26/06/2026
প্রেস বিজ্ঞপ্তি
আজ তালডাংরা ব্লকের রাজপুর গ্রামে ISF-এর পতাকা উত্তোলন কর্মসূচির পূর্বে কিছু বিজেপি কর্মী-সমর্থকের হামলায় ISF-এর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।
আহতদের দ্রুত তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করানো হয়।
ঘটনার পর আমডাংরা ফাঁড়ি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের এই তৎপরতাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।
পরবর্তীতে রাজপুর গ্রামের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে ISF-এর পতাকা উত্তোলন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন: নূর মোহাম্মদ মন্ডল, মেহেরুল আলাম দানা, আজেজুল খান, ইউসুফ মন্ডল, হায়দার খান, আহমাদুল্লাহ খান, বনি আমিন, জিয়াবুল মন্ডল-সহ অন্যান্য কর্মী-সমর্থক।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক ও আইনসম্মত আন্দোলন এবং আইনি লড়াই অব্যাহত থাকবে। আইন ও ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।