28/01/2026
বাঁকুড়া জেলা পুলিশের অধীনে বাঁকুড়া সদর থানার উদ্যোগে দুই দিন ব্যাপী সেফ ড্রাইভ সেভ লাইফ নকআউট অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় জগদাল্লা গোড়াবাড়ি মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যালয় মাঠে । এতে বাঁকুড়া থানার অন্তর্গত দুটি ব্লকের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ৯টি দল অংশগ্রহণ করে এবং জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়ন হয়। এই অনুষ্ঠানে শ্রীমতি ঋতুপর্ণা চ্যাটার্জী, বিডিও বাঁকুড়া ব্লক-১, শ্রীমতি অলোকা সেন মজুমদার, চেয়ারপার্সন পৌরসভা, শ্রীমতি নিবেদিতা দুলে ঘোষ, বাঁকুড়া ব্লক-১-পঞ্চায়েত সমিতি এর সভাধিপতি, শ্রী অতনু দে, চেয়ারম্যান বাঁকুড়া ডি.এস.এ, শ্রী অংশুমান ব্যানার্জী, সহ-সভাধিপতি বাঁকুড়া ব্লক-১, শ্রী বুদ্ধদেব শর্মা, বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন ফুটবলার শ্রী গৌরব সেনগুপ্ত, প্রধানগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকল দলকে ফুটবল ও জার্সি প্রদান করা হয়, এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে ট্রফি ও পদক দিয়ে পুরস্কৃত করা হয়।