17/10/2023
১।কর্মী পোষ্টার লাগায় !
২। কর্মী ব্যানার লাগায় !
৩। কর্মী রাজপথে মিছিল করে !
৪।কর্মী বিরোধী দলের নেতাকে দমায় !
৫। কর্মী দলের লিফলেট বিতরণ করে !
৬। কর্মী নির্বাচনে দিন রাত জেগে দলের ও নেতার প্রচার করে !
৭। কর্মী বুক দিয়ে বুথ আগলায়!
৮৷ কর্মী নেতা তৈরী করে !
৯। কর্মীর সাহায্যে নেতা ক্ষমতার চেয়ারে বসেন!
এসব কাজে কর্মীরা ১০০% ভালো।
কিন্তুু -------
১।কর্মীকে দিয়ে শীত বস্ত্র বিতরন করাতে লজ্জা লাগে ?
২।কর্মীকে দিয়ে ভালো কোনো কাজ করালে নিজের সম্মান কমবে সেটা অনুভব করেন ?
৩।কর্মীদের গায়ে থেকে দুর্গন্ধ আসে কারন রাজপথের ঘাম লেগে থাকে।
৪।কর্মীরা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাড়িয়ে থাকে নেতাদের কাছে কোনো সুপারিশের জন্য কিন্তু চাটুকারদের স্থান সবার আগে।
৫।কর্মীরা নিজের মা-বাবা কে ঠিকমত চালাতে পারেনা কিন্তু নেতারা শুধু নিজে না শ্বশুরবাড়ি, পড়শি, আত্নীয় - স্বজনদের ও আরামে চালিয়ে নিয়ে যায়।
৬।কর্মীরা সরে গেলে/ স্বার্থের কারণে সরিয়ে দিলে/ মরে গেলেও লাশ নিয়ে হয় রাজনীতি, নেতারা বলে চিনিনা, আমার লোক না অথবা খারাপ লোক ছিল ইত্যাদি ইত্যাদি ।
★তবে কর্মীরা সবসময় নেতাদের সম্মান করে যার যোগ্য সব নেতা নয়।
★বড় বড় রাষ্ট্রপ্রধান, বড় বড় নেতারা লাঞ্ছিত হয়েছেন জনসম্মুখে , ইতিহাস সাক্ষী কর্মীরা কিন্তু হয়নি।
★কর্মীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটেনা।
★কর্মীরা সারাদিন রাজনীতি করে বাড়িতে ফিরে মা বাবার বকুনি খায় কিন্তু নেতারা খায় পোলাও ।
★কর্মীরা নেতার জন্য যে প্রাণের ঝুঁকি নেয়, নেতারা সেটাকে দুর্বলতা মনে করে।
★কর্মীরা একটা ভুল করলে অনুতপ্ত হয়, নেতাদের হাজার ভুল পদদলিত।
★কর্মীরা শুধু নেতা নয়, দলকে বাঁচিয়ে রাখে।
অতএবঃ যেমন কর্ম তেমন ফল। আমড়া গাছে আম ধরেনা, জল ছাড়া মাছ বাঁচেনা, শিকড় ছাড়া গাছ বাঁচেনা । কর্মী ছাড়া দল বাঁচবেনা, দল ছাড়া নেতা বাঁচবেনা।
সুতরাং কর্মী'ই বড়। নেতারা কর্মীদের মুল্যায়ন করলে নিজে মুল্যায়িত হবেন, হবেন সম্মানীত।
♦বিঃদ্রঃ- সব নেতার বৈশিষ্ট্য এক রকম নয়♦
যাচাই বাছাই করলে কিন্তু প্রকৃত নেতার সংখ্যা হাতে গোনা কয়েকজন।