রাতে সেই নতুন রবি,
শুকতারার মতো জেগে আছো এখনো হৃদয়ে,
লহ প্রণাম আজ আমার হে বিশ্বকবি।
প্রচেষ্টায়: মিঠুন