01/08/2026
উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং বসিরহাট মহাকুমার জনপ্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক অসিত মজুমদারের আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা এবং জনসেবার আদর্শ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অপূরণীয় শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।