06/03/2018
সাথী (SAATHI PAD),
গ্র্যান্ড সেলুট Gov. of West Bengal (NHM & WBMSCL) কে এতো বড় একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য।বাজারে স্যানিটারি ন্যাপকিন কম পক্ষে 30 টাকায় বিক্রি হয়।আর আপনি সাথী প্যাড মাত্র ৬ টাকায় পাবেন আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ও আশা কর্মীদের নিকট।
লজ্জা নয়।মেয়েদের প্রিয়ড যদি ঠিক না হয় তাহলে আপনি কাকে মা বলে ডাকবেন।আপনার মায়ের প্রিয়ড যদি ঠিক না হতো তাহলে আপনি এই পৃথিবীর মুখ দেখতেন না।এখনো গ্রামে গঞ্জে বোনেরা প্যাড কেনার ক্ষমতা থাকে না তারা কাপড় ব্যবহার করে।যার ফলে তারা নানা শারীরিক সমস্যায় পরেন।অনেক সময় তারা লজ্জার জন্য নিজের মা কেউ বলতে পারে না।এখন থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম গঞ্জ এমনকি শহরে মেয়েরা পেয়ে যাবে মাত্র 6 টাকায় সাথী প্যাড।আসুন সকলে স্বাগত জানাই।