11/08/2026
বিনিয়োগ টানতে তৈরি হচ্ছে বিশ্বমানের শিল্প পার্ক!
নদিয়ার ধুবুলিয়া ও পশ্চিম বর্ধমানের হীরাপুরে গড়ে উঠতে চলেছে বিশ্বমানের প্লাগ অ্যান্ড প্লে শিল্প পার্ক। ভারত সরকারের BHAVYA প্রকল্পের আওতায় ১১৮.৫ একর ও ১৪৮.৬ একর জমি চিহ্নিত করা হয়েছে। আধুনিক পরিকাঠামো, বিনিয়োগের নতুন সুযোগ এবং কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি আগস্টের শেষের দিকে নতুন শিল্পনীতি চালুর প্রস্তুতিও চলছে। শিল্প বাড়বে, বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ।