সহকৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বড়জোড়া।

  • Home
  • India
  • Barjora
  • সহকৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বড়জোড়া।

সহকৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বড়জোড়া। The official page of Assistant director of agriculture and FIAC ,Barjora Block,Bankura.

03/07/2026

📢 সমস্ত PM-KISAN উপভোক্তাদের অবগতির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

PM-KISAN প্রকল্পের সকল উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে, বছরে অন্তত একবার অবশ্যই e-KYC সম্পন্ন বা যাচাই করে নিন।

e-KYC আপডেট না থাকলে ভবিষ্যতের কিস্তির অর্থ (₹২,০০০) আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে বিলম্ব হতে পারে বা বন্ধও হয়ে যেতে পারে। বর্তমানে PM-KISAN-এর সুবিধা পেতে e-KYC বাধ্যতামূলক।

✅ e-KYC করার উপায়:
• PM-KISAN পোর্টালের মাধ্যমে (OTP)
• নিকটস্থ CSC কেন্দ্রের মাধ্যমে (Biometric)
• PM-KISAN মোবাইল অ্যাপের মাধ্যমে (Face Authentication)

🌾 আজই আপনার e-KYC-এর অবস্থা যাচাই করুন এবং প্রয়োজনে আপডেট করুন।
সচেতন থাকুন, সরকারি সুবিধা নিরবচ্ছিন্নভাবে গ্রহণ করুন।

#কৃষক

“খড় পোড়াবেন না, পরিবেশ বাঁচান।”“ফসলের খড় নয়, ভবিষ্যৎ পোড়াচ্ছেন!”“খড় পোড়ানো বন্ধ করুন, শ্বাসকষ্ট কমান।”“মাটি বাঁচলে কৃষক...
29/11/2025

“খড় পোড়াবেন না, পরিবেশ বাঁচান।”
“ফসলের খড় নয়, ভবিষ্যৎ পোড়াচ্ছেন!”
“খড় পোড়ানো বন্ধ করুন, শ্বাসকষ্ট কমান।”
“মাটি বাঁচলে কৃষক বাঁচবে—খড় পোড়ানো বন্ধ হোক।”
“আজ খড় পোড়ালে, কাল ফসল কমবে।”
“খড় নয়, ধোঁয়া নয়—পরিবেশ চাই নির্মলময়।”
“ফসলের খড় পোড়ানো মানে নিজেরই ক্ষতি।”
“খড়কে সম্পদ ভাবুন, আগুন দেবেন না।”
“স্টাবল নয়, সমাধান চাই; খড় পোড়ানো বন্ধ করাই দায়।”
“স্বাস্থ্য বাঁচাতে—খড় পোড়ানো থামাতে।”
🔥❌

09/09/2025

আগামী কাল থেকে Farm Mechanization স্কীম শুরু হচ্ছে। চলবে 03/11/2025 পর্যন্ত।
FSSM, OTA, FMB । পুরোটাই অনলাইনে আবেদন ও পরে অফিসে ২ টি হার্ডকপি জমা দিতে হবে।
FSSM, CHC ব্লক কৃষি দপ্তরে ও FMB ও CHC এর আবেদন জেলা কৃষি দপ্তরে জমা হবে।

FSSM ও OTA তে আবেদন করার জন্য কৃষক বন্ধু আইডি থাকা compulsory।

আবার এগুলো তে আবেদন করার জন্য দুয়ারে সরকার 🆔 compulsory।

যিনি আবেদন করবেন তার নামেই দুয়ারে সরকার id তৈরী করতে হবে।

তাই যন্ত্রপাতির স্কিমে আবেদন করার জন্য দুয়ারে সরকার 🆔 তৈরী করতে
দুয়ারে সরকার ক্যাম্পে আসতে হবে।

দুয়ারে সরকার ক্যাম্পে আসার আগে কৃষক বন্ধু পোর্টাল থেকে রেজিস্টার্ড নামের বানান ঠিকঠাক চেক করে নেবেন ফার্মার্স কর্নার থেকে এবং ওখানে রেজিস্টার্ড ফোন নম্বর টি ব্যবহার করবেন।

দুয়ারে সরকার ক্যাম্পে এসে রেজিস্ট্রেশন সেকশনে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তে নেবার জন্য দুয়ারে সরকার আইডি দরকার সেটা জানাবেন। এবং কৃষক বন্ধু রেজিস্টার্ড নামের বানান, ভোটার কার্ড নাম্বার ও ফোন নম্বর ব্যবহার করে Financial Assistance for Farm Mechanization এই অপশনে নাম রেজিষ্টার করে ঠিকঠাক 🆔 টি নোট করবেন বা ফটো তুলে নেবেন।

এরপর যখন যন্ত্রপাতির স্কিমে আবেদন করবেন ঠিক ঐ আইডি নম্বরটি ব্যবহার করবেন।

ভুলভাল অন্য স্কীম এর 🆔 বা নামের বানান ভুলভাল হলে আবেদন গ্রাহ্য না হবার সম্ভবনা থাকবে।

কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প আছে সেটা ভাল করে জেনে আপনার নিকটবর্তী ক্যাম্পে যাবেন।

22/05/2025

MTU-7029(লাল স্বর্ণ) ধানের সার্টিফাইড বীজ 27/05/2025 তারিখ থেকে বিক্রয় করা শুরু হবে সকাল 7.30 থেকে দুপুর 12 টা পর্যন্ত।
বীজ এর দাম কেজি প্রতি ৩০ টাকা।

প্রতাপপুর ব্লক বীজ খামার।
খুচরো টাকা ও বস্তা চাষীকে সঙ্গে আনতে হবে।

04/03/2025

আগ্রহী কৃষক দের জানানো হচ্ছে যে আলু রাখার জন্য 20/03/2025 পর্যন্ত বেলিয়াতোর কোল্ড স্টোরেজের 30% পর্যন্ত সংরক্ষিত থাকবে। মোট ক্যাপাসিটি 14400 কুইন্টাল অর্থাৎ 28800 বস্তা।

প্রতি কৃষক 70 বস্তা পর্যন্ত আলু রাখতে পারবেন।
সেক্ষেত্রে 28800 বস্তা কমপক্ষে 411 জন চাষী রাখতে পারবেন।

প্রত্যেকের কৃষক বন্ধু id, KCC, আলুর বিমার রশিদ বা জমির কাগজ জমা দেবেন যাতে তার কৃষক প্রমাণ বোঝা যায়।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টোরেজ এর রাখার জায়গা বরাদ্দ হবে।

Address

Barjora
722202

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহকৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, বড়জোড়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share