মানবিক - BHS '97 Friends Forever

মানবিক - BHS '97 Friends Forever বারুইপুর হাই স্কুলের 1997 মাধ্যমিক ব্যা?

আমাদের ছোটবেলার বন্ধু অরবিন্দ কুমার রাম আর নেই। মনটা ভারাক্রান্ত হচ্ছে নিশ্চই, তবে ছেলেটা অনেক দিন থেকেই কষ্ট পাচ্ছিল। অ...
25/04/2026

আমাদের ছোটবেলার বন্ধু অরবিন্দ কুমার রাম আর নেই। মনটা ভারাক্রান্ত হচ্ছে নিশ্চই, তবে ছেলেটা অনেক দিন থেকেই কষ্ট পাচ্ছিল। অনেক দিন ভুগলো। আর পারল না। আজ আমাদের ছেড়ে চলে গেলো। রয়ে গেলো অজস্র স্মৃতি। সেই ছোট্টবেলা থেকে । সেই স্কুলে পাশাপাশি বসা, পোস্ট অফিসের মাঠ, সেই ছোট মাঠ, বড় মাঠ, ক্রিকেট, ফুটবল , তাস খেলা, স্কুলের বারান্দায় টেনিস খেলা, টিউশন পড়তে যাওয়া, ঘোষ কেবিন, প্রতিদিন বিকেলে সাইকেলে ঘুরতে যাওয়া, স্কুলের পিকনিক, বেড়াতে যাওয়া...উফফফফ অনেক অনেক অনেক স্মৃতি। বলে শেষ করা যাবে না। আজ সেই সব দিনগুলো খুব মনে পড়ছে। তুই আমাদের মধ্যে প্রথম চাকরি পেলি। হা করে আমরা সবাই তোর মুখ থেকে নেভির গল্প শুনতাম। সেই তুই, আমাদের ছেড়ে চলে গেলি ভাই ??? জীবন তোকে যেমন অনেক সুখ দিয়েছে, তার থেকে অনেক বেশি কষ্টও দিয়েছে রে ভাই !!!!
এই তো কদিন আগে তোকে দেখে এলাম। কাকিমা কত কান্নাকাটি করলো। কি আর বলবো বলতো !!! কল্যানটাও চলে গেলো, আজ তুইও চলে গেলি। তোরা যেখানেই থাকিস, ভালো থাকিস ভাই। সারাজীবন তোরা আমাদের সবার মনে থাকবি। 🙏🙏

Address

Baruipur
700144

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক - BHS '97 Friends Forever posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category