31/07/2026
মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মমতাদির সভায় আড়াই হাজারের বেশি লোক হয়নি, আর হাইকোর্টে তাঁরই রাজ্য সরকার বলছে ২১ জুলাই মমতার সভায় ভিড়ের চাপে যান চলাচল বন্ধ ছিল! প্রচুর লোক হয়েছে। কে সত্যি কথা বলছে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক কর্মসূচিতে এলে কী করা হবে? কোর্ট তাহলে সব দলের জন্য গাইডলাইন দিক।
দল ভাঙিয়ে আর মিথ্যা মামলা দিয়ে বিজেপি সরকার কি মানুষের আবেগ কাড়তে পারবে? এতে ক্ষোভ বাড়ছে, মানুষ আরও সংগঠিত হচ্ছে। বিজেপি আর বালিশচাটা গদ্দারগুলো এটা বুঝতে পারছে না, এই যা।
পুনশ্চ:
আর বালিশদের সভার বিরুদ্ধে পুলিশ মামলা না করায় আবার প্রমাণিত, ওদের লোক হয়নি, সুপারফ্লপ। প্লাস্টিকের চেয়ারগুলোও ফাঁকা ছিল। সবরকম বাধা দিয়েও একদিকে স্বতঃস্ফূর্ত জনস্রোত। অন্যদিকে লোক আনার সবরকম চেষ্টার পরেও ফাঁকা চেয়ার। তফাৎটা বুঝতে হবে তো। আমরা আদালতকে মানি। সম্মান করি। আবার গণতন্ত্রে জনতার আদালতকেও গুরুত্ব তো দিতেই হবে।
জয় বাংলা।💚💚