Bankura District Police

Bankura District Police Bankura District Police is committed to uphold the rule of law, to prevent crimes and to maintain law and order.

02/06/2026
01/06/2026

From Challengers to Champions!

আজ, বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং দুর্গাপুর আই কিউ সিটি হাসপাতালের সহযোগিতায় রাণীবাঁধ বিডিও অফিসের বীরসা মুন্ডা হলে...
31/05/2026

আজ, বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং দুর্গাপুর আই কিউ সিটি হাসপাতালের সহযোগিতায় রাণীবাঁধ বিডিও অফিসের বীরসা মুন্ডা হলে বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

আজকের শিবিরে মোট ৩২৭ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয়; এর মধ্যে ৯৮ জনকে চক্ষু ছানি( ক্যাটারাক্ট) অপারেশনের পরামর্শ দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী, শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়।
West Bengal Police

31/05/2026
29/05/2026

জমি সংক্রান্ত বিবাদের জেরে হামলা: অভিযুক্তের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

জমি নিয়ে বিবাদ আর তার জেরেই গুরুতর জখম হতে হয় স্বামীকে। মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার ঘটনা। রেহেনা বিবি নামের এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন যে, জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী মানজার শেখ তাঁর স্বামীকে প্রাণনাশের উদ্দেশ্যে গুরুতরভাবে আঘাত করে।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় রেজিনগর থানায়। ওই থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ সাখাউদ্দিন দ্রুত তদন্ত শুরু করেন এবং নিরপেক্ষ তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মাননীয় আদালত অভিযুক্ত মানজার শেখকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি আদালত অভিযুক্তের উপর আর্থিক জরিমানাও আরোপ করেছেন।

Murshidabad District Police

Address

Bankura District Police Headquarters
Bankura
722101

Alerts

Be the first to know and let us send you an email when Bankura District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share