CPI-M Barnia GP

CPI-M Barnia GP Official Page of the Communist Party of India (Marxist), Barnia GP,Barnia,Nadia

05/07/2023

গতকাল নির্বাচনী প্রচারে মিনাক্ষী মুখার্জি‌ নদীয়ার পলাশীপাড়ায়।।।।

আগামী দিনের ভবিষ‍্যত।❤❤❤
01/07/2023

আগামী দিনের ভবিষ‍্যত।❤❤❤

ভোরের আলো সবে ফুটেছে। তড়িঘড়ি আখাতে ভাতের হাড়ি চাপিয়েই ঘর থেকে বেরিয়ে পড়লেন সনদি সরেন, সরস্বতি মার্ডি, সুমিত্রা টুডুর, অন...
29/06/2023

ভোরের আলো সবে ফুটেছে। তড়িঘড়ি আখাতে ভাতের হাড়ি চাপিয়েই ঘর থেকে বেরিয়ে পড়লেন সনদি সরেন, সরস্বতি মার্ডি, সুমিত্রা টুডুর, অন্নপূর্ণা মালরা। কাঁধে লালঝান্ডা। ঝাড়খন্ড ঘেঁষা রাজনগরের মাচানতলী আদিবাসী মহল্লার ভোরের রাস্তার দখল নিলেন মহিলারাই।
ভাঙা কোমরে দাঁড়ানোর ক্ষমতা হারানো বছর পচাত্তরের লক্ষ্ণীরাম টু্ডু বসলেন মোড়ায়। হাতে হাতে লালঝান্ডা নিয়ে গাঁয়ের লোকেরা তার কাছে যেতেই দু-চোখ ছলছল করে ওঠে তাঁর। এই মহল্লা থেকে ঢিলছোঁড়া দুরত্বেই তো পড়েছিল শহীদ নন্দলাল মিস্ত্রির ক্ষতবিক্ষত দেহ। লক্ষ্ণীরাম বলেন, ‘‘নন্দদার সাথেই তো ঘুরতাম আমি। উঁর ব্রেন আলাদা ছিল। সবাইকে সমান চোখে দেখত। ওকে না দমালে যে আর কেউ উঠত না। তাই তো মেরে দিল দাদাটাকে। তবে আর নয়। ভুট দেবই। আমাকে ধরে নিয়ে যাস তুরা শুধু।’ নন্দলাল মিস্ত্রির ছেলে উত্তম মিস্ত্রি এবার লাল ঝাণ্ডার প্রার্থী।
মাওবাদী-তৃণমূলের আঁতাত স্পষ্ট হয়েছিল সেই খুনের নেপথ্যে। তারপর থেকেই যত অত্যাচার শুরু হয়েছিল লালঝান্ডার উপর। এই তল্লাটে খুন, খুনের চেষ্টা, মারধরের মিথ্যা মামলা আছে ছত্রিশ জনের বিরুদ্ধে। তবুও লালঝান্ডা উড়ছে গাঁয়ে গাঁয়ে। ফের দেওয়াল পর দেওয়াল কাস্তে হাতুড়ি তারায় ছয়লাপ। মাচানতলী, নতুনগ্রাম, করঞ্জাবনী থেকে তারাশোল, কুন্ডিরা - পরপর জনপদে যেন নতুন হাওয়া বইতে শুরু করেছে।
শত হামলা, মামলার মুখোমুখি দাঁড়িয়ে গাঁয়ের লোকেরা বলছে “ফের চেষ্টা হবে ভোট লুটের। তবে তীর ধনুক নিয়ে বুথ আগলাবো আমরাই।” গোটা তল্লাটের জেদও এমনই, এককাট্টা হচ্ছে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে।

বাম পথে গ্রাম হাল ফেরাও লাল ফেরাও
25/06/2023

বাম পথে গ্রাম
হাল ফেরাও লাল ফেরাও



বাবাকে লুকিয়ে প্রার্থী! নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বামেদের বাজি কলেজ পড়ুয়াকলেজে প্রবেশের পর থেকেই সক্রি...
24/06/2023

বাবাকে লুকিয়ে প্রার্থী! নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বামেদের বাজি কলেজ পড়ুয়া
কলেজে প্রবেশের পর থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত সৌরনীল। কিন্তু ‘প্রভাবশালী’ সঞ্জিতের বিরুদ্ধে ছেলের পঞ্চায়েতে প্রার্থী হওয়া মানতে পারছে না পরিবার।

ব্যবসা ফেলে হন্তদন্ত হয়ে বাড়ি ছুটে এসেছিলেন বাবা। এসেই চিৎকার। রান্নাঘর থেকে গলদঘর্ম হয়ে বেরিয়ে আসেন মা। ছোট ছেলের খোঁজে পর ক্ষণেই ঘরে ছুটে যান বাবা। ঘর ফাঁকা। টেবিলে বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফোন করেও ছেলেকে পাওয়া যাচ্ছিল না। দুপুর থেকে বাড়িতে নাওয়াখাওয়া বন্ধ সকলের। বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াতেই বাড়ি ঢোকেন ছেলে। কেউ প্রশ্ন করার আগেই যুবক বলেন, ‘‘দেয়াল লিখতে গিয়েছিলাম। লোক কম, তাই নিজে লিখলাম।’’

বাবা পাল্টা প্রশ্ন করেন, ‘‘তুই জানিস, কার বিরুদ্ধে ভোট দাঁড়িয়েছিস?’’ ছেলের জবাব, ‘‘নেতা নয়। লড়াই নীতির বিরুদ্ধে।’’ মাত্র ২২ বছর বয়সে ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা জানতে চাওয়া হলে এই ঘটনার কথাই বললেন সৌরনীল সরকার। নদিয়ার তেহট্ট ১ ব্লকের বেতাই ২ গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নম্বর বুথে বামেদের টিকিটে প্রার্থী হয়েছেন এই কলেজ পড়ুয়া। তাঁর বিপক্ষে রয়েছেন শাসকদলের সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জিত পোদ্দার ওরফে কালা।

কলেজে প্রবেশের পর থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত সৌরনীল। কিন্তু ‘প্রভাবশালী’ সঞ্জিতের বিরুদ্ধে ছেলের পঞ্চায়েতে প্রার্থী হওয়া মানতে পারছে না পরিবার। এই খবর পেয়ে আঁতকে উঠেছেন সৌরনীলের দাদা আইআইটি ধানবাদের পদার্থবিদ্যার গবেষক সুরজিৎ সরকার। তিনি ফোনে বলেন, ‘‘ভোট তো পরে, ভাই বেঁচে থাকবে তো?’’ বাবা মিল্টন সরকার ও একই কথা বলেন। ‘‘আমরা ছাপোসা মানষ। প্রধানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস আমাদের নেই। ছেলের কথা ভেবে খুব চিন্তা হচ্ছে।’’ ভবিষ্যতে এলাকা ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করে কেঁদে ফেলেন মা-ও।

সৌরনীলের পরিবারের আতঙ্কের কথা শুনে সঞ্জিত বলেন, ‘‘হার নিশ্চিত বুঝেই একটা বাচ্চা ছেলেকে বলির পাঁঠা করে দিল বামেরা। সৌরনীলকে আমি স্নেহ করি।’’ বামেরা অবশ্য নিশ্চিত, ভোটে সৌরনীলই জিতবেন। নদিয়া জেলা সিপিএমের সম্পাদক সুমিত দে বলেন, ‘‘সঞ্জিত পোদ্দারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকার আর্থিক বেনিয়মের অভিযোগের মামলা রুজু করেছিল তৃণমূল সরকার। তাঁর বিরুদ্ধে আমাদের প্রার্থী মেধাবী, শিক্ষিত, সাহসী।’’✊🏾
(সংবাদ-আনন্দবাজার)






Everyone

বাম পথে গ্রাম হাল ফেরাও লাল ফেরাও
24/06/2023

বাম পথে গ্রাম
হাল ফেরাও লাল ফেরাও



কেমন আছে গ্রাম বাংলা ? পরিযায়ী শ্রমিক ও ক্রমাগত বেড়ে চলা বেকারত্ব !
24/06/2023

কেমন আছে গ্রাম বাংলা ?
পরিযায়ী শ্রমিক ও ক্রমাগত বেড়ে চলা বেকারত্ব !

Address

Barnia
Baruipara
741156

Alerts

Be the first to know and let us send you an email when CPI-M Barnia GP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPI-M Barnia GP:

Share