Basanti Block National Congress

Basanti Block National Congress বাসন্তী ব্লক সভাপতি আক্তার হোসেন মোল্লা

📚🌸 ৫ই সেপ্টেম্বর — শিক্ষক দিবস 🌸📚যাঁদের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলা,যাঁদের শাসনে লুকিয়ে থাকে ভালোবাসা,আর য...
04/09/2026

📚🌸 ৫ই সেপ্টেম্বর — শিক্ষক দিবস 🌸📚

যাঁদের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলা,
যাঁদের শাসনে লুকিয়ে থাকে ভালোবাসা,
আর যাঁদের শিক্ষায় গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ—
সেই সকল শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষা গুরুদের জানাই
আমাদের অন্তস্থল থেকে বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। 🙏❤️

আপনাদের দেখানো পথই আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আপনাদের অবদান কোনোদিনই ভোলার নয়। 🌹

শুভ শিক্ষক দিবস।
🙏🙏 সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। 🙏🙏

#শিক্ষকদিবস #শ্রদ্ধা #প্রণাম #শিক্ষক

27/08/2026
27/08/2026
দীর্ঘ চার দিনের অক্লান্ত পরিশ্রম, নিরলস সাংগঠনিক প্রচেষ্টা এবং কর্মীদের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আজ সফলভাবে সম্পন্ন ...
25/08/2026

দীর্ঘ চার দিনের অক্লান্ত পরিশ্রম, নিরলস সাংগঠনিক প্রচেষ্টা এবং কর্মীদের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আজ সফলভাবে সম্পন্ন হলো বাসন্তী ব্লক কংগ্রেস কমিটির সাংগঠনিক পর্যালোচনার কাজ - সংগঠন সৃজন (২৫-০৮-২০২৬)

এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসির নিযুক্ত সম্মানীয় অবজারভার আব্দুল খালেক মহাশয় এবং সম্মানীয় জেলা সভাপতি তপন মণ্ডল মহাশয়।

বাসন্তী ব্লক কংগ্রেস কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সাংগঠনিক পর্যালোচনায় উপস্থিত ছিলেন সম্মানীয় ব্লক প্রেসিডেন্ট #আকতার হোসেন মোল্লা, #মলয় সরদার, #পরিতোষ মণ্ডল, #কাদের লস্কর, #লুৎফর রহমান মোল্লা, #সুজয় নস্কর-সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সদস্যবৃন্দ।

আজকের এই কর্মসূচি শুধু একটি সাংগঠনিক পর্যালোচনা নয়—এটি আমাদের ঐক্য, নিষ্ঠা, পরিশ্রম এবং মানুষের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

দিনের পর দিন বাসন্তীর বিভিন্ন প্রান্তে মানুষের ভালোবাসা, কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নতুন প্রজন্মের আগ্রহে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠছে।

আমরা বিশ্বাস করি—
সংগঠন শুধু কিছু মানুষের সমষ্টি নয়, সংগঠন হলো মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
আর সেই অঙ্গীকারকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই|

আজ আমরা আছি, আগামীকাল আপনিও থাকুন আমাদের পাশে।
আসুন, দল-মত নির্বিশেষে গণতন্ত্র, মানুষের অধিকার, সত্য, ন্যায় ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে পথ চলি।
একজন করে মানুষকে সঙ্গে নিয়ে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাসন্তীতে কংগ্রেসকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে তুলি।

আপনার উপস্থিতিই আমাদের শক্তি।
আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা।
আপনার আস্থাই আমাদের আগামী দিনের পথচলার সাহস।

জয় হোক গণতন্ত্রের।
জয় হোক মানুষের।
জয় হোক ঐক্যের।

ধন্যবাদান্তে,
বাসন্তী ব্লক কংগ্রেস কমিটি |

বাসন্তী ব্লক জাতীয় কংগ্রেস পক্ষ থেকে বাসন্তী টেরিজা মোড়ে  ৮০তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হলো ।অসংখ্য শহীদের আত্মত্যাগ ও ...
15/08/2026

বাসন্তী ব্লক জাতীয় কংগ্রেস পক্ষ থেকে বাসন্তী টেরিজা মোড়ে ৮০তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হলো ।

অসংখ্য শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।
এই পবিত্র দিনে তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
স্বাধীনতার ৮০তম বর্ষে আমাদের অঙ্গীকার হোক, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধানের মর্যাদা, সামাজিক ন্যায় ও সম্প্রীতির আদর্শকে আরও শক্তিশালী করা।
বিভেদ নয়, ঐক্য; ঘৃণা নয়, ভালোবাসা; পশ্চাৎপদতা নয়, প্রগতি ও উন্নয়নের পথেই এগিয়ে যাক আমাদের প্রিয় ভারত।
জয় হিন্দ 🇮🇳
জয় ভারত 🇮🇳

15/08/2026

HAPPY INDEPENDENCE DAY
🇮🇳2026🇮🇳

ফুলমালঞ্চ ঋতুভকত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🇮🇳🌹🇮🇳তোমার এই সাফল্যে...
14/08/2026

ফুলমালঞ্চ ঋতুভকত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🇮🇳🌹🇮🇳
তোমার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তোমার মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার এই স্বীকৃতি তোমার ভবিষ্যতের পথকে আরও আলোকিত করুক। দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের এই গৌরবময় সুযোগ তোমার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকুক।
তুমি আরও বড় স্বপ্ন দেখো, নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলো এবং একদিন দেশের গর্ব হয়ে ওঠো—এই আশীর্বাদ ও শুভকামনা রইল। 🌹
তোমার সাফল্যে আমরা গর্বিত, তোমার উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়।

আজকের সৌজন্য সাক্ষাৎ.... 🤝আজ বাসন্তী জাতীয় কংগ্রেস পক্ষ থেকে নতুন B D Oম্যাডাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কিছু সুন্দর মুহূর্ত।...
13/08/2026

আজকের সৌজন্য সাক্ষাৎ.... 🤝

আজ বাসন্তী জাতীয় কংগ্রেস পক্ষ থেকে নতুন B D O
ম্যাডাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কিছু সুন্দর মুহূর্ত।

আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি #আকতার হোসেন মোল্লা মহাশয়।

এছাড়াও সাথে ছিলেন বাসন্তী ব্লকের জাতীয় কংগ্রেসের
অনেক কর্মী সমর্থক।

আসুন, আমরা সবাই মিলে বাসন্তীর শান্তি ও প্রগতি বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

আজকের সৌজন্য সাক্ষাৎ... ❤️🤝আজ বাসন্তী থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক (IC)  #শ্রদ্ধেয় প্রবীর ঘোষ সাহেবের সাথে এক সৌজন্য...
12/08/2026

আজকের সৌজন্য সাক্ষাৎ... ❤️🤝

আজ বাসন্তী থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক (IC) #শ্রদ্ধেয় প্রবীর ঘোষ সাহেবের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলাম। যিনি বাসন্তী থানার অন্তর্গত প্রতিটি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী, বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা এক পরম ভরসার নাম। ওনার দক্ষ ও নিরপেক্ষ নেতৃত্বের কারণেই আজ আমাদের সমগ্র বাসন্তী শান্ত, সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি #আকতার হোসেন মোল্লা মহাশয়।

এছাড়াও সাথে ছিলেন বাসন্তী ব্লকের জাতীয় কংগ্রেসের
অনেক কর্মী সমর্থক।

আসুন, আমরা সবাই মিলে বাসন্তীর শান্তি ও প্রগতি বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

Address

Fulmalncho Gram Panchayat, Basanti Block
Basanti
743329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basanti Block National Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share