20/05/2026
#
বাঁকুড়া থেকে Berkeley
#
চারিদিকের রকমারি খবরের মাঝে একটা ভালো খবর দিই।
অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে ১৯৮৫–৯১ এর সময়ে পড়েছে অথচ ভৈরবপুরের সিদ্ধার্থ শঙ্কর সিংহ বা "লাল্টুর "নাম শোনেনি এমন মানুষের সংখ্যা কম। ছাত্র হিসাবে প্রখর মেধার অধিকারী, মানুষ হিসাবে আর পাঁচ জনের সহজ হিসাবে মেলে না - এমন একজন। সম্পূর্ণ নিজের চেষ্টায় সে আজ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত।
সেই লাল্টুর মেয়ে শ্রেয়া আজ আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম University of California, Berkeley যাকে 'ইউ সি বার্কলে' বলে ( যেখানে সুযোগ পেতে গেলে কিছু কষ্ট করতে হয় বৈকি), সেখান থেকে Masters in Mechanical Engineering (Major in Robotics) ডিগ্রির সম্মান লাভ করলো। আমাদের ভূমিকন্যার এই সাফল্য অমরকানন-ভৈরবপুর-গঙ্গাজলঘাটী-বাঁকুড়ার জন্যে গৌরবের ! এই সুখবর যেন আমাদের মনেও আশা জাগায়, তেমন করে চেষ্টা করলে আমাদের এলাকার আরো সন্তানেরাও হয়তো …
আসুন, এক উজ্জ্বল আগামীর জন্যে শ্রেয়াকে সবাই মিলে শুভেচ্ছা জানাই।
#