AIDSO - North 24 Parganas

AIDSO - North 24 Parganas ব্যারাকপুর সংগঠনিক জেলা কমিটি।
বারাসাত-বনগাঁ সাংগঠনিক জেলা কমিটি।
বসিরহাট সংগঠনিক জেলা কমিটি।

27/08/2026

Students of India stand with people of Nepal!

27/08/2026
24/08/2026
23/08/2026

১ সেপ্টেম্বর কলকাতা চলো

রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হকার ও বস্তিবাসী মানুষদের জীবন। প্রবল অনিশ্চিতের মুখে সেইসব পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ভবিষ্যৎ।

উচ্ছেদ ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন এবং পরিবারের ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন ফিরিয়ে আনার দাবিতে
১ সেপ্টেম্বর কলকাতা চলো।

#হকার_বস্তিবাসী_ছাত্রছাত্রী

22/08/2026

|| প্রেস বিজ্ঞপ্তি ||

কলেজ গভর্নিং বডির মাথায় শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের রেখে শাসকদলের দখলদারি ও রাজনৈতিক আধিপত্য কায়েমের তীব্র নিন্দা জানিয়ে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে বলেন,

"রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিগত সরকারের আমলের পথ ধরেই বর্তমান বিজেপি সরকার দলীয় আধিপত্য কায়েম রাখলো। রাজ্যের ২৪৭টি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে শাসকদলের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং কেন্দ্র ও রাজ্য স্তরের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বসানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনো রাজনৈতিক দলের শাখা কার্যালয় হতে পারে না। শিক্ষাঙ্গনকে দলীয় আধিপত্য ও দখলদারির রাজনীতিমুক্ত করে, প্রাজ্ঞ শিক্ষাবিদ, শিক্ষানুরাগী বিশিষ্টজনদের নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি পরিচালিত হওয়া উচিত। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার বা স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া উচিত নয়। কিন্তু রাজ্য সরকারের বর্তমান পরিকল্পনায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিন্দুত্ববাদী রাজনীতির কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে - যার মধ্য দিয়ে উচ্চ প্রতিষ্ঠানগুলিতে মুক্তচিন্তার পরিবেশ ধংস হবে, ধর্মনিরপেক্ষ চিন্তার পরিবর্তে সাম্প্রদায়িক চিন্তার প্রসার বাড়বে, জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকরি হবে।
শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থে অবিলম্বে শাসকদলের দলীয় আধিপত্য কায়েমের বিরুদ্ধে ছাত্র সমাজ সহ সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে সোচ্চার হওয়ার আবেদন জানাই।"

সংবাদদাতা:
সুমন দাস
অফিস সম্পাদক,
২২/০৮/২৬

22/08/2026

রাজ্যজুড়ে নারী ও শিশু নির্যাতনের বিচার চাইতে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে ১লা সেপ্টেম্বর কলকাতা চলো

Address

Bhatra Palli
Barasat
700126

Telephone

7059826196

Alerts

Be the first to know and let us send you an email when AIDSO - North 24 Parganas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIDSO - North 24 Parganas:

Shortcuts

Share